Profile Photo

Rajib Al IslamOffline

  • Rajib1981
  • Profile picture of Rajib Al Islam

    Rajib Al Islam

    • 4 years ago

    তবুও প্রেম হোক

    তারপর একদিন আমাদের দেখা হবে,
    আজিজ মার্কেট কিংবা বেইলি রোডে,
    তোমাকে ছুঁয়ে দেখতে চাইব আমি,
    তুমি ও কি তাই?
    নাকি তোমার চোখের ভাষা
    আমার অনুগ্রহ চাইবে,
    আমাকে বলবে!
    আমাদের কোথায় যেন সুর কেটে গ্যাছে।

    গাছেদের পাতায় পাতায় জমে আছে হলুদ রঙা অসুখ,
    ধুলোর আস্তর ভীষন,
    আর রোদের ঘ্রাণে ব্যাতিব্যাস্ত শহর,
    তবু সব ছেড়েছুড়ে চলে যদি আসি,
    চলো দু-দন্ড বসি, একদিন সন্ধ্যায়
    নিয়ন আলোর ফুটপাতে।

    যুগলবন্দী চোখের মায়ায়
    ভর করে আসে যদি চাপা জল,
    আরেকটু ঘাম, নোনতা নিঃশ্বাসে ধ্রুপদী প্রেম, দৃস্টিসীমায় নাগরিক কোলাহল।
    চারিধারে উঁচু দালান অট্রালিকা
    গোটা শহরটাকে গিলে খাচ্ছে।
    সুহাসিনী, সময় ফুরাবে জানি,
    ঘড়ির কাটাঁ যে চোখ রাঙাচ্ছে খুব।
    আর আমাদের ভেতরটায় যদিও ফোটে আছে ক্যাকটাস,
    ফিরে চল যাই, আমাদের যে পথ
    দুই দিকে ভাগ হয়ে আছে।

    ১৬.১০.২০২২

    4
    5 Comments
    • “যুগলবন্দী চোখের মায়ায়
      ভর করে আসে যদি চাপা জল,
      আরেকটু ঘাম, নোনতা নিঃশ্বাসে ধ্রুপদী প্রেম, দৃস্টিসীমায় নাগরিক কোলাহল”

      অপূর্ব সুন্দর জ্বলজ্বলে নিরাভরণ প্রেমের কাব্যগাঁথায় ভীষণ মুগ্ধ হ’লাম প্রিয়… বাস্তবতার ক্যাকটাসে হৃদয়ে ক্ষরণ অথচ প্রেম তবু একই রকম নিরাভরণ… শুভেচ্ছা ও প্রেম রইলো প্রিয়কবি…

    • প্রেম এক অপার অনুভব। সুন্দর কবিতার জন্য অভিবাদন।

    • “Our sweetest songs are those that tell of saddest thought” – PERCY BYSSHE SHELLEY

    • পাশ কেটে যেতে-যেতে তবু একটা চেনা হাসি অচেনা চাহনীতে।

Skip to toolbar