Profile Photo

Rahul Dev BiswasOffline

  • Rahul@6828
  • Profile picture of Rahul Dev Biswas

    Rahul Dev Biswas

    4 years, 10 months ago

    কবিতা: প্রতীক্ষা

    রক্ত জবার পাপড়ির মত রক্তাক্ত অধর ছুঁয়েছিল
    শেষ চন্দ্রিমার রাত,
    প্রকৃতির উন্মাদনায় চাঁদনি রাতে অমাবস্যার ক্রোন্দন ভেসে আসে অঝোর ধারায়,
    প্রচন্ড ঝড় বৃষ্টির গভীর আঁধারে
    ভিন্ন গন্তব্যের দু’জন,
    বাঁধনহারা স্বপ্নের মত আশ্রয় মিলেছিলো
    জনমানবহীন জীর্ণ কুঠিরে,
    যেন হাজার জীবনের ব্যর্থতার পর
    কোন শুভ কর্মের ফল এই পরিচয়।

    তারপর কত নিশি জাগরণ
    কত ব্যর্থতায় জীর্ণ কবিতার পতন
    কত জীবনের ভাল লাগার স্মৃতি
    কত বিছানো সবুজ ঘাসে ঘাসফঁড়িয়ের বসবাস
    কত যন্ত্রনায় সাপের মুখে ব্যাঙের গোঙানী
    কত শুভ্র আকাশ আচ্ছাদিত কালো মেঘে
    জানিয়েছে জীবনের ক্লেদ-
    তবু সেই রক্তিম পরশ লাগেনি আর।
    এখন জীবনের কাছে অন্য আরেক জীবন
    স্বপ্ন ফেরি করে বেড়ায়,
    ঘৃনার কাছে ভালোবাসা মুখ থুবড়ে পড়ে
    কালোর পথে আলো হাতড়ে বেড়ায়
    সুন্দরের অমিয় ধারা,
    প্রীতিলতার রূপ ফিকে হয় নগ্ন বেশ্যালয়!

    🔚

    8
    5 Comments

Friends

Profile Photo
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Profile Photo
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Profile Photo
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Profile Photo
Foyzur Khan
@foyzur-khan
Profile Photo
Shohag arnob
@shohagarnobgmail-com
Profile Photo
Ishtiak-Zindani-Rishat
@ishtiak-zindani-rishat
Skip to toolbar