-
কুয়াশার চাদরে ঢাকা শহরটা পুরো অন্য রঙ ধারণ করেছে,এই ঋতুটার সৌন্দর্য্য বোধ হয় এই কুয়াশার গভীর আস্তরনেই।পরিবেশটা একদম নিস্তব্ধ,এত নীরব ঢাকা আমি কখনো দেখিনি।মাঝে মাঝে হয়তো শহরটারও নিশ্চুপ হয়ে যেতে ইচ্ছে হয়।তবে এই নীরবতা হয়তো নিয়ম পরিপন্থী তাই খুব বেশিক্ষণ স্থায়ী হবে বলে মনে হয়না।একটুপর নতুন বছর পালনে সবাই ব্যস্ত হয়ে যাবে,কত আলো,কতো আনন্দে ভরে যাবে ধরা!কতশত প্রস্তুতি শুরু হয়ে গেছে হয়তো।আমার বারান্দা থেকে নিলুর ঘরের বারান্দাটা দেখা যায়,অনেক স্মৃতি জমা আছে ঐ জায়গাটায়,কতশত আড্ডা,মান অভিমান,কাকিমার হাতের লুচি তরকারি আরো কতো কি!এক বছর আগেও সবটা পরিপূর্ণ ছিলো অথচ আজ কি অসম্ভব শূন্যতা। কেবল একটা মানুষ নেই বলে জীবনের কতো কিছু থেমে যায়,কতো আয়োজন বাতিলের খাতায় পরে যায়।কাউকে এতটা গুরুত্ব বোধহয় কখনোই দিতে নেই যে সে চলে গেলে সবটা নিঙ্গড়ে নিয়ে যায়।
পাশে হাত রাখতেই চায়ের কাপটা পড়ে ভেঙ্গে গেলো।মা চা দিয়ে কখনোই বলে যায় না,এই অভ্যেসটা উনার বদলানোই সম্ভব না।তবে কি আজ আর চা খাওয়া হবে না!!মায়ের শখের কাপটা ভেঙ্গেছি আজ খাবার জুটবে কিনা কে জানে আমি আছি চা নিয়ে।অবশ্য চা হলে আর কিছুই যেনো লাগবে না এমনটা ভেবে আরেক কাপ চাওয়াই যায়।
মা,মানুষটা বড্ড মায়াময়।এতো মায়াভরা মুখ আমি আর দেখিনি।
যাক গে এই মায়াবতী মানুষটার মুখ চেয়ে গোটাকয়েক গালমন্দ সয়ে নেয়াই যায় তবে তা যে টানা ২ ঘন্টা যাবৎ চলবে আমি বুঝতে পারিনি।অবশেষরূপে আরেক কাপ চা এলো,তবে এবার এলো দাদুর রেখে যাওয়া পুরনো স্টিলের গ্লাসে।মা নাকি পণ করছেন আগামী ১মাস যাবতীয় সকল পানীয় আমাকে এতেই দেওয়া হবে।হাহাহা….
চা শেষ না করতেই চারদিকে কলরব শুরু হলো।আমরা মানুষগুলো বড্ড অস্থির, সুখ নামক অদ্ভুতুড়ে সময়টা এতো তাড়াহুড়ো করে শেষ করে ফেলি!!!মানুষ নামক প্রাণীটিকে নিয়ে ভাবতে বেশ লাগে।হঠাৎ কোথথেকে একটা বিড়াল এসে জুটলো,প্রাণী নিয়ে গবেষণাকালে এই প্রাণী এসে জুরে বসবে ভাবিনি,কিছুক্ষণ পরে টের পেলাম সে একা আসেনি,অবশ্য গত একবছর ধরে সে কখনোই একা আসে না।তবুও প্রতিবার আমি অবাক হই তার সাথে আসা তরুণীকে দেখে।ঠিক নিলুর মতো দেখতে,নিলুর বর্ণনা করতে বসলে লোকে আমায় প্রেমিক বলবে যা আমি কোনো কালেই হতে চাইনি।তবে নিলুর গালে টোল পড়তো এই তরুণীর তা নেই।
আমি বললাম কে নিলু এলি?
আহ্লাদী কণ্ঠে বলে উঠলো,আমি ছাড়া তোমার ঘরে আর কে আসবে গল্পসল্প?
নিলু আমায় এ নামেই ডাকতো।
নিলু আরো বললো,চলোতো এবার ছাদে যাই,আজ দাদা অনেকগুলো ফানুস এনেছে,তোমার সাথে উড়াবো।তুমি লাাল রঙেরটা আর আমি নীল।বলেই আচমকা চলে গেলো।আমাকে ফেলেই পালালো।
জীবনে কিছু মানুষ থাকে যারা আামাদের সাথেও থাকবেনা আবার পুরোপুরি ছেড়েও যাবে না।দোদুল্যমান একটা অবস্থা।
নিলু চলে যাওয়ার পর থেকে এ পারায় যতোগুলো উৎসব হয়েছে সবগুলোতে আমি আর ও এভাবই ফানুস উড়িয়েছি।আমি লাল রঙের আর ও নীল।
এটাকে আলোয় ভেসে যাওয়া বলে নাকি আরো অন্ধকারে ডুবে যাওয়া বলে আমি সত্যি জানিনা,জানতে চেয়েছি কিনা তাও সন্দেহ আছে।।
নিলুর মতো,
নতুন বছরেও পুরোনো কিছু থাক………..
✍️3 Comments
Friends
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
মাহ্দী সাকিব
@mahdi-sakib
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
sanjida akter jim
@sanjidajim
Halima-Moly
@halima-moly
Neel tripura
@neel
Foyzur Khan
@foyzur-khan
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo



খুব সুন্দর লিখেছেন।