Profile Photo

রাহেনা বেগমOffline

  • Rahena-Begum
  • Profile picture of রাহেনা বেগম

    রাহেনা বেগম

    11 months, 4 weeks ago

    আজ সকাল থেকে আমার ছোট ছেলে কি নিয়ে যেন খুব ব্যস্ত। আমাকে বল্লো- “আম্মু আমি একটা মুভি তৈরি করবো”। আমি বল্লাম আচ্ছা। রাত ৯ টার সময় সে আমাকে আর তার বাবাকে টিকিট দিল, যার মূল্য ১০/- টাকা করে। রাত ৯ টা ১০ মিনিটে মুভি শুরু হবে। ওদের ঘরে যেয়ে দেখি, আমাদের দু’জনের জন্য দু’টো চেয়ার।

    ওদের রুমের বাহিরের বারান্দায় ওরা দু’জন, ঘরের জানালার গ্লাস বন্ধ, জানালার গ্লাসের উপর একটা ডলফিন এর ছবি সাঁটানো। ছবিটা ওর ভাই রেহানকে দিয়ে তৈরি করিয়েছে। ডলফিন তৈরি করা বাবদ ২ টাকা মজুরী দিবে বলে। যে টাকা টিকিট বিক্রি করে পাবে, সেই টাকা থেকে তাঁর ভাইকে ডলফিন তৈরির মজুরি দিবে।

    যাক, কাঁটায় কাঁটায় ঠিক রাত ৯ টা ১০ মিনিটে তাঁর মুভি শুরু হলো। মুভির নাম “The end”. আমরা ঘরের ভেতর থেকে জানালার গ্লাসের ভেতর দিয়ে দেখতে পাচ্ছি সমুদ্রের বুক চিড়ে দু’টো নৌকা সজোরে সামনে এগিয়ে যাচ্ছে (কাগজ দিয়ে তৈরি নৌকা দু’টো লাঠির মাথায় ধরে আছে জানালার ওপাশ থেকে, রোহানকে দেখা যাচ্ছেনা, ঠিক পাপেট শো-এর মতো। এদিকে সাউন্ড বক্সে তাঁদের নিজ কন্ঠে রেকর্ড করা মুভির Dialog তথা কথা হচ্ছে) দু’টো নৌকাতে করে একই ক্লাসের বন্ধুরা মিলে সমুদ্রে বেড়াতে যাচ্ছে, এর মধ্যে শুরু হলো প্রবল ঝড়, তখন রোহান নৌকা দু’টোকে দ্রুত নড়াতে শুরু করলো, ঠিক ঝড় এলে নৌকা যেভাবে দুলতে থাকে ঠিক সেভাবেই। ঝড়ের তোড়ে দু’টো নৌকাই সমুদ্রে ডুবে গেল। এই সময় দূরে একটা জাহাজ নৌকার পাশ দিয়ে যাচ্ছিল (জাহাজ বানাতে পারে নাই। রেকর্ড করা Dialog/কথা থেকে আমরা জানতে/বুঝতে পারলাম) যারা সাঁতার জানতো তারা সাঁতার কেঁটে জাহাজে উঠল, আর যারা সাঁতার জানেনা সেই বাঁকি বন্ধুরা সমুদ্রে ডুবে মারা গেল। বেঁচে যাওয়া বন্ধুরা মারা যাওয়া বন্ধুদের জন্য খুব কষ্টো পেল। এই ভাবেই শেষ হলো “The end” মুভি।

    আসলেই মুভিটা অনেক সুন্দর হয়েছে। কঁচি হাতের (মাত্র ৭+ বাচ্চার তৈরি মুভি) তৈরি মুভির Idea/কাহিনী, মুভির নামকরণ ও রেকর্ডকৃত ধারা বর্ননা/Dialog যে এত সুন্দর এবং নিখুঁত হতে পারে তা ভাবতে অবাক লাগে। সবাই দোয়া করবেন।
    ১৬ ই জুন’ ২০১৭

    3
    2 Comments
Skip to toolbar