Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 3 years, 11 months ago

    অদ্ভুত কথন- ২০৩
    (গল্প: রাজকন্যা)
    :
    এক যে ছিল এক রাজকন্যা। সেই রকম কালো আর কুৎসিত। মেয়েটার সামনে আয়না ধরলে আয়নাও লজ্জা পায় যেন। রাজা মশাই রাজকন্যাকে বিয়ে দেবেন, কিন্তু ঐ সমস্যা- পাত্র খুঁজে পাওয়া মুশকিল। কেউ ঐ কুৎসিত কালো রাজকন্যাকে বিবাহ কেন দেখতেও চায় না। অঢেল সম্পদের লোভে অনেকেই রাজকন্যাকে বিয়ে করতে চায়, কিন্তু রাজামশাই তার মেয়েকে ভালবাসবে এমন জামাই চান। আর অন্যদিকে রাজকন্যার মনে কোন ভাবান্তর লক্ষ্য করা গেল না। আত্মবিশ্বাস প্রবলওয়ালা মানুষগুলো একটু অন্যরকমই হয়। রাজকন্যাটিও ঐ রকম। রাজকন্যাটি দুই মাসের জন্য সাধারণ মানুষের মত অন্য কোন জায়গায় অন্য কোন পরিবারে বসবাস করতে লাগল স্বাভাবিকভাবে। স্কুলে, বাজারে, কোন কিছু কিনতে সাধারণভাবে সে চলাফেরা শুরু করল। তারপর….. মাসখানেকের মধ্যেই তারকাছে ৭টি প্রেমের প্রস্তাব আসে। রাজকন্যার কাউকে পছন্দ হয় না। পরের মাসের শুরুতেই ৪টি প্রস্তাবের ভেতর ১টি ছেলেকে তার ভাল লাগে। কথাবার্তা বলার পর জানা যায়- ছেলেটি গরীব ঘরের এবং অভাবী। রাজকন্যাটি আর কিছু চিন্তা না করে ছেলেটিকে যাচাই-বাছাই করে সাধারণভাবেই বিয়ে করে ফেলে এবং তারপর ছেলেটিকে চমক দেয়- আরে আমি এ রাজ্যের রাজকন্যা, তোমার আর কোন চিন্তা নেই। অভাব থাকবেনা। ছেলেটির চেহারার কোন পরিবর্তন না দেখে রাজকন্যা জিজ্ঞেস করলো- তুমি কি চমকাও নাই? খুশি হয়েছ কি? …… ছেলেটির জবাব হল….. অন্যের কাছে তুমি যাই হও, আমার কাছে তুমি আমার মনের মানুষ আমার ভালবাসার মানুষ আর আজ তোমাকে আমি পেয়েছি….. গত ৩৯ টি দিন আমি তোমাকে ফলো করেছি, কিন্তু ৭ দিন আগে তোমাকে মনের কথা জানাই আর আজ ৭ দিন পরে তোমার সাথে আমার বিয়ে হল, তুমি আমার বউ আর আমার সামনে বসে আছ….. আমি এতই হতবাক হয়ে গেছি যে তোমার কথাগুলো শুনতেই পাইনি…. আরেকবার বলনা plz…

    9
    6 Comments
Skip to toolbar