Profile Photo

Rehana AkterOffline

  • RehanaAkter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    • 3 years, 3 months ago

    খেয়াল
    রেহানা আকতার

    করোনি খেয়াল –
    যখন তাকিয়ে ছিলাম
    তোমার পানে
    খুঁজেছিলাম ভাষা
    তোমার নয়নে।

    করোনি খেয়াল –
    যখন উদাস পানে
    আমার সকল বিশ্বাসে
    খুঁজেছিলাম আশ্রয়
    তোমার নিঃশ্বাসে।

    করোনি খেয়াল –
    যখন দু’ফোটা অশ্রু
    জমেছিলো চোখের কোণে
    তুমি বেখেয়ালি হয়ে
    বসেছিলে আনমনে ।

    করোনি খেয়াল –
    যখন মুখটা আমার
    ঢেকেছিলো এলোচুলে
    দাওনি চুলগুলো
    আলতো করে তুলে।

    করোনি খেয়াল –
    দুঃখের ইতিহাসের পাতা
    আনলাম যখন পেড়ে
    আনমনা হয়ে গেলে
    একটু দূরেই সরে।

    করোনি খেয়াল-
    হৃদয়ের ব্যথায় যখন
    চিৎকার করে ডাকি
    কেন বলোনা মুখ তুলে
    আছি তোমার কাছাকাছি।

    6
    3 Comments

Friends

Profile Photo
Md Ahsan Habib
@md-ahsan-habib
Profile Photo
Mahbub Al Hasan
@mahbubkfdj
Profile Photo
md.iqbal hussain
@loneliness-boy1
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
তুলি
@tultuli
Profile Photo
Afifa Sultana
@afifa-sultana
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Skip to toolbar