Profile Photo

রেনেসাঁOffline

  • Ranesa
  • Profile picture of রেনেসাঁ

    রেনেসাঁ

    • 4 years, 10 months ago
    Profile picture

    সেই তুমি ভুলে গেলে
    **************** স্মৃতি রানী রত্না

    তুমি হয়ত ঠিকই ছিলে,
    আমি ছিলাম ভুল,
    তোমার মনে ফুটিয়েছি,
    কত রঙের ফুল।।

    হরেক রকম আশা আর,
    দু’চোখেতে সপন,
    তোমার কথায় করেছিলাম,
    নতুন সে বীজ বপন।।

    ইচ্ছে করেই করতে তুমি,
    কত শত অভিনয়,
    তাতেই তোমার জয় হয়েছে,
    আমার পরাজয়।।

    একটা দিনও চোখের আড়াল,
    হতাম যদি আমি,
    তেমার মুখে তিমির
    ছায়া যেত নামি।

    আবেগ করে আদর মেখে,
    বাসতে আমায় ভালো,
    আমি নাকি ছিলাম তোমার
    জীবনেরি আলো।

    তোমার বলা মিথ্যে গুলো
    সত্যি আজি হলো।
    এখন তুমি অন্য কারো
    তাকেই বাস ভালো।।

    আমার বাগান পূর্ন এখন
    অবিশ্বাসের ভারে,
    মিথ্যে বলেই চলে গেলে
    অন্য কারো দ্বারে।।

    ভালোবাসা সস্তা দামে
    বিকিয়ে দিয়ে ধূলোয়,
    সেই তুমি চলে গেলে
    দূর অজানায়।।

    11
    6 Comments

Friends

Skip to toolbar