Profile Photo

রাহেনা বেগমOffline

  • Rahena-Begum
  • Profile picture of রাহেনা বেগম

    রাহেনা বেগম

    • 2 years, 1 month ago

    আমার ছোটো ছেলে রোহান আর তাঁর বাবার মধ্যে চলছে এক দারুন টানাপোড়ন। কাহিনী হলো- ছোট ছেলে তাঁর দ্বিতীয় গল্প লিখে সবেমাত্র শেষ করেছে। ইতোমধ্যে আমাকে, তাঁর বাবাকে আর ভাইকে গল্পটা পড়ে শুনিয়েছেও। তাঁর ইচ্ছে বই বের করবে। তাঁর বড় ভাই বললো আমিও গল্প লিখবো তবে ইংরেজিতে (বড় জন সব সময় ছোট জনের আইডিয়া ধার করে, এটা আবার বলা যাবেনা)। ওদের বাবা বললেন- “তোমরা লিখো, দেখি ২১ এর বই মেলায় দুইভাই-এর গল্প নিয়ে ১টা বই প্রকাশ করবো।” ছোট জন বললো- না একটা বইয়ের মধ্যে দু’জনের গল্প দেয়া যাবে না। কারণ তখন ও বুঝতে পারবেনা কার গল্প বেশি ভাল হয়েছে আর পাঠক কার গল্প বেশি পছন্দ করছে।

    যাই হোক, এইভাবেই সিদ্ধান্তটা ঝুলে থাকলো। কিন্তু ছোট জন চায় তাঁর গল্প বাজারে যাক, অর্থাৎ ফেইসবুকের মাধ্যমে জনমত যাচাইয়ের জন্য প্রকাশ পাক। তাই তাঁর গল্প ফেইসবুকে প্রকাশের জন্য বাবাকে লিখতে দিল। কিন্তু তাঁর বাবা লিখায় কাঁচি চালালো, অর্থাৎ সম্পাদনা করলো। এটা সে সহ্য করতে পারলোনা। কিছুতেই সে তাঁর লিখায় হাত দিতে দিবে না। কান্নাকাটি করে শেষ। তাঁর বাবা ও আমি যতই বুঝায় সে কিছুতেই মানতে রাজিনা। তাঁর লিখাই হুবুহু দিতে হবে, কোনো কিছু যোগ বা বিয়োগ করা যাবে না। আমরা বুঝালাম যে তোমার লেখা গল্পটা পেপার-পত্রিকায় প্রকাশের জন্য দিলেও সম্পাদক শেষ পর্যন্ত কাঁচি চালাবেই (সম্পাদনা করবেই)। শেষ পর্যন্ত আমি ওকে কথা দিলাম যে ওর লেখায় কাঁচি চালাবেনা এবং তাঁর বাবা ওই লেখা ফেইসবুকেও দিবেনা। সত্যি বলতে কি গল্পটা ও আসলেই চমৎকার লিখেছে। আমি তো ওর অনুমতি ছাড়া গল্পটা লিখতে পারবোনা বা ফেইসবুকে দিতেও পারবোনা। তাই আপনারা একটু অপেক্ষায় থাকুন- রোহানের গল্পের জন্য। গল্পের নামটা শুধু বলি- “বনের যুদ্ধ।”
    ১২/১০/২০১৭

    3
    4 Comments
    • আগ্রহ উদ্দীপক, অপেক্ষায় থাকলাম।

    • অপেক্ষায়

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Profile Photo
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Profile Photo
naznin shamim
@nazninshamim
Profile Photo
Md Mofiz
@mdmofiz
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat
Profile Photo
wajibad
@wajibad
Profile Photo
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Skip to toolbar