Profile Photo

Mahira SOffline

  • Rahman-N-Zinnia
  • Profile picture of Mahira S

    Mahira S

    • 4 years ago

    গল্প- তোমার ফেরার অপেক্ষায়
    পর্ব-৪
    -আরে আপা। এখানে কি ভালো মেয়ে আছে যে ভালোটাই খুঁজবে? আচ্ছা যাই হোক, তবুও আমার মনে হয় তোমার আরেকবার দেখে আসা উচিত, কিজানি কথা বলতেছে শুনলাম। তুমিই বলো, অচেনা থাকলে কি এত কথা পাইতো বলার মত?

    কিছুক্ষণ ভেবে হাতে চাবিটা নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো।

    *****

    লিয়ানা বেডের এক পাশে বসে ছিল পা ঝুলিয়ে। ইমতিয়াজ এসে পাশে বসে বলল,

    -আচ্ছা, একটা কথা বলবো?

    -হুমম, বলো।

    -আমি ভেবেছিলাম তুমি আমাকে চিনতেই পারবেনা। আমাকে ভুলে গিয়েছিলে এত জলদি। হ্যাঁ তবে আমাদের যদি ১০ বছর পর দেখা হতো তাহলে হয়তো পুরোপুরি ভুলে যেতে।

    লিয়ানা জোড়ে শ্বাস ফেলল,

    -আসলে ভুলে যাইনি, যিনি আমাকে নিয়ে যাচ্ছিলেন উনি আমাকে শক্ত করে ধরে রেখেছিলেন, আর আমি চেষ্টা করেও তোমার সাথে পালাতে পারতাম না। একে তো তুমি কিছুই জানো না, আর যদি তোমাকে সব বলতে যাই অনেক সময় লাগবে, আর দ্বিতীয়ত, উনি আমার ফ্যামিলির ক্ষতি করবে আমি পালালে।

    -মানে? উনি কে?

    -আমার কলেজের টিচার।

    -সিরিয়াসলি লিয়ানা? একজন কলেজের টিচার কিভাবে তার ছাত্রকে এসব জায়গায় এনে রেখে দিতে পারে? আচ্ছা, সব বলোতো কি হয়েছে?

    -আ…

    এবার করিডোরে জোড়ে হাটার শব্দ এলো, মনে হচ্ছে ওদের রুমেই কেউ আসছে।

    ওরা দুইজনই চোখ বড় করে তাকালো একে অপরের দিকে।

    লিয়ানা তাড়াতাড়ি বলে উঠলো,

    -হায় হায় এখন কি করবো?

    -আবার একই জিনিস। সরি লিয়ানা। আবার করতে হবে।

    আবার যখন দুইজনই আগের অবস্থায় ফিরে গেলো, তখন দরজায় চাবি ঢুকানোর শব্দ এলো।

    এবার ইমতিয়াজ বুঝলো, আগের মত থাকলে আর বিশ্বাসই করবেনা। কোনো উপায় না পেয়ে লিয়ানাকে দেয়ালে ঠেকিয়ে লিয়ানার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলো। ইমতিয়াজ ভেবেছিল লিয়ানা ওকে চড় দেবে, বা রাগ হয়ে দূরে সরিয়ে দেবে। কিন্তু লিয়ানা কিছুই করলো না। উলটো আরও ইমতিয়াজের কাঁধের উপর হাত রেখে দিয়ে আরেকটু কাছে এলো।

    দরজা খুলতেই মহিলা ঘরে ঢুকে দেখলো ওরা এই অবস্থায় আছে, মহিলার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এবার ইমতিয়াজ পেছনে ফিরে রাগি চোখে তাকিয়ে বলল,

    -বুঝলাম না, মানে কি এসবের? আপনার কি দেখার শখ হয়েছে আমরা কি করি কি না করি? একটু শান্তি মত কাজটাও করতে দেবেন না? এমন যদি করতেই হয় তাহলে দিন আমার সব টাকা ফেরৎ দিন আমি অন্য কোথাও চলে যাবো।

    মহিলা ভড়কে যেয়ে তোতলাতে শুরু করলো,

    -না না… মানে…আ…ইয়ে …মানে …আসলে আমি …

    মাথায় কিছু আসছেনা তাই একটু থেমে বলল,

    -আমি আপনাকে জানাতে এসেছিলাম যে বেড সাইড টেবিলের ড্রয়ারে অনেকগুলো কন্ডোম আছে। দরকার হলে নিতে পারেন।

    -আমি কন্ডোম দিয়ে করবো কি করবোনা এটা আপনার ভাবার বিষয় না। আরেহ মিয়া, আপনি তো ভারি জ্বালাতন করছেন। কি সমস্যা কি বলবেন? অন্য কারও রুমেও কি এভাবে ঢুকে পড়েন নাকি? আপনাদের টাকা দিয়েছি একটু শান্তিতে কাজ সারার জন্য, আর আপনারা যদি এভাবে এসে জ্বালাতন করেন তাহলে কেমনে হবে? বের হন তো এখান থেকে। আর জ্বালাতন করবেন না প্লীজ।

    ইমতিয়াজের এই কথা শুনে লিয়ানা অনেক লজ্জা পেলো, গাল গুলো গরম হয়ে গেছে মনে হচ্ছে।

    মহিলাটা কাঁপা গলায় বলল,

    -ওহ, খু…খুবই দুঃখিত স্যার।আ… আপনি চালিয়ে যান।

    বলে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেলো মহিলাটি।

    সাথে সাথে কাপড় পড়ে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে লাইট অফ করে দিলো। আর দরজায় কান পেতে শুনলো মহিলাটা একজন কর্মীকে বকা দিচ্ছে অনেক। মনে হয় মহিলাটার পেছনে যেই মেয়েটা দাঁড়িয়ে ছিল সে মেয়েটাকেই বকা দিচ্ছে।

    বকা শুনে দুজন দুজনের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। মুখে হাসি নিয়েই লিয়ানা বেডে বসার জন্য গেলো। আর সাথে সাথে ইমতিয়াজের মুখের অভিব্যক্তি বদলে গেলো।

    লিয়ানার সামনে হাটু গেড়ে বসে বলল,

    -সরি, আমার মাথায় এর থেকে ভালো প্ল্যান আসছিলো না। আমি কি করবো, তড়িঘড়ি করে এটা ছাড়া আর কিছুই মাথায় আসেনি দেখে আমি জোড় করে তোমাকে ই…ইয়ে করে ফেলেছি। আমাকে প্লীজ মাফ করে দাও। আমার অন্য কিছুর ইনটেনশন নেই। প্লীজ মাফ করে দাও।

    কথা শেষ হতে না হতেই লিয়ানা বলে উঠলো,

    -আরে আরে, আমাকে কি কিছু বলতে দেবে না? আমার কি কথা বলার অধিকার নেই?

    -সরি, সরি, বলো। তোমার সব কিছুর অধিকার আছে, এবার বলো।

    একটু চুপ থেকে লিয়ানা বলল,

    -তুমি পাগল? আমাকে কোনো দিক দিয়ে দেখে মনে হচ্ছে আমি রাগ করেছি?

    চোরের মত চাহনি দিয়ে তাকালো সে লিয়ানার দিকে। লিয়ানা হেসে ফেলল এটা দেখে,

    -তুমি আসলেই একটা পাগল। আমি একদম রাগ করিনি। আমি জানি তুমি আমাকে সাহায্য করার জন্যই করেছ।

    -কিন্তু যে কোনো মেয়েই রাগ হবে তার বিরুদ্ধে তাকে ইয়ে করলে।

    -যে কোনো মেয়েই চড় বসিয়ে দিতো গালে, আমি দিয়েছি?

    মাথা নিচু করে বলল,

    -তবুও, কখনো এসব নিয়ে রাগ করবেনা।

    -চুপ। আমি জানি তুমি আমাকে বাঁচানোর জন্য করেছ এটা। তাই আমি নারাজ হইনি।

    ইমতিয়াজ মৃদু হাসলো।

    লিয়ানা খিলখিল করে হেসে উঠলো।

    ইমতিয়াজ বলল,

    -কি হলো? খিলখিল করে হাসার কি আছে?

    -হিহিহি, ইয়ে করেছ তুমি আমার সাথে? ইয়ে?

    বলে আবার হাসলো লিয়ানা।

    ইমতিয়াজ লজ্জা পেয়ে মাথা চুলকালো।

    -আচ্ছা হয়েছে তো। হাসি বন্ধ করো। আমি …আমি কাওকে কোনদিন এই কথা বলিনি। তাই মুখে আসছিলো না।

    লিয়ানা তার হাসি বন্ধ করলো না।

    এবার ইমতিয়াজ এক হাতে ওর গাল চেপে ধরলো। ব্যাথা পাওয়ার মত করে না, আস্তেই ধরেছে।

    ঘটনার আকস্মিকতায় চোখ বড় করে ইমতুর দিকে তাকালো লিয়ানা।

    ইমতিয়াজ বলল,

    -বন্ধ না করলে আবার দেবো।

    এই কথা শুনেই হাসি উধাও।

    এবার ইমতিয়াজ হাসলো আর লিয়ানা লজ্জা পেয়ে চুপ করে বসে রইলো।

    ইমতিয়াজ লিয়ানার পাশে বসে বলল,

    -এবার সব কিছু খুলে বলো।

    লিয়ানা দুষ্টুমি করে বুকে হাত দিয়ে আত্বরক্ষার ভঙ্গি নিয়ে বলল,

    -ছি! কি বলো এসব? সব কিছু খুলে বলবো মানে?

    ইমতিয়াজ মাথায় হাত দিয়ে বলল,

    -ওরে আল্লাহ, এই মেয়ে একটা কথা কোথা থেকে কোথা যে নিয়ে যায়। আরে, আমি বলেছি সব খুলে বলতে। ইয়ে মানে… সব পরিষ্কার করে বলতে।

    ইমতিয়াজের মুখে আবার লজ্জার ছাপ পড়লো।

    লিয়ানা খিলখিল করে হেসেই চলছে। তবে আস্তেই হাসছে যাতে বাহিরে কেউ শুনতে না পায়।

    একটু থেমে লিয়ানা কথা বলার জন্যে মুখ খুলল, কিন্তু এবার আবার বাঁধা পেলো ইমতিয়াজের ফোনের জন্য।

    কল রিসিভ করে কথা বলল, যতটুকু মনে হলো ওর মা ফোন দিয়েছে। মায়ের কথা শুনা যাচ্ছেনা তবে শুধু ইমতিয়াজ যা বলছে তা বুঝতে পারছে।

    -হ্যাঁ মা বলো।

    ——

    আমি একটা বন্ধুর বাসায় আছি।

    ——

    না মা আসলে ব্যবসার একটা কাজে আসতে হয়েছে। তাই রাতে এখানেই থাকবো। কতদিন থাকবো ঠিক নেই। হ্যাঁ একদিন দুই দিন পর পর আসতে পারি বাসায়।

    ——

    হ্যাঁ মা তোমরাও সাবধানে থেকো।

    ——

    আচ্ছা রাখি।

    লিয়ানা চুপচাপ তাকিয়ে রইলো ইমতিয়াজের দিকে।

    -কি হলো? এমন ভাবে তাকিয়ে আছো যেন ভূত দেখেছ?

    -ইমতু, তুমি আমার জন্যে মিথ্যে বললে কেন?

    -তোমার কি মনে হয় আমি যদি বলি আমি একটা পতিতালয়ে আছি, মা আমাকে আস্ত রাখবে?

    লিয়ানা একটু হাসলো।

    -না, তোমাকে ড্রেনে চুবিয়ে বাথরুমের জুতা দিয়ে দাত ব্রাশ করিয়ে ছাগলের টাট্টী দিয়ে ডিনার করাবে।

    -বাবারে, আমার তো শুনেই ভয় লাগছে।

    ইমতিয়াজের এমন অভিব্যক্তি দেখে অনেক হাসলো লিয়ানা। আর ইমতিয়াজ শুধু মুচকি হাসি নিয়ে ওর দিকে তাকিয়ে ছিল। মনে মনে ভাবছে, ওকে হাসাতে পেরে খুব ভালো লাগছে। মেয়েটার উপর দিয়ে কতকিছু গিয়েছে একমাত্র আল্লাহ মাবুদ জানেন। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো যাতে ওকে একটু শান্তি দেয় আর এই ঝামেলা থেকে সরিয়ে নেয়।

    এই কথা মনে পড়তেই ইমতিয়াজ বলল,

    -লিয়ানা, সরি তোমার হাসিটা নষ্ট করতে চাইনা, কিন্তু আমাকে বলো কি হয়েছে। আমাকে না বললে তোমাকে আমি সাহায্য করতে পারবো না।

    লিয়ানার হাসি উধাও হয়ে গেলো, আর ইমতিয়াজের হাতের ফোনটার দিকে তাকিয়ে ছিল কিছুক্ষণ চুপ হয়ে। ইমতিয়াজ লিয়ানার দৃষ্টি অনুসরণ করে নিজের মোবাইলের দিকে তাকিয়ে বলল,

    -এই দেখ, আমি আমার ফোন অফ করে দিচ্ছি। কেউ কল দিবেনা এখন আর। এবার বলো আমাকে।

    -আসলে একটা সময় আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ পর্যায়ে চলে যায়। আমাদের পক্ষে ঢাকায় থাকা একেবারেই সম্ভব হচ্ছিল না। তাই বাবা ভেবে চিন্তে বলল আমাদের নিয়ে দিয়াতলি গ্রামে চলে যাবে।

    4
    1 Comment
Skip to toolbar