Profile Photo

রতন চন্দ্র রায়Offline

  • ratanchandraroy
  • Profile picture of রতন চন্দ্র রায়

    ▫️ নিষ্পাপ শিশু
    ✍ রতন চন্দ্র রায়

    ​নিষিদ্ধ পাড়ায় জন্ম,
    নেই কোনো পিতৃপরিচয়,
    শিশুকাল কেটে গেল
    নিষিদ্ধ পাড়ায়।

    ​শৈশব কেটে গেল পথে পথে,
    যৌবনকালে এসে
    পড়েছি বড় বিপাকে।

    ​সভ্য সমাজের মানুষগুলো
    ঠাঁই দেয় না তাদের পরিবেশে,
    বাঁকা চোখে দেখে সমাজের লোকে।

    ​গোপনে কাঁদি জীবনের গলিপথে,
    স্কুলে পাইনি ঠাঁই,
    জোটেনি সমাজের শিক্ষা;
    অশিক্ষিত বলে
    সমাজে সবাই দেয় ধিক্কার।

    ​মুখোশের আড়ালে কত রঙের মানুষ
    আসে গোপনে নিষিদ্ধ পাড়ায়,
    নিষিদ্ধ নারীর মনের অজান্তে
    যৌনক্ষুধার লালসায় পশুরূপে
    জন্ম দিয়ে যায়
    কত নিষ্পাপ শিশু শহরের বুকে…

    5
    4 Comments
    • রতন চন্দ্র রায়, আপনার লেখনীতে ফুটে ওঠা এই অসহায় শিশুগুলোর বাস্তব চিত্র ভীষণ হৃদয়স্পর্শী এবং সমাজব্যবস্থার প্রতি আপনার এই গভীর সংবেদনশীলতাকে আরও নান্দনিক ও কাব্যিক শব্দে ফুটিয়ে তুললে এটি আরও অনেকের হৃদয়ে দাগ কাটতে পারে বলে আমার মনে হয়।

    • খুব নির্মম এক বাস্তবতার কথা বলেছেন।

    • বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কবিপ্রিয়, সত্যিকারের সভ্যতা গড়ে উঠতে হয়ত আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে!তবে, আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তবে, নিশ্চয়ই সে পথ আলোর গতিতে পাড়ি দিতে পারব!

    • আপনার লেখা ‘মুখোশের আড়ালে কত রঙের মানুষ আসে গোপনে নিষিদ্ধ পাড়ায়’ লাইনটা ভীষণভাবে নাড়া দিয়ে গেল, কিন্তু আমাদের এই সমাজ কি কখনো এদের সুস্থ জীবনে ফেরার সুযোগ করে দেওয়ার কথা ভাববে?

রতন চন্দ্র রায়

ইম্পোজিটর

রতন চন্দ্র রায় 

পেশা - সরকারি চাকরি

শখ- লেখা / কবিতা/ গল্প/ উপন্যাস

কর্মস্থল- বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), তেজগাঁও, ঢাকা- ১২০৮

ঠিকানা- ৪১০ নবীনবাগ উত্তর গোড়ান,

  1. খিলগাঁও,  ঢাকা ১২১৯
Skip to toolbar