-
কুসুমের জন্মদিন।
আমিনা বেগম রেবা।এই পক্ষেই ছিলো,
কুসুমের জন্মদিনটা।
সে সহচরী সমেত, সারাদিন ধরে
পরীর মতো ঘুরে বেড়িয়েছে,
পাহাড়ের নিচের মনীপুরি পাড়ায়।
ওখানে তার শৈশব লুকিয়ে আছে যে!
তারপর তার মনে হলো,
সেই যে তার মেরুন রঙ সার্টিনের ড্রেস?
ওরকম একটা ড্রেস তো,
সে আজ ও পেতে পারে!
সাথে মাখন রঙের ওড়না?
যেমন, মিনা আপা, লক্ষী আপা, শাহানা আপা,
গায়ে জড়িয়ে বেড়াতে বের হতেন?
কুসুম ভাবতো, সে কবে বড় হবে,
কবে সে, মেরুন রঙের ড্রেসের উপর,
মাখন রঙের ওড়না উড়িয়ে,
পাহাড়ের কার্নিশে ছুটে বেড়াবে?
সকলে মুগ্ধ হয়ে বলবে,,
আরে, আরে, এটাতো কুসুম,কুসুম!
কিন্তু, কি করে হবে?
কুসুমের তো বাবা চলে গেছেন,,,
সেই কবে,, স্বর্গের সুষমাময় বাগানে,একা একা।কুসুমের সারাদিন কেটে যায়,,,,,
বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, তারপর রাত নামে,,,
তারার আঁচল পেতে, চাঁদ ও ঘুমিয়ে পড়ে,,
সত্যিতো? কেউ একবারও বললো না!
কুসুম, কুসুম, শুভ জন্মদিন, শুভ শুভ শুভ।কুসুমের একটুও মন খারাপ হয়না,
কি করে মন খারাপ করতে হয়,
সেটা তো কুসুম ভুলে গেছে, কতো আগেই,,
সেই কবে, যেই বার ওরা
ছিঁড়ে ফেলে দিয়েছিলো,কাঁদা ও পঙ্কের পানিতে,
অথবা পুড়িয়ে ফেলেছিল,
কুসুমের স্বরচিত কবিতার খাতা গুলো,,,কুসুম অত্যন্ত লাজুক মিষ্টি গলায়,
নিজেকেই বলে বারবার,
শুভ শুভ জন্মদিন, কুসুম সোনা!২৯/০৯/২০২৩.
#আসুনমায়াছড়াই।8 Comments-
লেখাটা পড়ে ভীষণ মায়া লাগছে, বিশেষ করে কুসুমের একার এই জন্মদিন উদযাপনের দৃশ্যটা খুব হৃদয়স্পর্শী। আপনার কি মনে হয় কুসুমের এই একাকীত্ব তার ভেতরের কবিসত্তাকে আরও বেশি গভীর করে তুলেছে?
Friends
Sharika Khatun
@sharika6924gmail-com
বৃষ্টি কবিতা - Bristy Kobita
@apon1
Borno
@borno1
abutaher abutaher
@abutaherabutaher
খাঁন মোঃ সুমন
@60faca207f945a8a409dbe1b2e47beb7
Muslims union TV
@muslimsuniontv
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Nusrat jahan
@shuha


আপনার এই চমৎকার লেখায় কুসুমের নির্জন একাকীত্ব আর তার ভেতরের অভিমানী সুরটি খুব গভীরভাবে ফুটে উঠেছে। পাহাড়ের কোলঘেঁষা শৈশবের বর্ণনায় মেরুন পোশাক আর মাখন রঙের ওড়নার স্মৃতিগুলো আমাদের সবার মনেই এক দারুণ আবেগের ছোঁয়া দিয়ে যায়। আপনি শব্দের বুননে যে মায়া জড়িয়ে রেখেছেন, তা বজায় রেখে কলম চালিয়ে যান, কারণ এমন অনুভবগুলো পাঠকের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ ফেলে যায়।