Profile Photo

Sanzida Islam MimOffline

  • reader-soul
  • Profile picture of Sanzida Islam Mim

    Sanzida Islam Mim

    3 years, 7 months ago

    আজ কত বছর হয়ে গেলো আমার ঘরের টেলিফোন টা নষ্ট হয়ে পড়ে আছে…
    কতদিন সেই চিরচেনা কণ্ঠ টা আর শোনা হয় না…
    যখন খুব মন খারাপ হয় তখন ওই টেলিফোন টায় গিয়ে হাত দেই….
    টেলিফোনের তার টা কেটে গেছে সেই অনেক আগে তবুও নাম্বার প্লেটে হাত ঘুরাতে কেনো জানিনা খুব শান্তি লাগে….
    মনে হয় তার টা জুড়ে দিলেই সেই কণ্ঠ শোনার সুযোগ আরেকবার হলেও হতে পারে…..
    আজ একবার ঘরের দখিন কোণে জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম….
    দখিনা বাতাসে জানালার পর্দাগুলো সেই আমার প্রিয় টেলিফোনটার উপর পড়ছে…
    পর্দা গুলো যখন গুটাতে যাচ্ছিলাম মনে হচ্ছিলো তারা বলছে, “এই যন্ত্র শুধু তোমার স্মৃতি নয় এখানে রয়েছে আমাদের হাজার বার স্পর্শের আঘাত”…
    জানি এই টেলিফোন আর বাজবে না…
    আর আসবে না কোনো অচেনা নাম্বার থেকে চেনা কারো কল…
    ক্রিং ক্রিং শব্দে কেঁপে উঠবে না পুরোবাড়ী…..
    ফোনের শব্দে আর ঘুম ভাঙবে না….
    কারো ফোন পেয়ে বিকালবেলা হলুদ শাড়ী পরে আর ছাদে যাওয়া হবে না….
    আর কখনো তারের ফাঁকে আঙুল পেঁচিয়ে নিজের অভিমান গুলো প্রকাশ করা হবে না….
    আর সবচেয়ে বড় সত্যি হলো
    আর কখনো কাউকে বলা হবে না
    প্রিয়,
    “আজ তোমাকে খুব মনে পড়ে…
    ভালো থেকো
    আমার প্রিয় টেলিফোনটার ওপাড়ে”…❤
    #Mim

    4
    7 Comments

Friends

Skip to toolbar