-
🌸 মা ও মেয়ের ভালোবাসা 🌸
✍️ রতন চন্দ্র রায়
মায়ের আঁচল জুড়ে মেয়ের ছোট্ট হাসি,
সেই তো যেন স্বর্গসুখ, সেই তো ভালোবাসি।
মায়ের চোখে মেয়েটি এক টুকরো চাঁদ,
তার হাসিতে মুছে যায় জীবনের বিষাদ।মেয়ের ছোট্ট হাতটি যখন মায়ের হাত ধরে,
কৃষ্ণ যেন বাঁশি বাজান নীল যমুনার তীরে।
মায়ের বুকে মাথা রেখে মেয়ের মিষ্টি ঘুম,
সেই দৃশ্যের কাছে হার মানে পৃথিবীর সব সুখ।মা বলে— “তুই আমার প্রাণ, তুই আমার আলো,”
মেয়ে বলে— “মা তুমি থাকলেই পৃথিবীটা ভালো।”
একজন দেয় মায়া, অন্যজন দেয় হাসি,
এই বন্ধনেই লুকিয়ে থাকে ভালোবাসার রাশি।জীবন যদি কখনো আনে দুঃখের কালো রাত,
মায়ের ছায়া হয়ে থাকে মেয়েরই পাশে হাত।
মেয়ের চোখে জল এলে মায়ের বুকও কাঁদে,
এই মায়ার বাঁধন কোনোদিন কি সহজে ভাঙে?হে কৃষ্ণ, রাখো তুমি এই দুটি প্রাণ,
মায়ের মুখে হাসি দাও, মেয়ের হৃদয়ে গান।
রাধার মতো মধুর হোক তাদের ভালোবাসা,
তোমার চরণে থাকুক তাদের সকল আশা।মা আর মেয়ের এই পবিত্র বন্ধন—
কৃষ্ণের বাঁশির সুরের মতোই চিরমধুর হোক,
একজনের হৃদয়ে অন্যজনের ঠিকানা থাকুক
আজ, আগামীকাল এবং অনন্তকাল। 🌺🦚3 Comments-
রতন চন্দ্র রায়, আপনার লেখা ‘মায়ের চোখে মেয়েটি এক টুকরো চাঁদ’ অংশটি পড়ে মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি ও মমতার ছোঁয়া অনুভব করলাম। মা ও মেয়ের এই স্বর্গীয় সম্পর্কের চিত্রায়নে রাধা-কৃষ্ণের মায়াবী উপমার ব্যবহার আপনার লেখাকে অনেক বেশি গভীর ও হৃদয়স্পর্শী করে তুলেছে, এমন সুন্দর সৃজনশীল চর্চা আপনি নিয়মিত চালিয়ে যান।

রতন চন্দ্র রায়
ইম্পোজিটর
রতন চন্দ্র রায়
পেশা - সরকারি চাকরি
শখ- লেখা / কবিতা/ গল্প/ উপন্যাস
কর্মস্থল- বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), তেজগাঁও, ঢাকা- ১২০৮
ঠিকানা- ৪১০ নবীনবাগ উত্তর গোড়ান,
- খিলগাঁও, ঢাকা ১২১৯
Friends
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Shahriar Hossain
@shahriarhossain
বিপাশা মন্ডল
@bipashamondal
গাজিবর রহমান
@gaziborrohman
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
@mokteruzzamanpbtgmail-com
asif khandaker
@asifkhandaker
দিতি আহমেদ
@ahmedditee87gmail-com
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad

রতন চন্দ্র রায়, মা আর মেয়ের সম্পর্কের এমন সুন্দর আর মিষ্টি অনুভূতিগুলো পড়ে খুব ভালো লাগল।