-
মধ্যরাতের কাব্য
রাকিবুল হাসানরাত নেমে যখন
পৃথিবী হয় নিশ্চুপ
ক্লান্ত সূর্য থাকে বিশ্রামে
নিশাচরেরা দেয় নিজের জানান
সজোরে ঝাঁপটে ডানা,
নিশিতের সেই মোহনীয়িতায়
আমার ঘুমাতে মানা।তোমার স্মরণ, তোমার ভাবনা
নিদ্রামগ্ন দেয় না হতে,
অবিরত শুনি তব ঝংকার
হৃদয়ের স্তরে স্তরে
নীশিথের গভীরতা যত বাড়ে
প্রতি মূহুর্তে।নিশুতি রাতের শুন্যতায়
দেখি তোমায়,
চোখ খুলে দেখি, চোখ বন্ধ করে দেখি,
জেগে দেখি, দেখি ঘুমিয়ে,
নিরেট আঁধারে, কবরের মতো নির্জনতায়
তোমার অদৃশ্য ঠোঁটজোড়া করি অনুভব
দেই চুমিয়ে।নীরব রাতের নৈশব্দকে ভেদ করে
আচমকা ছুটে যাওয়া ট্রাকের ইঞ্জিন,
পুরোনো রিক্সার বডির ঝনঝন
কিংবা ফ্যানের পাখার একটানা ঘুর্ণন
এসব কিছুতে আমি তোমায় শুনি,
শব্দের প্রতিটি কণা যেন বহে তোমায়,
বহে তোমার হাসির রিনিঝিনি।নির্জন রজনীর খা খা করা শুন্যতায়ও
আমি তোমার অস্তিত্ব টের পাই,
তোমায় ছুঁয়ে দেই,
তোমার মসৃণ গাল, রসালো ওষ্ঠাধর,
মখমলবত কোমল স্তন,
আমি দলাই মলাই করি,
তোমায় পাঁজরে বিলীন করে নেই।তুমি আমার আঁখিতে রডকোষ
কিংবা ট্যাপেটাম লুসিডামের মতো,
জীবন পথের ঘন আঁধারেও
তুমি থাকলে আমি দেখতে পাই,
হোক সে দেখা রঙহীন,
হোক বিড়ালের মতো।তুমি আমার কর্ণে প্রতিফলিত
শব্দতরঙ্গের মতো,
তাই চোখ হলেও আলোহীন,
বাঁদুড়ের মতো সব বাঁধা এড়িয়ে
পারি চলতে বিরামহীন।তুমি আমার স্বপ্ন, চেতনা, নিমগ্নতা,
আমার হৃদয়াকাশ জুড়ে তাই
তব প্রেমের শুভ্রতা।4 Comments
Friends
Kazi Adam
@kaziadam
রেদোয়ান আসিফ রিসান
@redoanasifrisan
bithy 123 bithy
@bithy123bithy
Emon Rahman
@emonrahman
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fatima Sadia
@fatimasadia
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
Shoriful Shoron
@shoriful-shoron



মধ্যরাতে পড়ছি… দারুণ!