-
শেষ আশ্রয়
✍️ রতন চন্দ্র রায়সবাই আমাকে পর করবে,
শ্মশান আমাকে করবে আপন—
জীবনের যত পরিচিত মুখ
মুছে যাবে একে একে ক্ষণ।যাদের জন্য স্বপ্ন বুনি,
যাদের জন্য এত আয়োজন,
সময় শেষে তারাই হয়তো
হারিয়ে যাবে অচেনা ক্ষণ।হাসির দিনে কত আপনজন,
দুঃখ এলে নীরব সবাই;
তবু এই মন ভালোবাসা খোঁজে,
হার মানে না—ভেঙে পড়েও তাই।শেষ বিকেলের নিঃশব্দ পথে
যখন থামবে জীবনের গান,
তখনও যেন রয়ে যায়
মানুষ হয়ে বাঁচার প্রমাণ।সবাই আমাকে পর করলেও
হৃদয় যেন না হয় পাথর—
মানুষের মাঝে ভালোবাসা রেখে
জীবন হোক তার চেয়েও সুন্দর।4 Comments

রতন চন্দ্র রায়
ইম্পোজিটর
রতন চন্দ্র রায়
পেশা - সরকারি চাকরি
শখ- লেখা / কবিতা/ গল্প/ উপন্যাস
কর্মস্থল- বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), তেজগাঁও, ঢাকা- ১২০৮
ঠিকানা- ৪১০ নবীনবাগ উত্তর গোড়ান,
- খিলগাঁও, ঢাকা ১২১৯
Friends
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Shahriar Hossain
@shahriarhossain
বিপাশা মন্ডল
@bipashamondal
গাজিবর রহমান
@gaziborrohman
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
@mokteruzzamanpbtgmail-com
asif khandaker
@asifkhandaker
দিতি আহমেদ
@ahmedditee87gmail-com
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad


সবাই পর করলেও মানুষ যেন থেকে যায় মানুষ হয়ে বাঁচার সেই প্রমাণটুকু নিয়ে…..🤍🖤