Profile Photo

রাহেনা বেগমOffline

  • Rahena-Begum
  • Profile picture of রাহেনা বেগম

    রাহেনা বেগম

    • 2 years, 2 months ago

    আমার আম্মার ১১বছর বয়সে বিয়ে হয়েছিল। ১৪ বছর বয়সে আম্মা সংসার শুরু করেন।সংসার শুরু করতে আসার সময়ে আম্মা তাঁর ছোট ভাইকে সাথে নিয়ে আসেন। কারণ আমার নানি ছোট মামার জন্মের পর থেকে ই অসুস্থ থাকতেন, তাই আম্মাই তাঁকে লালন পালন করতেন।
    আমি হওয়ার পরে মামাকে আমাদের সাথে থাকতে দেখি নাই, কারণ মামা তখন চাকরি, বিয়ে , সন্তান নিয়ে ব্যস্ত। তবে প্রায় মামা মামি আমাদের বাসায় আসতেন।
    আমার আম্মা ছোট মামাকে ঠিক সন্তানের মতই ভাবতেন।
    আমি যখন একটু বড় হলাম তখন আমার সাথে লেখা পড়া খেলাধূলা করার জন্য ছোট মামার বড় ছেলেকে আম্মা নিয়ে এসেছিলেন। যেহেতু আমার ভাই বোন তখন, মেডিকেল , বিশ্ববিদ্যালয় , কলেজে পড়াশোনা করতো, আমি একা ছিলাম তাই।
    সেও আমাদের সাথে বিভিন্ন থানায় (আব্বার বদলীর কারণে ) ছিলো।
    অবশেষে আম্মা যখন ঠিক করলেন এভাবে আব্বার সংঙ্গে আম্মা ঘুরলে ভাই বোনের হোস্টেলের খরচ, লেখা পড়ার খরচ বহন করা কঠিন। তখন আম্মা রাজশাহী শহরে বাসা ভাড়া নিলেন , এবং আমি ও দুলাল দুজন রাজশাহীতে ভর্তি হলাম। আমি পি , এন স্কুলে আর দুলাল ভোলানাথে।
    দুলাল ছিলো মহা দুষ্টু , প্রায় স্কুল থেকে ওর নামে নালিশ আসতো।ওর নামে কোন অভিযোগ আসা মানেই হলো আম্মার উপর দিয়ে ঝড় বয়ে যাওয়া।আমার তিন ভাই এবং বোন আম্মাকে শুরু করে দিতেন- দেখেন আপনার আদরের দুলাল এই করেছে, ঐ করেছে। আম্মাকেই ওর স্কুলে যেতে হতো। আম্মা এসে দুলালকে বকাবকি করতেন এই বলে যে- আমার নিজের ছেলে মেয়েদের জন্য কখনও স্কুলে ডাকে নাই আর তোর কারণে আমাকে হেড মাস্টারের কাছে যেতে হলো।
    যদিও আম্মা ওকে বকতেন, কিন্তু আম্মা যে খুব কষ্ট পেতেন ওর কারণে সেটা আমরা সবাই জানতাম।
    বিশেষ করে আপার ধারণা ছিলো আম্মা দুলালকে আপার থেকেও বেশী ভালো বাসে।এই ধারণা মনে হয় আমাদের সব ভাই বোনেরই ছিলো। মোট কথা আম্মার জীবনটা সবাই দুলাল , দুলাল করে ভাজা ভাজা করে দিতো। ছোট ভাই বলতো- আপনার তো আরও ভাই, ভাস্তা আছে, কই তাদেরকে তো আপনি এমন ভালোবাসেন না?
    আম্মা উত্তর দিতেন- “রমজান( ছোট মামা)কে আমি শুধু পেটে ধরি নাই, ওর জন্মের পর থেকে একজন মায়ের দায়িত্ব পালন করেছি আমি।আর আসলের চেয়ে সুদের মায়া বেশী। ” অর্থাৎ আম্মা সুদ বলতে দুলাল মানে তাঁর ভাইয়ের ছেলের কথা বুঝিয়েছেন। আম্মা বলতেন- তোদের যখন হবে তোরা বুঝবি।
    আম্মাকে দুলাল বেটি এবং আব্বাকে জামাই বলে ডাকতো( আমাদের উত্তর বঙ্গের মানুষ , বিশেষ করে দিনাজপুর এর লোকজন ফুফুকে বেটি এবং ফুফাকে জামাই বলে)।
    আম্মা মারা গেছেন ২০১৬ সালের ৩রা মে এবং দুলালও ২০১৬ সালের ১২ই সেপ্টেম্বরে মারা গেছেন।

    আম্মার কথাটা অক্ষরে অক্ষরে ফলে গেলো। আমার মেজ ভাইয়ের মেয়ে হলো- আমাদের রাজকন্যা মিথুন । আমাদের জীবনটাই পাল্টে গেলো।সে সাত বছর পর্যন্ত দেশে ছিলো তারপর ১৯৮৯ সালে চলে যায় আমেরিকায়। আমার মনে পড়ে আমরা সবাই এয়ারপোর্টে গিয়েছিলাম , আমিতো কাঁদতে কাঁদতে শেষ।
    এরপর একে একে বড়ভাই এর ছেলে মিশুক , ছোট ভাই এর মেয়ে মিথিলা এলো।
    তখন বুঝতে শুরু করলাম আম্মার বলা সেই সুদের হিসাব।
    বোনের ছেলে সিজার হলো, তবে ওরা যেহেতু কাছে থাকতো না, তাই তুলনামূলকভাবে কাছে যারা থাকতো তাদের নিয়েই মেতে থাকতাম বেশী।
    তাই বলে আমার কোন শত্রুও কখনও বলতে পারবে না যে আমার অন্য ভাস্তা-ভাস্তি, ভাগ্নাদের জন্য ভালোবাসা নেই।
    যেহেতু অন্য ভাই-বোনরা চাকরির সুবাদে বাহিরে থাকতেন এবং বড়ভাই বিভিন্ন হাসপাতালে (রাজশাহীর বাহিরে) চাকরি করলেও ভাবি এবং বড়ভাইয়ের ছেলেদুজন আমাদের সাথে ই থাকতো।
    বিয়ের পরে যখন আমি লেখা পড়া শেষ করে সংসার পুরো দমে করতে ঢাকায় এলাম, তখন আমি আম্মা -আব্বার জন্য খুব কমই কষ্ট পেয়েছি।মন খারাপ এমনকি কান্নাকাটি করেছি মাহিন, মিশুকের জন্য।
    পরে মিশুক আসলো ঢাকায় কোচিং করার জন্য।ওর ফুফা ওকে পথ ঘাট চিনিয়ে দিলো।মিশুক ভর্তি হলো বুয়েটে। হলে সিট পাওয়ার আগ পর্যন্ত সে আমাদের সাথেই ছিলো। পরে চলে গেলো হলে।ওর ফুফা ছেলেদেরকে নিয়ে দেখা করে আসতো।র‍্যাগিং নিয়ে আমি প্রচন্ড উৎকন্ঠায় ছিলাম।র‍্যাগিং এ কি হয়েছিলো সেটা ও আমাকে বলে নাই কারণ বলার নিয়মও নাই, শুধু বলেছিলো বড় ভাইয়ারা ওকে র‍্যাগ দেওয়ার পরে ওকে নিয়ে ভয় পেয়ে গিয়েছিলো।ওকে ওরাই সুস্থ করেছে।
    ও প্রায় চলে আসতো আমাদের কাছে, ও যখন ফিরে যেতো আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতাম, যতক্ষন দেখা যায়।
    কারণ ওর সময়ে ওর ব্যাচের এক ছাত্র বোনের বাসায় দেখা করে যাওয়ার পথে বাস চাপায় মারা গিয়েছিলো।
    কি যে দিন পার করেছি সেই সময়গুলোতে!
    মিশুক এখন ভার্জিনিয়া পোস্ট ডক করছে।
    এরপর আবার এলো ছোট ভাইয়ের ছেলে কোচিং করতে।সেও বুয়েটে ভর্তি হলো , একইভাবে তাকে নিয়েও দুশ্চিন্তায় দিন পার করেছি।
    বড়ভাইয়ের ছোট পুত্র মাহিন।সে হওয়ার পরে ওর সব কিছুই আমিই করতাম। যখন কথা বলা শুরু করলো তখন থেকেই আমাকে মা-মনি ডাকতো, কারণ আমার আব্বা তাঁর জীবদ্দশায় কখনও আমাকে নাম ধরে ডাকেন নি।মা-মনি বলেই ডাকতেন। মাহিনকেও আব্বা বলতেন- “শোন ভাইয়া, আমাদের দুজনের ই মা-মনি।”মাহিনের বড় ভাই মিশুক , সে আমাকে ডাকতো – হানি বলে, ছোট ভাই এর মেয়ে মিথিলা এবং ছেলে অর্নব ডাকে দিলু বলে।
    মাহিন খুব সমস্যায় পড়লো যখন আমি ঢাকায় চলে আসলাম। আবদার , আহ্লাদ সবাই আমিই পূরণ করতাম।
    একদিনের ঘটনা বলি- কি যেন নিয়ে সে কান্নাকাটি করছে, মাকে জ্বালাতন করছে।আব্বা তাকে নিয়ে এসে বলেছিলেন – ভাইয়া, আমি বৌমাকে বুঝিয়ে বলবো, বৌমা তোমাকে দিবে। তখন মাহিন বলেছিলো- দাদা তোমার বৌমা অত সহজ না দাদা।
    হা হা, ৫ বছর বয়সেই মাহিন জানতো যে মায়ের কাছে আবদার করলে সেটা পাওয়া সহজ না।
    এরপর ওর ভাইয়াও যখন ঢাকা চলে আসলো, দাদাও মারা গেলেন, মাহিন হয়ে গেলো একা।
    মাহিনের প্রথম সাইকেল চালানো, সাঁতার শেখার চেষ্টা করানো সব কিছু করেছে ওর ফুফা , তুহিন।
    তুহিনও আমার মতই মাহিনকে ভালোবাসতো।মাহিনকে ডাকতো দেবনাথ বলে।
    আর একদিনের ঘটনা – মাহিন তখন কলেজে , কি যেন হয়েছিলো বাড়িতে জানি না, সে বাড়ি থেকে বের হয়ে গেছে। যাওয়ার সময়ে ওর মাকে বলে গেছে আর ফিরবো না, ইন্ডিয়ায় চলে যাচ্ছি।
    ওর মা ভয়ে তুহিনকে ফোন দিয়ে বিষয়টা জানালো।
    তুহিন , ফোন দিলো মাহিনকে।
    মাহিন জানালো- সে বর্ডার পার হয়ে ইন্ডিয়া যাচ্ছে মোদির সাথে দেখা করতে।
    আমি, ওর আম্মু , দাদি কান্নাকাটি শুরু করে দিলাম।ওর আব্বু তখন মনে হয় “তাড়াশ” হেলথ্ কম্পেক্স এ ছিলো।
    তুহিন , মাহিনের বিভিন্ন বন্ধুদের সাথে যোগাযোগ করলো এবং তাদের দিয়ে মাহিনকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করেদিয়েছিলো।ওহ্ , মাহিনকে তার বন্ধুরা রাজশাহী সিটি কর্পোরেশন এর নীচ তলায় বসে আড্ডা দেওয়ার সময়ে পেয়ে বাসায় পৌছে দিয়েছিলো( সিটি কর্পোরেশন এর নীচ তলা যে কবে থেকে ইন্ডিয়ার বর্ডার হলো সেটা আমরা জানি না😜😀😃😘😇)
    যাক ফিরে আসি পালক পুত্র হওয়ার ঘটনায়।
    আমি আমার পরিনতি আম্মার মতো হওয়ার আগেই ঘোষণা দিয়ে দিয়েছি যে, মাহিন আমার পালক পুত্র। যাতে করে আমার পুত্ররা না বলতে পারে যে -আম্মু আমার চেয়ে তার ভাইয়ের ছেলেকে বেশী ভালোবাসে।
    এই হলো আমার ভ্রাতুষ্পুত্র থেকে পালক পুত্র হওয়ার ইতিহাস।
    বিঃদ্রঃ আম্মা শুধু সুদের কথা বলেছিলেন , কিন্তু আমি সুদেরও আবার সুদ পেয়েছি।
    অর্থাৎ আমার নাতি নাতনি। যাদের জন্য সুদের চেয়েও বেশী মায়া।
    রেদোয়ান , রাওনাফ এবং আমারা সোফি।
    বিঃদ্রঃ এর বিঃদ্রঃ অনেক সময়ে ফেসবুকে পোস্ট দেখি” ফুফুরা হলো পরিবারে সবচেয়ে অবহেলার”
    আমি এবং আমার বড়বোন এটা কখনও মনে করি না।
    আমি মনে করি ফুফু হলো দ্বিতীয় মা। ফুফু আম্মা।

    4
    2 Comments

Friends

Profile Photo
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Profile Photo
naznin shamim
@nazninshamim
Profile Photo
Md Mofiz
@mdmofiz
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat
Profile Photo
wajibad
@wajibad
Profile Photo
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Skip to toolbar