তুলট | রকেট মণ্ডল | Activity
#অজ্ঞতায়_অবহেলা___
বিবেকের শক্ত তালা 
জটিলতার চাবি এঁটে রুদ্ধ করতেই হয় 
অথবা ভেঙে দিতে হয় আবেগী ভালোবাসা, 
সভ্যতা এ পথে, এই নিয়মেই অভ্যস্ত, 
ব্যত্যয় হলে ভর্ৎসনা-অঙ্গুলি প্রস্তুত 
স্পষ্ট করে দিতে।
মানুষ তো পারস্পরিক পরম্পরা এড়িয়ে যেতে অপারগ, 
দ্বিধাহীন হয়ে তাই এগিয়ে দেয় 
আপন আবেগী স্কন্ধ খড়্গ তলে, 
বলি হয় নিখাত নিগুঢ় ভালোবাসা 
পাপহীন অদৃশ্য অলোকলোকে...
মৃত্যুতে ভাঙে সত্ত্বা অভ্যন্তরে সাজানো গৃহ আবাস।
কেউ দেখেনা, কেই বোঝেনা 
সেই দম বন্ধ করা অনুভব। 
তবু কেউ কেউ সচল, 
ঘোরেফেরে, নাওয়া খাওয়া, ভ্রমণ 
আর সমাজ কার্য সবই সমাধা হয়, 
শুধু এক জীবন্মৃত শরীর নিয়ে বেঁচে থাকে
শেষ নিঃশ্বাসের অপেক্ষায়। 
শুধু একবার নয়, একাধিকবার অথবা 
অগণিত এ মৃত্য পুরীর আস্বাদ বয়ে আসে 
মাত্র এই একটি জীবনে। 
জীবন একটাই, 
কিন্তু মৃত্যু আর তার যন্ত্রণা অসংখ্য অনাদি। 
বাস্তবতার দৃশ্যপট ঘিরে 
আধ্যাত্মিকতার সীমানা না ছুঁয়ে, 
না বুঝেই বলি- 
"জন্ম একবার, মৃত্যুও তো তা-ই।"
বিশ্বাস কোথায় পাবে মানুষ, 
কোথায় গিয়ে কীভাবে বোঝাবে 
তার হাজারো মৃত্যু যন্ত্রণা,
সভ্যতা তার রীতি খেয়া ধরে 
একগুঁয়ে হয়ে বসে আছে সেই শুরু থেকে, 
অগণিত প্রিয়তম 
এই সভ্যতার বেষ্টনী ঘিরেই থাকে, 
যন্ত্রণার অন্তরালে কী থাকে, 
তা বোঝে না সেও...
২০১৯
#অজ্ঞতায়_অবহেলা___
বিবেকের শক্ত তালা
জটিলতার চাবি এঁটে রুদ্ধ করতেই হয়
অথবা ভেঙে দিতে হয় আবেগী ভালোবাসা,
সভ্যতা এ পথে, এই নিয়মেই অভ্যস্ত,
ব্যত্যয় হলে ভর্ৎসনা-অঙ্গুলি প্রস্তুত
স্পষ্ট করে দিতে।
মানুষ তো পারস্পরিক পরম্পরা এড়িয়ে যেতে অপারগ,
দ্বিধাহীন হয়ে তাই এগিয়ে দেয়
আপন আবেগী স্কন্ধ খড়্গ তলে,
বলি হয় নিখাত নিগুঢ় ভালোবা…Read More
#এমন  #কোনো  #কথা  #নেই... 
সব স্বপ্ন পূরণ হবেই, 
এমন তো কথা নেই... 
বিশ্বাসে ভালোবাসায় সবসময় আনন্দ থাকে,
এমন তো কথা নেই... 
দৃষ্টিতে যা থাকে রাতদিন, 
তাতে আলো থাকতেই হবে,
এমন কোনো নিশ্চয়তা নেই... 
জীবন পথে সাথে চলে এখানে কত মানুষ, 
সবাই সঙ্গী হবে,
এমন কোনো বাধ্যবাধকতা নেই... 
বাগানে কত ফুল ফোটে, 
কত রং ছড়ানো,
সব রঙে কারও মুখো ছবি থাকবে,
এমন কোনো কথা নেই... 
যতো কথা চিন্তায় তোলে দোল,
সব কথা যোগ্যতায় পাবে সার্থকতা, 
এমন কোনো কথা নেই... 
নীরবতা কত কথাই তো বলে,
সব কথা উচ্চারিত হতেই হবে,
এমন কোনো কথা নেই... 
বিরহে যে জলে আগুন জ্বলে,
অশ্রু নদী ঝরে পড়ে,
প্রতি অশ্রু ফোঁটায় অশান্তি থাকে,
এমন কোনো নিশ্চয়তা নেই... 
কারও স্মরণে হৃদয় বেরিয়ে গেলেও
দূর গন্তব্য পাওয়া হবেই, 
এমন কোনো নিশ্চিত বার্তা নেই... 
কারও স্মরণে রাত শেষে প্রভাতেও 
প্রদীপ দেয় তার শেষ আলো,
যার স্মরণে প্রদীপ হলো আলোকিত, 
তার অনুমানে সেটা আসবেই,
এমন কোনো কথা নেই... 
(অনুকরণ)
 #এমন  #কোনো  #কথা  #নেই… 
সব স্বপ্ন পূরণ হবেই,
এমন তো কথা নেই…
বিশ্বাসে ভালোবাসায় সবসময় আনন্দ থাকে,
এমন তো কথা নেই… 
দৃষ্টিতে যা থাকে রাতদিন,
তাতে আলো থাকতেই হবে,
এমন কোনো নিশ্চয়তা নেই… 
জীবন পথে সাথে চলে এখানে কত মানুষ,
সবাই সঙ্গী হবে,
এমন কোনো বাধ্যবাধকতা নেই… 
বাগানে কত ফুল ফোটে,
কত রং ছড়ানো,
সব রঙে কার…Read More
#প্রণয়_প্রত্যাশা___
হারালে হারাবে, 
আফসোস করিনা আর,
যতটুকু চাওয়ায় হৃদয় যায় নিংড়ে, 
যতটুকু প্রার্থনায় ঈশ্বর দৃষ্টি ম্যালে, 
মেনে নেয় চাওয়াগুলো,
রূপ দেয় পাওয়ায়, 
ততটা চাওয়ায় পূর্ণ করেছি তোমার করতল,
তবু যদি ফিরে যাও,
পিছু ফিরে না তাকাও,
চাইবার কী থাকে আর..?
তারপর যদি কখনো 
বিবেকের রুদ্ধ কপাট খুলে যায়,
দ্বিধা করোনা যেনো, 
এপথ, এ দুয়ার খোলা পড়ে আছে 
তোমার পদযুগল স্পর্শ করবে বলে...
জানোই তো সব নদী সাগরে মেলেনা, 
থেমে যায় মাঝ পথে, 
অন্য কোনো নদী গ্রাস করে তার সর্বস্ব। 
দিনপঞ্জির সবগুলো সকাল 
রৌদ্র দেখেনা কখনো কখনো,
হারিয়ে যায় কালোকেশী মেঘে,
সমগ্র দিনে হারায় বাদল আস্থা করে।
সব চাওয়া তো পাওয়া ধারণ করেনা জীবনে,
এভাবেই ভাববো, 
তবু আক্ষেপ অথবা আকুতি 
পুষে রাখবো না ভেতরে কোথাও,
তিলে তিলে নিজেকে শেষ করবার 
কোনো মানে নেই, 
ভালোবাসি তোমায়, 
তাই ভালোবাসি নিজেকে...
২০১৯
#প্রণয়_প্রত্যাশা___
হারালে হারাবে,
আফসোস করিনা আর,
যতটুকু চাওয়ায় হৃদয় যায় নিংড়ে,
যতটুকু প্রার্থনায় ঈশ্বর দৃষ্টি ম্যালে,
মেনে নেয় চাওয়াগুলো,
রূপ দেয় পাওয়ায়,
ততটা চাওয়ায় পূর্ণ করেছি তোমার করতল,
তবু যদি ফিরে যাও,
পিছু ফিরে না তাকাও,
চাইবার কী থাকে আর..?
তারপর যদি কখনো
বিবেকের রুদ্ধ কপাট খুলে যায়,
দ্বিধা করোনা যেনো,
এপথ,…Read More
#নিত্যদিন_একই_রকম___ 
জীবন তরঙ্গ আর তার স্রোতধারার গতিপথ 
যে দিক-নির্দেশনা দেয় আমাকে,
 সমগ্র মানুষ জাতের অন্তরাত্মার বাসনার মতন, 
সেপথেই স্বপ্ন দেখি।
এক একটি রাতের সমাপ্তিতে ভাবি- 
এই বুঝি সবগুলো শুভাশীষ আমাকে ঘিরে নেবে,
যা চাওয়া, যা না চাওয়া সবটা তার নিজস্ব তরণী বেয়ে 
খুঁজে পাবে কাঙ্ক্ষিত গন্তব্য।
জীবন সহজ কঠিন কোনোটিই নয় শুনেছিলাম, 
জেনেছিলাম জীবন তার আপন রূপের মতো,
তবু তো জীবন পোড়ায়, হ্যাঁ আমরাই পোড়াই তাকে, 
কখনো প্রত্যক্ষ ইচ্ছার পথ ধরে কৃত্য সাধন করে,
কখনোবা পরোক্ষ। 
তাই বলে কি বলা যায়, জীবন আমার ইচ্ছেতে চলে,
যেমন করে আঁকতে চাই তার সাদা ক্যানভাস জুড়ে,
জীবনের কাঙ্ক্ষিত সবটা কি অনুরূপ ছবি আঁকে.?
পুরনো দিনের চাষীকূল এখন আর চেয়ে থাকেনা 
বৃষ্টিজলের অপেক্ষা করে আকাশের দিকে,
আমাদের তবু অপেক্ষার অন্ত আসেনা,
আমরা চেয়ে থাকি দূর গগনের ভালুক রঙা মেঘের দিকে, 
বৃষ্টি নামবে জুড়োবে পরাণ,
পূর্ণ হবে প্রতিরাত শেষে নতুন আশাগুলো... 
নিরাশার ভেতর মানুষ বাঁচে বোধহয়, 
অভ্যস্ত জীবনের প্রতি সূর্যোদয় আর অস্ত রীতিতে 
সয়ে যায় সবটুকু।
২০১৯
 #নিত্যদিন_একই_রকম___ 
জীবন তরঙ্গ আর তার স্রোতধারার গতিপথ
যে দিক-নির্দেশনা দেয় আমাকে,
 সমগ্র মানুষ জাতের অন্তরাত্মার বাসনার মতন,
সেপথেই স্বপ্ন দেখি।
এক একটি রাতের সমাপ্তিতে ভাবি-
এই বুঝি সবগুলো শুভাশীষ আমাকে ঘিরে নেবে,
যা চাওয়া, যা না চাওয়া সবটা তার নিজস্ব তরণী বেয়ে
খুঁজে পাবে কাঙ্ক্ষিত গন্তব্য।
জীবন সহজ কঠিন কোনোটিই…Read More
মুখ, শরীর, বাহ্যিক অবয়ব সুন্দর হয়ে লাভ শুধু মৃত্যু পর্যন্ত অথবা প্রাত্যহিক আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকবার নামান্তর.. 
চিন্তা চেতনাকে সুন্দর করে দেখো, যে মহাবিশ্ব দৃষ্টির সমুখে উন্মোচিত হবে, তা দেখোনি আগে কোনোদিন.. 
সে মহাবিশ্ব তোমাকে বাঁচিয়ে রাখবে মহাপ্রলয় পর্যন্ত...
~রকেট মণ্ডল... 
২০২৫
সে মহাবিশ্ব তোমাকে বাঁচিয়ে রাখবে মহাপ্রলয় পর্যন্ত…
~রকেট মণ্ডল…
২০২৫
তুই থাকিস নিশ্চিন্তে 
হৃদপিণ্ডের ছোট্ট গোপন ঘরে... 
তোর ঘর, 
তুই ছাড়া তাই 
জানেনা আর কেউ ...
২০১৯
তুই থাকিস নিশ্চিন্তে
হৃদপিণ্ডের ছোট্ট গোপন ঘরে…
তোর ঘর,
তুই ছাড়া তাই
জানেনা আর কেউ …
২০১৯
আগুন আর কতোটুকু পোড়ে ?
সীমাবদ্ধ ক্ষয় তার সীমিত বিনাশ,
মানুষের মতো আর অতো নয় আগুনের সোনালি সন্ত্রাস।
আগুন পোড়ালে তবু কিছু রাখে
কিছু থাকে,
হোক না তা শ্যামল রঙ ছাই,
মানুষে পোড়ালে আর কিছুই রাখে না
কিচ্ছু থাকে না,
খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই।
শুভ জন্মদিন ❤️🎁 কবি হেলাল হাফিজ💐
আগুন আর কতোটুকু পোড়ে ?
সীমাবদ্ধ ক্ষয় তার সীমিত বিনাশ,
মানুষের মতো আর অতো নয় আগুনের সোনালি সন্ত্রাস।
আগুন পোড়ালে তবু কিছু রাখে
কিছু থাকে,
হোক না তা শ্যামল রঙ ছাই,
মানুষে পোড়ালে আর কিছুই রাখে না
কিচ্ছু থাকে না,
খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই।
শুভ জন্মদিন ❤️🎁 কবি হেলাল হাফিজ💐
#জন্ম  #বৈষম্য... 
মানবজীবন এখন খুব বেশি শরৎ-আকাশ,
এক আকাশেই কোথাও মেঘ, 
কোথাও সহাস্য রৌদ্র, 
কোথাও সজোর মুষলধারা, 
কোথাও নির্মল নির্জলা মুক্ত স্ফটিক। 
একদিকে আনন্দ ফোয়ারা 
অন্যদিকে বিরাণ মরুভূমি। 
আমার সুখঘোর কাটেনা, 
গ্রীষ্মে দাবদাহ ছোঁয়না আমায়,
একই আকাশের তলে
রৌদ্রতপ্ত পিচঢালা পথ একান্ত সম্বল কারো...
পুঁজির পুরো বর আকাশ ছোঁয় কোথাও 
কংক্রিট আস্থা করে,
কুঁড়েঘর ভাঙে প্রকৃতি বিরূপে অথবা 
পরিপাটির হিংস্রতা সম্বল করে।
ঈশ্বর-বিধাতা এই কি তোমার রীতি..?
কেনো অসহ্য সুখ কোথাও,
কোথাও সাজা জন্মগতভাবে..?
সবুজ হারায় স্বার্থ মায়ায়,
ধরিত্রী কাঁদে নীরবে, 
আর কতকাল নিশ্চুপে থাকা
দেখোনা দৃষ্টি তুলে..!
এক আকাশের বৈষম্য আজ 
মানুষের জীবন হতে জীবনে...
২০১৯
#জন্ম  #বৈষম্য… 
মানবজীবন এখন খুব বেশি শরৎ-আকাশ,
এক আকাশেই কোথাও মেঘ,
কোথাও সহাস্য রৌদ্র,
কোথাও সজোর মুষলধারা,
কোথাও নির্মল নির্জলা মুক্ত স্ফটিক।
একদিকে আনন্দ ফোয়ারা
অন্যদিকে বিরাণ মরুভূমি।
আমার সুখঘোর কাটেনা,
গ্রীষ্মে দাবদাহ ছোঁয়না আমায়,
একই আকাশের তলে
রৌদ্রতপ্ত পিচঢালা পথ একান্ত সম্বল কারো…
পুঁজির পুরো বর আকাশ ছোঁয় কোথাও…Read More
#আশায়_বাঁধি_বুক__
মূল সূর অভ্যন্তরে কোথাও কুণ্ডলী পাকিয়ে
ফিরে ফিরে আসে আবদ্ধ সীমানায়,
মুক্ত-মুক্তি দৃশ্যত যেন অনাহুত 
কিংবা পরাভূত লোকালয়,
সত্যের বানোয়াট পথে 
ভুল নির্দেশকের জীবনহারী নির্দেশনায়
রঙিন মরীচিকা আস্তরণ, 
সামগ্রিকতা পিপাসিত বাস্তবতায়
বৃহৎ যেখানে আত্ম-অন্ধত্ব বরণ করে স্ব-ইচ্ছায়,
ক্ষুদ্র সেথা অবান্তর অচ্ছুত যাচ্ছেতাই।
তবু বারিহীন কৃষকের শেষ ইচ্ছায়
অথবা চাতকিনীর শেষ চিৎকারে 
বর্ষণের আশায় চেয়ে থাকি_ 
চৌচির ভূমি হবে
শস্যবতী সত্যের শেষ ডঙ্কায়...
~সোহেল রানা...
(০৪.১০.২০১৬)
  #আশায়_বাঁধি_বুক__
মূল সূর অভ্যন্তরে কোথাও কুণ্ডলী পাকিয়ে
ফিরে ফিরে আসে আবদ্ধ সীমানায়,
মুক্ত-মুক্তি দৃশ্যত যেন অনাহুত
কিংবা পরাভূত লোকালয়,
সত্যের বানোয়াট পথে
ভুল নির্দেশকের জীবনহারী নির্দেশনায়
রঙিন মরীচিকা আস্তরণ,
সামগ্রিকতা পিপাসিত বাস্তবতায়
বৃহৎ যেখানে আত্ম-অন্ধত্ব বরণ করে স্ব-ইচ্ছায়,
ক্ষুদ্র সেথা অবান্তর অচ্ছুত যাচ্ছেতাই।
তবু বারিহীন কৃ…Read More
হে প্রকৃতি, 
তুমি সর্বময় ক্ষমতার অধিপতি, জানি।
কেনো এমন ব্যথার নিদারুণ দান দাও..?
চরম বিবেকহীনতার নিষ্ঠুরতম খেলা খেলো, 
চৌচির করো তোমার সৃষ্ট এই যে অনুভাবী শরীর,
আবার ভাবাও 
সেই তোমারই প্রতিশোধী মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষায়
থাকা চাই তৃতীয় চক্ষু খুলি..!
কী চাও, কেনো চাও,
তুমিই জানো স্বরূপ তোমার।
দিনান্তে অথবা ফুরসতে দেখাও
নিষ্পাপ মুখের হাসি, 
অথচ কী মায়াহীন তুমি
সূচনা সুখে পরম্পরার দারুণ বিরোধী 
তোমার নিজগুণে গড়া রীতি..!
এবার ভাঙন চাই,
আর কত বলো..!?
আর কতকাল সম্মোহিতের মতো নেশা পুষে পুষে
জাগরণে যাবো নিদ্রা..?
এবার ভাঙনের খেলা খেলো,
প্রতিশোধ সময় ঐ বয়ে যায়, 
প্রাণ বায়ু বুঝি নিঃশেষ হায়..!
আর এ আঁধার সয়না..!
ভাঙনের রীতি প্রচলিত করে
সাজাও নতুন করি...
#প্রকৃতি  #সমীপে... 
(২০১৮)
হে প্রকৃতি,
তুমি সর্বময় ক্ষমতার অধিপতি, জানি।
কেনো এমন ব্যথার নিদারুণ দান দাও..?
চরম বিবেকহীনতার নিষ্ঠুরতম খেলা খেলো,
চৌচির করো তোমার সৃষ্ট এই যে অনুভাবী শরীর,
আবার ভাবাও
সেই তোমারই প্রতিশোধী মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষায়
থাকা চাই তৃতীয় চক্ষু খুলি..!
কী চাও, কেনো চাও,
তুমিই জানো স্বরূপ তোমার।
দিনান্তে অথবা ফুরসতে দেখাও…Read More
মানুষ তো আমরা সবাই, 
এক একটি এক এক প্রাণ...
অন্য প্রাণ দাঁড়াতে চাইলে পাশে, 
হৃদয় থেকে হৃদয়ে শীতল নীল আগুনের খোঁজে থাকলে, 
এতো ছুৎ ছুৎ অচ্ছুৎ,  সুন্দর অসুন্দর, 
ধনবান হতভাগ্য বাছ বিছারে, 
মানবতার আস্বাদ খুঁজবো কোথায়..?
মানুষ হয়ে জন্ম অর্থ মানুষ হয়ে যাওয়া নয়;
মনুষ্যত্ব ফসলের পুঁজি থাকা চাই...
বিতরণে মানুষ যেনো হতে পারে শতসিদ্ধ...
#পুঁজির খবর...
মানুষ তো আমরা সবাই,
এক একটি এক এক প্রাণ…
অন্য প্রাণ দাঁড়াতে চাইলে পাশে,
হৃদয় থেকে হৃদয়ে শীতল নীল আগুনের খোঁজে থাকলে,
এতো ছুৎ ছুৎ অচ্ছুৎ,  সুন্দর অসুন্দর,
ধনবান হতভাগ্য বাছ বিছারে,
মানবতার আস্বাদ খুঁজবো কোথায়..?
মানুষ হয়ে জন্ম অর্থ মানুষ হয়ে যাওয়া নয়;
মনুষ্যত্ব ফসলের পুঁজি থাকা চাই…
বিতরণে মানুষ যেনো হতে পারে শতসিদ্ধ…
#পুঁজির খবর…
#জীবন_জিজ্ঞাসা__
শতকথা হলেই কি সত্যি কথাটা সমুখে আসে..?
হাজার প্রতিশ্রুতি স্বরতন্ত্র কাঁপালেই কি বাস্তবায়িত হয় সবটা কোনো কালে..?
বিরোধিতার বজ্রমুষ্ঠি কতটা থামায় অচলাবস্থা..? 
সাম্য জাগে কি, স্থির হয়ে আসন গাঁঢ়ে কি জীবনের শেষাবধি..?
কিংবা ধরো যদি অধিকাংশের কথা বলি-
সেই ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় কি ন্যায্য দাবীদাওয়া..?
কেনো ক্ষমতার নিদারুণ শাঁখের করাত স্বল্প জনতার হাতে..?
কেনো সামান্যতার নির্দেশনায় নড়ে বৃহতের দৃঢ় ভিত্তি..? 
ভালোবাসায় বিশ্বাস কোথায়..?
কেনো আস্থাহীনতায় আশংকা জেগে ওঠে,
মানুষে মানুষে প্রেমের পথে বিপত্তি আনে মায়াহীন সমাজ রীতি..?
কেনো মানুষের বুকের ভেতর মানুষ থেকেও হয়ে যায় মনুষ্যত্বহীন..?
সাবলীল আশংকাবিহীন আস্থার পথ কেনো খুঁজে ফেরে মানুষ..?
কেনো ঠকানো কিংবা ঠকে যাবার রমরমা বাণিজ্য..? 
এইই কি চায় মানবজন্ম, এই ধরাধামে এই কি ছিলো জীবনের উদ্দেশ্য..?
কেনো জীবন নিয়ে জীবিত এই চরাচরে আমাদের জন্ম..?
তোমার আমার মতো, মানুষের মতো মানুষকে, ঠকিয়ে, বিপদাপন্ন করে কোন্ বিজয় মাল্য কণ্ঠে ধারণ করে কেউ কেউ..? 
কতদূর যেতে চায়, কতটা চাই, কী চায় আর..?
ঈশ্বর প্রকৃতি যাইই বলিনা কেনো, চলমান এই শরীর যন্ত্র বন্দী নয় কি তাঁর আয়ত্তে..?
পাপের প্রায়শ্চিত্ত কি চোখে দেখেনা মানুষ..?
হৃদয় আর চিন্তারা তবু স্বপথে সুপথে ধাবিত হয়না কেনো..?
প্রকৃতিরও আছে সহন সীমানা, 
মানুষ ভোলেনা যেনো...
২০১৯
 #জীবন_জিজ্ঞাসা__
শতকথা হলেই কি সত্যি কথাটা সমুখে আসে..?
হাজার প্রতিশ্রুতি স্বরতন্ত্র কাঁপালেই কি বাস্তবায়িত হয় সবটা কোনো কালে..?
বিরোধিতার বজ্রমুষ্ঠি কতটা থামায় অচলাবস্থা..?
সাম্য জাগে কি, স্থির হয়ে আসন গাঁঢ়ে কি জীবনের শেষাবধি..?
কিংবা ধরো যদি অধিকাংশের কথা বলি-
সেই ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় কি ন্যায্য দাবীদাওয়া.…Read More
অভিজ্ঞতার সুদূরপ্রসারী বর্ম 
যতদিন গেঁথে বসেনি নবীন চাওয়ার পাওয়ায়,
ততদিন ক্ষুদ্র পাওয়াতে আপ্লুত হৃদয় কানায় কানায় ভরপুর থাকে, 
অন্য হৃদয়ের নিস্তরঙ্গ প্রভা 
আভা আনেনা সুখ বারতা হয়ে।
নিদ্রা দেবী আলিঙ্গনে বাঁধুক না বাঁধুক, 
কারো কারো প্রিয়তম বাঁধে সুমধুর বাহুডোরে। 
তাতেই শান্তি খোঁজা,
ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক আমরণ...
শুধু শুধু সুখ খোঁজা,
শান্তির চেয়ে সুখ তো বড় নয়।
বিপত্তির প্রতিবন্ধকতা যে দেয়াল তোলে 
প্রিয় মানুষ হতে অজানা মানুষের হীনতার বিপরীতে,
সে দেয়াল ভেঙে তৈরি করি মৌন হাজার সেতু,
পথের সুগম সচলতা ধরে ধেয়ে আসে কেনো কষ্টেরা তবু,
কেনো কেঁদে ওঠে সহসা অন্তর..? 
আত্মসত্ত্বা আর অদেখা ঈশ্বর ছাড়া 
কেউ জানেনা সে খবর।
প্রতীক্ষারা তবু নির্লজ্জ চাওয়ায় চেয়ে থাকে;
রাতভর নিশিপ্রহরীর নীরব হাঁকে ফিরে আসে সম্বিত, 
জ্বলে ওঠে নতুন কষ্ট-আগুন 
পুরনো সুরের উত্তরাধিকার হয়ে।
সমাপ্তি কোথায়, কখন, কবে
কেউ জানেনা, কেউ বোঝেনা,
শুধু অলক্ষ্যে পোড়াতে জানে মানুষ...
 #অভিজ্ঞ_অনভিজ্ঞ__
(২৯.৯.২০১৯)
অভিজ্ঞতার সুদূরপ্রসারী বর্ম
যতদিন গেঁথে বসেনি নবীন চাওয়ার পাওয়ায়,
ততদিন ক্ষুদ্র পাওয়াতে আপ্লুত হৃদয় কানায় কানায় ভরপুর থাকে,
অন্য হৃদয়ের নিস্তরঙ্গ প্রভা
আভা আনেনা সুখ বারতা হয়ে।
নিদ্রা দেবী আলিঙ্গনে বাঁধুক না বাঁধুক,
কারো কারো প্রিয়তম বাঁধে সুমধুর বাহুডোরে।
তাতেই শান্তি খোঁজা,
ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক আমরণ…
শুধু শুধু সুখ খোঁজা…Read More
ব্যক্তির আত্মোপলব্ধিই একটি দেশের তথা সমাজের কুসংস্কার দূরীকরণ ও মুক্তির একমাত্র সঠিক এবং সহজ পথ, আর এই পথ দেখায় একটি ভালো বই...
কিন্তু পরিতাপের বিষয় হলো-
"ইউরোপে রেনেসাঁর জন্ম দিয়েছে যে মধ্যবিত্ত, সে রকম মধ্যবিত্ত এদেশের মানুষ এখনো হয়নি, এদেশের মানুষ এমন মধ্যবিত্ত যে, ৮০ হাজার টাকা দিয়ে কেনে আইফোন, বই কেনে না।" 
~বলেছেন সালেহ্উদ্দিন আহমেদ।
তাহলে..? তাহলে কি করে আমাদের মুক্তি আসবে, আর কিভাবে আমরা হবো কুসংস্কার মুক্ত...?
২০১৬...
কিন্তু পরিতাপের বিষয় হলো-
~ব…Read More
#মেঘ_বৃষ্টির_অনুকাব্য__
বৃষ্টি কার জন্য, 
কেনো মেঘ জমে আকাশে, 
শুধু রৌদ্রে কি জীবন থাকে..?
জলহীন জীবন কতদিন বাঁচে..?
তোমরা বলছো- 
মন খারাপ করা বিকেল মানেই 
আকাশে মেঘের আনাগোনা, 
বৃষ্টি মানেই আকাশের ঝরে পড়া কান্না।
আমি বলিনা,
আকাশেরও চাই প্রশান্তি, 
চাই শীতলতা, 
বৃক্ষের চাই জল,
মানুষ চায় বৃক্ষ মাধ্যমে বেঁচে থাকবার জীবনীশক্তি, 
একমাত্র সম্বল। 
আকাশ আজ চিন্তা মুক্ত, 
স্থির তার লক্ষ্য, 
আকাশে ভাসে সাদাকালো তুলো বিছানা,
শান্তির বিন্দুতে অজস্র ধারায় 
ভালোবেসে পৃথিবীকে অকৃত্রিম আদর জানায়...
২০১৯
  #মেঘ_বৃষ্টির_অনুকাব্য__
বৃষ্টি কার জন্য,
কেনো মেঘ জমে আকাশে,
শুধু রৌদ্রে কি জীবন থাকে..?
জলহীন জীবন কতদিন বাঁচে..?
তোমরা বলছো-
মন খারাপ করা বিকেল মানেই
আকাশে মেঘের আনাগোনা,
বৃষ্টি মানেই আকাশের ঝরে পড়া কান্না।
আমি বলিনা,
আকাশেরও চাই প্রশান্তি,
চাই শীতলতা,
বৃক্ষের চাই জল,
মানুষ চায় বৃক্ষ মাধ্যমে বেঁচে থাকবার জীবনীশক্তি,
একমাত্র সম্বল…Read More
"শান্তি" বিষয়টা অর্থের মতো লাভজনক না; 
তাই মানুষে মানুষে সংঘাত, 
দেশে দেশে যুদ্ধও কোনোদিন শেষ হবে না...
(জাগানোর জন্য দুঃখিত)
“শান্তি” বিষয়টা অর্থের মতো লাভজনক না;
তাই মানুষে মানুষে সংঘাত,
দেশে দেশে যুদ্ধও কোনোদিন শেষ হবে না…
(জাগানোর জন্য দুঃখিত)
প্রচ্ছন্ন অভিপ্রায়-
অন্ধকার শুভ হোক...
শুধু স্বপ্ন নয়, 
সুন্দর হোক বাস্তবতা...
~রকেট মণ্ডল...
প্রচ্ছন্ন অভিপ্রায়-
অন্ধকার শুভ হোক…
শুধু স্বপ্ন নয়,
সুন্দর হোক বাস্তবতা…
~রকেট মণ্ডল… 
চৌদ্দ পুরুষ কিংবা তারচেয়েও অতীত ঘেঁটে ঘেঁটে 
প্রথম মানব-মানবীর নিকট থেকে শেকড় খুঁড়ে দেখেছি, 
আমাদের কোনো দোষ ছিলোনা, 
আমরা ছিলাম অদৃশ্য কোনো এক সত্ত্বা হিসেবে 
অজানা কোথাও। 
তারপর তারপর করে একেএকে বহুকাল 
বহু অমানিশা পেরিয়ে আজকের তুমি আমি।
তবু যদি বলতে চাও, 
দোষ আছে তোমার আমার অথবা অন্য কারো, 
বিবেকের উন্মুক্ত জানালার পর্দা সরিয়ে 
আলো দেখোনি কেনো..? 
হৃদয় পেরিয়ে মস্তিষ্কের কোষে কোষে ভর করে 
নিজেকে সামলে রাখোনি কেনো..?
কেনো সভ্যতার সামাজিকতা আমাদের করেনি 
তীব্র বিরত বিশ্বাসী, কেনো..?
এরকম হাজারো প্রশ্ন..
উত্তরে জানাবো- 
গহীন অন্ধকারে নিমজ্জিত একটুকরো নিখুঁত আলো, 
যে আলোর মুক্তি ঈশ্বরের ইচ্ছে সমতুল্য, 
তাকেই ভর করে, 
আস্থায় নিয়ে পথ চলি, 
তাই পরাধীনতার কিংবা ইচ্ছের বিপরীতে 
ব্রহ্মাণ্ড চলে গেলেও 
হৃদয় সে পথে ধাবিত হয়না, 
সে তুমি স্বীকার করো না করো, 
সত্যিটা নড়ছে না এক বিন্দু এদিক অথবা ওদিক...
 #নিখাদ #সত্যি... 
২০১৯
চৌদ্দ পুরুষ কিংবা তারচেয়েও অতীত ঘেঁটে ঘেঁটে
প্রথম মানব-মানবীর নিকট থেকে শেকড় খুঁড়ে দেখেছি,
আমাদের কোনো দোষ ছিলোনা,
আমরা ছিলাম অদৃশ্য কোনো এক সত্ত্বা হিসেবে
অজানা কোথাও।
তারপর তারপর করে একেএকে বহুকাল
বহু অমানিশা পেরিয়ে আজকের তুমি আমি।
তবু যদি বলতে চাও,
দোষ আছে তোমার আমার অথবা অন্য কারো,
বিবেকের উন্মুক্ত জানালার পর্দা সর…Read More
নিজের জীবনকে সর্বাধিক ভালোবাসা স্বার্থপরতা না,
বরং অন্যের কারণে নিজেকে তিলে তিলে শেষ করে দেবার নাম স্বার্থপরতা, আত্মহত্যার অপর নাম স্বার্থপরতা, ঘৃণার অপর নাম আত্মহত্যা, বিতৃষ্ণার অপর নাম আত্মহত্যা আর আত্মহত্যা অর্থ নিজের জীবনকে ভালো না বাসা... 
আর ভালো না বেসে স্বার্থপর হয়ে শান্তি অথবা অশান্তির প্রত্যাশায় জীবন নাশ করতে চাওয়া...
~ রকেট মণ্ডল... 
২০১৮
নিজের জীবনকে সর্বাধিক ভালোবাসা স্বার্থপরতা না,
~ রকেট মণ্ডল…
২০১৮
অন্ধকারে আলোক অভেদ্য সীমান্ত-বেড়াজাল পেড়িয়ে
ওরা যুগল পায়ে এগিয়ে যেতে চায় সুদূরে...
সভ্যতার অসাম্য রীতি অস্ফুট অভ্যন্তরে 
জড়িয়ে ধরে বিবেক বচন...
তবু প্রীতি অনুসারে সকল বাধা অগ্রাহ্য করে 
এগিয়ে যায় সন্তর্পনে...
নাতিদীর্ঘ অসম সে পথচলা...
ক্ষুদ্র অথচ সাহসী পদক্ষেপে প্রেমের বিজয়ে,
আবেগী হৃদয় ভালোবাসা খুঁজে ফেরে...
প্রতিফল-প্রতিদান অজানা 
তবু অবশিষ্টের লোভ জিইয়ে
বর্তমান পাওয়া কেউ ছাড়ে না...
#যুগল  #পথচলা #৭১ ... 
২০১৭
অন্ধকারে আলোক অভেদ্য সীমান্ত-বেড়াজাল পেড়িয়ে
ওরা যুগল পায়ে এগিয়ে যেতে চায় সুদূরে…
সভ্যতার অসাম্য রীতি অস্ফুট অভ্যন্তরে
জড়িয়ে ধরে বিবেক বচন…
তবু প্রীতি অনুসারে সকল বাধা অগ্রাহ্য করে
এগিয়ে যায় সন্তর্পনে…
নাতিদীর্ঘ অসম সে পথচলা…
ক্ষুদ্র অথচ সাহসী পদক্ষেপে প্রেমের বিজয়ে,
আবেগী হৃদয় ভালোবাসা খুঁজে ফেরে…
প্রতিফল-প্রতিদান অজানা
তব…Read More
জানি ঐ বর্ণনা মিথ্যে স্তোক মাত্র, 
নিজেকে মিথ্যে শান্তনা দেবার বৃথা চেষ্টা বললে,
বেশি বলা হয়না...
তবু বলেছি, জীবন এটাই... 
মরণের মুখোমুখি হতেই হবে, 
সময়টা আসবেই।
কিন্তু মৃত্যুর পূর্বে মরে যাওয়া অসম্ভব... 
আজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 
হতেই পারে অদূর অদেখা কালে সেটা হাস্যকর, 
কিংবা গুরুত্বহীন সেটা...
আজকের অবস্থান জীবনের সর্বশেষ 
অথবা চুড়ান্ত অবস্থান না;
শ্রেষ্ঠটি আসা এখনও বাকী...
 #কথায়  #কথায়  #একটাই  #কথা 
২০২৪
জানি ঐ বর্ণনা মিথ্যে স্তোক মাত্র,
নিজেকে মিথ্যে শান্তনা দেবার বৃথা চেষ্টা বললে,
বেশি বলা হয়না…
তবু বলেছি, জীবন এটাই…
মরণের মুখোমুখি হতেই হবে,
সময়টা আসবেই।
কিন্তু মৃত্যুর পূর্বে মরে যাওয়া অসম্ভব…
আজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ,
হতেই পারে অদূর অদেখা কালে সেটা হাস্যকর,
কিংবা গুরুত্বহীন সেটা…
আজকের অবস্থান জ…Read More
উদর আগুন নেভানোর প্রচেষ্টায় ব্যতিব্যস্ত মানুষদের ঘোরানো হচ্ছে যন্ত্রসম..!!!
তন্দ্রা থেকে প্রভাতে আবার প্রত্যুষ হতে নিশীথে.!!!
একটা পক্ষের উদর আয়তন বেড়েই চলেছে হারিয়ে নিয়ন্ত্রণ..!! 
অন্যপক্ষের-খেটে খাওয়া পক্ষের উদর আর মেরুদণ্ডের মিতালী ছাড়াতে জীবন ওষ্ঠাগত...!!
নিয়মের ভেতর চাতুর্য নির্ভরতায় দেখা যায় বৈষম্য..!
~রকেট মণ্ডল... 
২০২৫
উদর আগুন নেভানোর প্রচেষ্টায় ব্যতিব্যস্ত মানুষদের ঘোরানো হচ্ছে যন্ত্রসম..!!!
তন্দ্রা থেকে প্রভাতে আবার প্রত্যুষ হতে নিশীথে.!!!
একটা পক্ষের উদর আয়তন বেড়েই চলেছে হারিয়ে নিয়ন্ত্রণ..!!
নিয়মের ভেতর চাতুর্য নির্ভরতায় দেখা যায় বৈষম্য..!
~রকেট মণ্ডল…
২০২৫
#বরুণাকে___
সুনীলের বরুণা তোমাকে বলছি-
ওর দোষ ছিলোনা, 
তুমি বুঝতে করেছো ভুল,
তোমার পথের দিকে তাকিয়ে 
তোমার আবেগী সময়ের যত কথা 
সবটা সে ভেবেছিলো দারুণ আস্থা করে।
বরুণা তুমি জানোনি, বোঝোনি-
জীবনের সবটা জুড়ে তুমি ছিলে
ঐ প্রাণের ভেতর প্রাণ হয়ে, 
বড় নির্ভেজাল নিখাদ ছিলো 
তোমার প্রতি তার সে বিশ্বাসবোধ।
যে বিশ্বাসে বস্তুর কোনো বাস্তবতা নেই, 
ছিলো কী যেনো তবু, 
কী এক অমোঘ অদৃশ্য অনুভব শুধু, 
ছোঁয়া যায়না সে অনুভাবী শরীর।
তুমি ভেবেছিলো পার্থিব প্রেম...
~রকেট মণ্ডল... 
২০১৮
#বরুণাকে___
সুনীলের বরুণা তোমাকে বলছি-
ওর দোষ ছিলোনা,
তুমি বুঝতে করেছো ভুল,
তোমার পথের দিকে তাকিয়ে
তোমার আবেগী সময়ের যত কথা
সবটা সে ভেবেছিলো দারুণ আস্থা করে।
বরুণা তুমি জানোনি, বোঝোনি-
জীবনের সবটা জুড়ে তুমি ছিলে
ঐ প্রাণের ভেতর প্রাণ হয়ে,
বড় নির্ভেজাল নিখাদ ছিলো
তোমার প্রতি তার সে বিশ্বাসবোধ।
যে বিশ্বাসে বস্তুর কোনো বাস্তবতা ন…Read More
ওপারে চলে গেলে হঠাৎ, 
মন খারাপ করোনা।
"ঐ পর্যন্তই ছিলো তোমার সাথে পথচলা পৃথিবীতে"  
এই ভেবে শান্তনা খুঁজে নিও...
~রকেট মণ্ডল...
ওপারে চলে গেলে হঠাৎ,
মন খারাপ করোনা।
“ঐ পর্যন্তই ছিলো তোমার সাথে পথচলা পৃথিবীতে”
এই ভেবে শান্তনা খুঁজে নিও…
~রকেট মণ্ডল…
ধূসর পান্ডুলিপির ক্ষয়িষ্ণু পংক্তিমালা হতে 
খুঁজে বের করা আশাবাদী শব্দের মতো,
হতদরিদ্র জীবনালেখ্যের সোঁদা গন্ধের সমুখে দাঁড়িয়ে
নতুন সম্ভাবনার পথ খুঁজি...
আমি নই অস্পৃশ্য অচ্ছুত নীহারিকা অংশ,
হে মাতৃকা, আমার মতো করে তোমাকে
করবোই সমুজ্জ্বল বিশ্বব্রহ্মাণ্ড চরাচরে...
 #শপথ...
২০১৬
ধূসর পান্ডুলিপির ক্ষয়িষ্ণু পংক্তিমালা হতে
খুঁজে বের করা আশাবাদী শব্দের মতো,
হতদরিদ্র জীবনালেখ্যের সোঁদা গন্ধের সমুখে দাঁড়িয়ে
নতুন সম্ভাবনার পথ খুঁজি…
আমি নই অস্পৃশ্য অচ্ছুত নীহারিকা অংশ,
হে মাতৃকা, আমার মতো করে তোমাকে
করবোই সমুজ্জ্বল বিশ্বব্রহ্মাণ্ড চরাচরে…
 #শপথ…
২০১৬
শান্তিরক্ষায় কিংবা শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধ করতে হয় মানুষকে..!
কী নিদারুণ বাস্তবতা..!
শান্তিরক্ষায় কিংবা শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধ করতে হয় মানুষকে..!
কী নিদারুণ বাস্তবতা..!
অধিকাংশই চায় কাওকে না কাওকে হারিয়ে দিয়ে জিততে, 
অথচ সামষ্টিকভাবে এগিয়ে গেলে,
হেরে যাবার প্রশ্নই আসেনা কারোরই, 
প্রকৃত সফলতা সেটিই...
২০১৯
অধিকাংশই চায় কাওকে না কাওকে হারিয়ে দিয়ে জিততে,
অথচ সামষ্টিকভাবে এগিয়ে গেলে,
হেরে যাবার প্রশ্নই আসেনা কারোরই,
প্রকৃত সফলতা সেটিই…
২০১৯
কমনীয়তা কথা হারিয়েছে জীবনের কর্কশ পথে হেঁটে
রাবীন্দ্রিক মোহময়তা তাই যাচেনা রোচেনা এ তল্লাটে
রুক্ষতায় শুষে গেছে সব কোমল প্রেমের পাট
সহজ কথা আল্পনা হয়ে সাজায়না তরী ঘাট
প্রেয়সী বিরহ তুচ্ছ হেথা উদর অগ্নি আঁচে
প্রেমোপাখ্যান অদরকারী মিথ্যে রঙে বাঁচে।
যুক্তির সাথে যুক্তি সাজে বুভুক্ষু তবু আপনি বাজে
সম্ভ্রম নাচে দূর গগনে সাজেনা নূতন কাজ।
দিবারাত্রি এমনি রীতির সূচারু নিয়ম ধরে
তোমার আমার অনুভূতিগুলো এমনি করেই মরে...
বাঁচানোর তরে বাঁচিয়া রাখা এর বেশি কিছু নয়
এভাবেই সব তারুণ্যগুলো ক্রমশঃ হইছে ক্ষয়
উচিৎ কথায় বন্ধুর বড় লাগে গো আঁতে ঘা
নিদারুণ ক্ষোভে উচ্চারিতে শুনি- তফাৎ চলে যা..!
কতকাল বলো কতদিন ধরি সুখ খুঁজি দেয়া পাড়ি
সায়াহ্ন দেখো অন্ধকারে শেষ আলো যায় ছাড়ি...
 #বাঁচাতে  #বেঁচে  #থাকা.. 
~রকেট মণ্ডল... 
২০১৯
কমনীয়তা কথা হারিয়েছে জীবনের কর্কশ পথে হেঁটে
রাবীন্দ্রিক মোহময়তা তাই যাচেনা রোচেনা এ তল্লাটে
রুক্ষতায় শুষে গেছে সব কোমল প্রেমের পাট
সহজ কথা আল্পনা হয়ে সাজায়না তরী ঘাট
প্রেয়সী বিরহ তুচ্ছ হেথা উদর অগ্নি আঁচে
প্রেমোপাখ্যান অদরকারী মিথ্যে রঙে বাঁচে।
যুক্তির সাথে যুক্তি সাজে বুভুক্ষু তবু আপনি বাজে
সম্ভ্রম নাচে দূর গগনে সাজেনা নূতন কাজ।…Read More
ভুল হতেই পারে, একারণে ক্ষমা চাইবার সুযোগও আছে। ক্ষমা চাইলে মানুষ নিম্নমানের হয়ে যায়না, বরং তাতে ব্যক্তির সুন্দর মানসিকতার পরিচয় পাওয়া যায়। অবশ্য সাধারণ মানুষকেও ক্ষমাপ্রার্থীর মহৎ মানসিকতার বিষয়টি মন থেকে বুঝে, মেনে নিতে হবে। তা না হলে, অজ্ঞতাবশতঃ মনের কোণে নিচু মানসিকতার খচখচানি থেকে যাবে,যা সংকীর্ণ মানসিকতার পরিচয় বহন করে...
~রকেট মণ্ডল...
~রকেট মণ্ডল… 
ভুলে যেওনা  বন্ধু__
একেকটি কবিতা একেকটা পূর্ণ জীবনবোধ,
তবু এই এখানে তোমার আমার এই যে বিচরণ, 
একেকটি উপলব্ধি মাত্র।
পূর্ণ জীবন অন্য কোথাও হাসে 
অথবা কাঁদে অন্য কোনভাবে।
~রকেট মণ্ডল... 
২০১৮
ভুলে যেওনা  বন্ধু__
একেকটি কবিতা একেকটা পূর্ণ জীবনবোধ,
তবু এই এখানে তোমার আমার এই যে বিচরণ,
একেকটি উপলব্ধি মাত্র।
পূর্ণ জীবন অন্য কোথাও হাসে
অথবা কাঁদে অন্য কোনভাবে।
~রকেট মণ্ডল…
২০১৮
পরিবর্তিত নিয়মের যে বিড়ালটা, 
তার গলায় ঘণ্টা বাঁধবে কে..?
তারচেয়ে বড় অন্তরায়- আবালবৃদ্ধবনিতারা মিশে গেছে 
ঐ যে ভেড়ার পালে, 
যে মেষগুলোর মগজের প্রকোষ্ঠে চলমান রীতিধারা, 
মৃত মৎসের মতো চলমান স্রোতে ভাসিয়ে চলেছে নিজেকে, 
যে মুক্তি সার্বজনীন, সেটা ভাবনারও অতীত, তাই কি.?
হাতে কলমে শিক্ষা অর্জনান্তে দাসত্ব লাভের প্রতিযোগিতায় যেখানে হুমড়ি খেয়ে আছড়ে পড়ছে জনপদের সোচ্চার জনতা, 
সেখানে স্বাধীনতা শুধু স্বপ্নই নয়, 
অলীক কল্পনা মাত্র।
বাঁচতে হয়ই, কিন্তু এভাবে কেনো..?
"তারকাঁটার আবদ্ধতা, 
বেষ্টনীর ভেতর বেড়ে ওঠা সংস্কৃতির বিরোধিতা, 
ঘেরাটোপের বাইরে অবস্থানরত, 
বসবাসরত জনগোষ্ঠীদের প্রতি হীনমন্যতা, 
নিজেদেরকে তাদের অপেক্ষা উন্নত ভেবে নেয়া, অথচ যাদের চিনিনা জানিনা খুব কাছে থেকে।"
মস্তিষ্কজুড়ে গেঁথে থাকে এই রীতিধারা 
শিশুকাল থেকে মৃত্যু অবধি। 
মুক্তি কি এতো সহজ এ সভ্যতায়..!
মগজ তথা চিন্তায় দাসত্বের যে স্বাভাবিকতা, 
স্বাধীনতা যদি ভেবে নেয়া হয় তাকে,
তোমার আমার মুক্তি, 
নিখাদ স্বাধীনতা আসবে কোথা হতে..?
স্বাধীনতা অলৌকিক কোনো বস্তু তো নয়,
যদি প্রকৃতি নিয়মে চলতো সবটা, 
জীবনযাপন কিংবা পৃথিবী শাসন,
স্বাধীনতা হতো অনায়াস অবলীলা...
 #নিখাদ  #স্বাধীনতা... 
২০১৯
পরিবর্তিত নিয়মের যে বিড়ালটা,
তার গলায় ঘণ্টা বাঁধবে কে..?
তারচেয়ে বড় অন্তরায়- আবালবৃদ্ধবনিতারা মিশে গেছে
ঐ যে ভেড়ার পালে,
যে মেষগুলোর মগজের প্রকোষ্ঠে চলমান রীতিধারা,
মৃত মৎসের মতো চলমান স্রোতে ভাসিয়ে চলেছে নিজেকে,
যে মুক্তি সার্বজনীন, সেটা ভাবনারও অতীত, তাই কি.?
হাতে কলমে শিক্ষা অর্জনান্তে দাসত্ব লাভের প্রতিযোগিতা…Read More
পুঞ্জীভূত উপলব্ধিরা দিন শেষে 
অথবা অবসরে আমার মত তোমাকেও 
ভাবায় নিশ্চয়..!
যখন তোমার সাথে একমাত্র তুমি ছাড়া 
আর কেউ থাকেনা, 
তখন অদৃশ্য যে মানুষটি অথবা যে সত্ত্বাটি 
তোমার সাথে সকলের অলক্ষ্যে নিভৃতে কথা বলে, 
সেটিই প্রকৃত তুমি। 
তোমাকে মানুষ যেমনটি দেখে, 
সেটি তোমার শরীর শুধু। 
"তুমি একটি মন, একটি ভাবনা। 
তোমার একটি শরীর আছে।" 
এটিই সত্যাসত্য। 
"তুমি শরীর, তোমার একটি মন আছে।" 
এটি দৃশ্যত, আপাতদৃষ্টে হয়তো সত্য বলে উপলব্ধি হতে পারে, 
কিন্তু প্রকৃত অর্থে নিরাকার তুমিই সত্য, 
যদিও তা দৃশ্যপটে চোখে পড়েনা...
 #আমিত্ব...
২০১৭
পুঞ্জীভূত উপলব্ধিরা দিন শেষে
অথবা অবসরে আমার মত তোমাকেও
ভাবায় নিশ্চয়..!
যখন তোমার সাথে একমাত্র তুমি ছাড়া
আর কেউ থাকেনা,
তখন অদৃশ্য যে মানুষটি অথবা যে সত্ত্বাটি
তোমার সাথে সকলের অলক্ষ্যে নিভৃতে কথা বলে,
সেটিই প্রকৃত তুমি।
তোমাকে মানুষ যেমনটি দেখে,
সেটি তোমার শরীর শুধু।
“তুমি একটি মন, একটি ভাবনা।
তোমার একটি শরীর আছে।”
এটিই সত্…Read More
#উত্তর_প্রয়োজন___
কোন্ অস্তিত্ব রক্ষার্থে তৈরি হলো মারনাস্ত্র..?
কোন্ জীবন রক্ষার জন্য তৈরি করা হলো
জীবন বিনাশী হাতিয়ার..?
কেনো তৈরি করা হলো পৃথিবী বিনাশযোগ্য পারমাণবিক বোমা..?
কেনো মানুষ হয়ে জন্ম নিয়েছি বলে, 
হত্যা করতেই হয় অন্য সব প্রাণ..?
কেনো দেশের নামে এই পৃথিবীটাকে 
হাজার হাজার টুকরো করে সীমান্ত এঁটে সাজাতে হয়..?
কেনো এখানে জীবন যাপন করতে 
প্রয়োজন হয় প্রায় ৪ হাজার ২শো রকমের ধর্ম..?
কেনো কেউ মসনদে বসে 
চাবুক হাতে নির্দেশনায় মত্ত..?
অন্যদিকে কেউ কেউ শুধু বাঁচার লড়াইয়ে উন্মত্ত..?
এতো ভাবছেন কেনো..?
কী হবে ভেবে ভেবে..?
তারচেয়ে বরং খাচ্ছি-দাচ্ছি, হাওয়া-লাগাচ্ছি 
ঘুরছি-ফিরছি, ব্যস..!
মরে গেলে সব খতম, কী দরকার এসবের..?
তাই-না..? 
কী দরকার ভাবনার__
আসবাবপত্রের মতো বেলকনিতে সাজানো
খাঁচায় বন্দী পাখিটার বন্দীত্বের কথা ভাববার..?
কোনো প্রয়োজন আছে ভাবনার__
ঐ যে চিড়িয়াখানায় সাজিয়ে রেখে
প্রবেশমূল্যের বিনিময়ে দর্শনার্থীদের টানছেন
পশুগুলোর বন্দীত্বের কথা মনে করে.?
কেনো শুধু কাগজের প্রচলন এবং তার মানদণ্ডে
মাপা হয় জীবনের মূল্য..? 
এতো কেনোর উত্তর কে দেবে,
প্রতিকার কোথায়, কী হবে..?
১ জুলাই, ২০১৯...
#উত্তর_প্রয়োজন___
কোন্ অস্তিত্ব রক্ষার্থে তৈরি হলো মারনাস্ত্র..?
কোন্ জীবন রক্ষার জন্য তৈরি করা হলো
জীবন বিনাশী হাতিয়ার..?
কেনো তৈরি করা হলো পৃথিবী বিনাশযোগ্য পারমাণবিক বোমা..?
কেনো মানুষ হয়ে জন্ম নিয়েছি বলে,
হত্যা করতেই হয় অন্য সব প্রাণ..?
কেনো দেশের নামে এই পৃথিবীটাকে
হাজার হাজার টুকরো করে সীমান্ত এঁটে সাজাতে হয়..?
কেনো এখানে জ…Read More
মানুষ কি হবিই না..?
কসম করেছিস না-কি.? 
না-কি বুঝিস না যে, তোর আচরণ, তোর মুখ থেকে বেড়িয়ে আসা শব্দ মানুষের বৈশিষ্ট্য বহন করেনা..?
যত্রতত্র অকথ্য শব্দের প্রয়োগ, 
পথে ঘাটে তোর অশালীন আচরণ 
তোকে মানুষ হতে দেয়না,
বুঝতে পারিস কি..?
বিশাল দেহাতি অবয়ব তোর কোন্ কর্মে লাগবে, 
যদি তুই মানুষ হতে না পারিস..?
ঘুম খাওয়া আর পশ্চাৎ অপসারণ সহযোগে 
যে প্রাণ নিয়ে তুই ঘুরে বেড়াস,
তাতে তোকে সর্বোচ্চ প্রাণি বলা যায়,
মানুষ বলা যায়না...
মানুষ হতে হলে সবার আগে নিজের মানবিক বোধগুলোকে জাগিয়ে তোল্...
প্রাণি তো রাস্তার বেওয়ারিশ কুকুরটাও..! 
তুই কি শুধু প্রাণি হয়েই থাকবি,
মানুষ হবিনা কিছুতেই..? 
মানুষের মতো দেখতে হলেই কি মানুষ হওয়া যায়..?
যায়না...
মানুষ হতে মনুষ্যত্ব অর্জন করতে হয়...
 #মানুষ হ...
২০১৯
মানুষ কি হবিই না..?
কসম করেছিস না-কি.?
যত্রতত্র অকথ্য শব্দের প্রয়োগ,
পথে ঘাটে তোর অশালীন আচরণ
তোকে মানুষ হতে দেয়না,
বুঝতে পারিস কি..?
বিশাল দেহাতি অবয়ব তোর কোন্ কর্মে লাগবে,
যদি তুই মানুষ হতে না পারিস..?
ঘুম খাওয়া আর পশ্চাৎ অপসারণ সহযোগে
য…Read More
আদর্শের বাণীগুলো কাগুজে পর্দা থেকে বেড়িয়ে 
প্রতিফলিত হোক বাস্তবতায় মানুষের জীবন থেকে জীবনে, মানুষ হোক সত্যিকারের আদর্শবান... 
২০২১
আদর্শের বাণীগুলো কাগুজে পর্দা থেকে বেড়িয়ে
২০২১
ঠকে যান, ঠকাবেন না...
বিশ্বাসঘাতকতার অপর নাম ঠকানো...
যে ঠকে যায়, সে অপরাধী না...
বরং যে ঠকায় সে-ই অপরাধী...
ঠকানো বা বিশ্বাসঘাতকতার বিপরীতে শাস্তি প্রদানের নির্দিষ্ট কোনো বিধান আছে কি-না, তা আমার জানা নেই... 
যদি থাকে, জানানোর অনুরোধ রইলো...
 #বিশ্বাসঘাতকতা...
ঠকে যান, ঠকাবেন না…
বিশ্বাসঘাতকতার অপর নাম ঠকানো…
যে ঠকে যায়, সে অপরাধী না…
বরং যে ঠকায় সে-ই অপরাধী…
যদি থাকে, জানানোর অনুরোধ রইলো…
 #বিশ্বাসঘাতকতা…
এক নিঃশ্বাসে কতদূর গোণা যায়, 
যত টাকা ব্যাংকে সঞ্চিত ততটা, 
নাকি তারও বেশী..?
অর্থের মারপ্যাঁচে অর্থ তেষ্টার ঘেরাটোপে 
সময়ের সুবাতাসে নিজেকে নিমজ্জিত করতে 
আর কতটা উপেক্ষা-অবহেলা পেতে হবে বৃক্ষ ও বন্যপ্রাণিদের..?
কেউ কি জানে..?
হয়তো জানে,
যারা জানে, 
তারা তো নির্দেশনার ইচ্ছে ডানায় ভর করে 
আদেশ দানে অক্ষম, 
বাণিজ্য প্রবৃদ্ধি মুখ্য যেখানে, 
সেখানে প্রকৃতি প্রেম কীইবা অর্থ বহন করে..!
ক্ষমতা...
ধরিত্রী মায়ের দেখাশোনার অকৃত্রিম দায়ভার 
ক্ষমতার বাহুডোরে বন্দী... 
যে ক্ষমতার এক ইশারায় প্রাণ বিসর্জনে কুণ্ঠিত নয় 
বিশেষ বিশেষণে বিশেষায়িত শত শত নাগরিক...
মিথ্যে ঐ শান্তনা বাক্য__
সেবা ও দায়িত্ব, 
ক্রমেই যেটি রূপ নিয়েছে 
শাসন ও ক্ষমতার নিদারুণ নাম ধরে...
লালায়িত নির্বোধ আমরা ভুলে যাই-
ডান পাখা অথবা বাম পাখা যাই বলি না কেনো,
পাখি তো একটিই, 
একটাই তার সত্ত্বা...
 #পাখি... 
২০১৯
এক নিঃশ্বাসে কতদূর গোণা যায়,
যত টাকা ব্যাংকে সঞ্চিত ততটা,
নাকি তারও বেশী..?
অর্থের মারপ্যাঁচে অর্থ তেষ্টার ঘেরাটোপে
সময়ের সুবাতাসে নিজেকে নিমজ্জিত করতে
আর কতটা উপেক্ষা-অবহেলা পেতে হবে বৃক্ষ ও বন্যপ্রাণিদের..?
কেউ কি জানে..?
হয়তো জানে,
যারা জানে,
তারা তো নির্দেশনার ইচ্ছে ডানায় ভর করে
আদেশ দানে অক্ষম,
বাণিজ্য প্রবৃদ্ধি মুখ্য যেখানে…Read More
#ভুল #অনুভব... 
পুরোনো বইয়ের ধুলো পড়া মলাট উল্টে 
দেখেনা বিবেক, 
ভেতরে মুহুর্মুহ উৎসব, জীবনী শক্তি, প্রেম, 
ভালোবাসা আরও কত কী..!
শুভ্র সুন্দর মুখের মতো 
থরে থরে ফুটে থাকা ফুলের আকর্ষী রঙে 
মৌ আহরিত মনুষ্য চোখ ভুলে যায় 
কবিতার ধুলো পড়া সহপাঠ।
কান্নার সকরুণ সুর অবহেলা-উপেক্ষায় হৃদয়ে কেঁপে ওঠেনা,
দেখে দেখে জীবনের দৈন্যদশা 
অনুভবের নির্লিপ্ততায় ছেয়ে গেছে পুরো মনন।
চিন্তার অশুভ বিবর্তনে ঢাকা পড়ে গেছে 
মায়া স্নেহ মমতা,
আপন স্বার্থের সম্মোহনী ইচ্ছায় 
অহংকার আসন গেঁড়েছে, গিলে ফেলেছে সভ্যতা। 
বইয়ের ভাঁজে ধবল পৃষ্ঠা জুড়ে 
কৃষ্ণকাব্য অচ্ছ্যুত হয়ে দিন গোণে- 
পথিক আসবেই একদিন এই পথে।
কোন্ সে শুভলগ্ন, কোন্ পঞ্জির পৃষ্ঠা পেরিয়ে 
ধুলোমাখা এ পথে পদযুগল ধাবিত হবে, 
জানা নেই কারো।
সেই কবে থেকে পথিক, মৌ খোঁজে মনুষ্য চোখ 
রংবাহারি চাকচিক্যে অন্তরে ধরে বসে আছে-
"শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির, 
লিখে রাখো একফোঁটা দিলাম শিশির।"
যে আলোর ব্রত বক্ষে ধারণ করে 
সূচনা হয়েছিলো শিক্ষার, 
সেখানে প্রদীপহীন অন্ধকার, 
প্রতি পদে পদে এই দিনগুলোতে দেখি শৈবালের আত্ম-অহংকার...
ধুলো পড়া বইয়ের মতো 
পরিপাটি সাজানো হৃদয় দৃষ্টিগোচরে আসেনা,
রঙবেরঙে সাজানো মিথ্যে আবরণ ভুলিয়ে দিয়েছে
ওপথে হেঁটে যাওয়া...
২০১৯
#ভুল #অনুভব… 
পুরোনো বইয়ের ধুলো পড়া মলাট উল্টে
দেখেনা বিবেক,
ভেতরে মুহুর্মুহ উৎসব, জীবনী শক্তি, প্রেম,
ভালোবাসা আরও কত কী..!
শুভ্র সুন্দর মুখের মতো
থরে থরে ফুটে থাকা ফুলের আকর্ষী রঙে
মৌ আহরিত মনুষ্য চোখ ভুলে যায়
কবিতার ধুলো পড়া সহপাঠ।
কান্নার সকরুণ সুর অবহেলা-উপেক্ষায় হৃদয়ে কেঁপে ওঠেনা,
দেখে দেখে জীবনের দৈন্যদশা
অনু…Read More
"আমি তেমন নই, 
আমায় তুমি ভাবছো যেমন।
আমাকে তুমি ভাবছো যেমন,
তুমিই আসলে তেমন।"..
“আমি তেমন নই,
আমায় তুমি ভাবছো যেমন।
আমাকে তুমি ভাবছো যেমন,
তুমিই আসলে তেমন।”..
#আলো_আসবে... 
অন্ধকারের গলিপথে পথ চলতে, আঁধার তাড়াতে 
অন্ধকারের প্রয়োগ কোনো কাজে আসেনা।
আলো চাই ঐ আঁধারের বিপরীতে। 
অযৌক্তিক সংস্কার রীতির ধারাবাহিকতা 
আমাদের কোথায়, কোন্ নিঃসীম ভবিষ্যতের পথে নিয়ে চলেছে, 
আমরা নিজেরাও তা জানিনা হলফ করে। 
তবু কোন্ মোহে, সুখের চাবি হাতে পাবার কোনো এক অদেখা আশ্বাসে 
ছুটি চলি খোলা চোখে দৃষ্টি বন্ধ করে।
মেরুদণ্ড ভগ্নপ্রায়, 
আপন স্বার্থসিদ্ধির অসফল দৌড়ে ভুলে যাই 
পরহীতে নিজেকে ওপথে বিলিয়ে দিতে। 
নিজে বাঁচলে তবেই তো অন্যকে যায় বাঁচানো। 
এখন নিজের অস্তিত্ব রক্ষায় আমরা প্রায় মৃতবৎ। 
নিজের দিকে, নিজের স্বার্থ চরিতার্থ ব্যতিরেকে 
আমাদের সুযোগ দেয়া হয়না অন্যের জীবন নিয়ে ভাবতে 
আর তাদের শান্তিতে ক্ষুদ্র কোনো ত্যাগের মহিমা ছড়াতে। 
আমরা শুনেও বধির, দেখেও অন্ধ, বুঝেও অবুঝ এখন। 
তবু সংখ্যার মাপকাঠিতে গুটিকয় মানুষ চোখে দেখে, সীমিত সে সংখ্যা।
যারা নিয়ন্ত্রক, ক্ষমতা যাদের কুক্ষিগত, 
তারা ঢের সুখে বাঁচে অধিকাংশের তুলনায়। 
তাদের লড়তে হয়না বাঁচার তাগিদে। 
তবু তাদের চাই আরো চাই..!
শেষ নেই চাইবার। শুষে নিংড়ে নিতে চায় সবটা। 
আর বিনিময়ে একটা অংশকে দেয় মিথ্যে প্রবোধ- 
"এখন যার কষ্ট যত, পরপারে তার শান্তি তত।" 
যদি যুক্তিকে আঁকড়ে ধরতাম, 
যদি সংস্কার বা রীতির বেড়াজালে নিজেদের না জড়াতাম, 
একবার একটু গভীর করে ভাবতাম, 
জোর করে হলেও পৃথিবীতে সাম্য ফিরিয়ে আনতাম। 
আমরাই তো সংখ্যাগরিষ্ঠ, 
আমরা হতাম একে অপরের বেঁচে থাকবার অবলম্বন। 
হায়, দিন চলে যায়, রাত নিয়ে আসে একাকী আঁধার, 
ফিরে আসে আলো আবার, 
তবু আমরা থেকে যাই আঁধারে, 
চোখ আছে তবু দৃষ্টিহীন, বুদ্ধি আছে তবু বিবেকহীন, 
হৃদয় আছে তবু মানবতা জাগেনা আমাদের।
(২০১৯)
 #আলো_আসবে… 
অন্ধকারের গলিপথে পথ চলতে, আঁধার তাড়াতে
অন্ধকারের প্রয়োগ কোনো কাজে আসেনা।
আলো চাই ঐ আঁধারের বিপরীতে।
অযৌক্তিক সংস্কার রীতির ধারাবাহিকতা
আমাদের কোথায়, কোন্ নিঃসীম ভবিষ্যতের পথে নিয়ে চলেছে,
আমরা নিজেরাও তা জানিনা হলফ করে।
তবু কোন্ মোহে, সুখের চাবি হাতে পাবার কোনো এক অদেখা আশ্বাসে
ছুটি চলি খোলা চোখে দৃ…Read More
শিক্ষার আলোটা জ্ঞানে রূপান্তরিত হয়ে 
দূর করুক সব কূপমন্ডুকতা।
শিক্ষার আলোটা জ্ঞানে রূপান্তরিত হয়ে
দূর করুক সব কূপমন্ডুকতা।
কখনো কখনো মৃত্যু মানেই শেষ পরিণতি না...
শরীর মরে যায়, আত্মা উড়ে যায়,
অবিস্মরণীয় যারা, বেঁচে থাকে আজীবন মানুষের চিন্তা-চেতনায়, আদর্শে আর ভালোবাসায়...
২০১৯
কখনো কখনো মৃত্যু মানেই শেষ পরিণতি না…
শরীর মরে যায়, আত্মা উড়ে যায়,
অবিস্মরণীয় যারা, বেঁচে থাকে আজীবন মানুষের চিন্তা-চেতনায়, আদর্শে আর ভালোবাসায়…
২০১৯
বইয়ের বদলে থাকছে সফটওয়্যার, সেটি পরিচালিত হচ্ছে যন্ত্রের মাধ্যমে... 
যন্ত্রগুলো সব স্মৃতিশক্তি নির্ভর, সেগুলো চাইছে যতো ছাপা কাগজ আছে, পৃথিবী থেকে সব হোক নিশ্চিহ্ন..!  
ফলে মানুষের কাছ থেকে ক্রমশঃ হারিয়ে যাচ্ছে লিখে রাখা সব তথ্যসহ নানান অনুভূতি ও ঘটনার ছাপা ইতিহাস..!
সেইসাথে ঐ যন্ত্র চালাতে ব্যবহার হচ্ছে টনকে টন পানি...
উধাও হচ্ছে জলরাশি..!
কাজকে সহজ সরল করার জন্য যন্ত্রের উপর এই সম্পূর্ণ আস্থা ভবিষ্যতে দুঃখ বয়ে আনতে পারে..!
কোথায় চলেছি আমরা, গন্তব্য কোথায়..?
সাবধান.!!!
বইয়ের বদলে থাকছে সফটওয়্যার, সেটি পরিচালিত হচ্ছে যন্ত্রের মাধ্যমে…
সেইসাথে ঐ যন্ত্র চালাতে ব্যবহার হচ্ছে টনকে টন পানি…
উধাও হচ্ছে জলরাশ…Read More
কর্ষণ কি থেমে গেছে..?
আবাদী জমি কই..?
জমি আছে, লাঙলের ফলাও আছে,
পার্থক্য হলো- 
লাঙল চালাতে গবাদি পশুদের বিশ্রাম দেয়া হয়েছে
অথবা কারো কারো দৃষ্টিতে দেখানো হয়েছে মানবতা,
বাস্তবতা হলো- 
চুরি হয়ে গেছে শ্রম, 
মানুষ হয়েছে আরামপ্রিয়, 
গতর চলেনা তাই... 
লাঙল নেই তাতে কী, 
লাঙলের ফলা তো আছেই, 
গবাদিপশুর বদলে আছে ডিজেল পেট্রোল, 
আছে হোমড়াচোমড়া ঘটর ঘটর যন্ত্র... 
সবচেয়ে মজা কোথায় জানো-
এখন সবটাতেই আছে বাণিজ্য, 
সেটা যন্ত্রে 
আর যন্ত্র চালানো খাদ্যে... 
 #নব_বাণিজ্য... 
২০২৩
কর্ষণ কি থেমে গেছে..?
আবাদী জমি কই..?
জমি আছে, লাঙলের ফলাও আছে,
পার্থক্য হলো-
লাঙল চালাতে গবাদি পশুদের বিশ্রাম দেয়া হয়েছে
অথবা কারো কারো দৃষ্টিতে দেখানো হয়েছে মানবতা,
বাস্তবতা হলো-
চুরি হয়ে গেছে শ্রম,
মানুষ হয়েছে আরামপ্রিয়,
গতর চলেনা তাই…
লাঙল নেই তাতে কী,
লাঙলের ফলা তো আছেই,
গবাদিপশুর বদলে আছে ডিজেল পেট্রোল,
আছে…Read More
অলস অবসরে ভুলে যাই 
যান্ত্রিকতা ধেয়ে আসছে 
নিষ্পলক অভিযাত্রীর মতো,
কাঙাল বাসনার ইতি নেই, 
তবু কি থাকা যায় অনাড়ম্বর সবুজ আগলে
পাতায় পাতায় বাতাসের দোলা দেখে 
কিংবা উন্মুক্ত শরীর ছুঁয়ে যাওয়া শীতল পরশ..?
যান্ত্রিকতা অপেক্ষারত জীবন-সঞ্চারী দাসত্বের 
নিদারুণ রীতির পথে পথে
রোজকার বেঁচে থাকা সচল অচলায়তন নিয়ে 
ছুটে আসে রুটিনের আহ্বান।
কী ক্ষিপ্রতায় বাঁচে মানুষ..!
বাক্স থেকে বাক্সে স্বপ্নের বীজ বোনে তবু-
আবার অবসরে সমাসীন হবে জীবন,
পিচঢালা কালো কুচকুচে পথ সরে গিয়ে 
সেখানে আবাসন গড়বে 
নিখাঁদ মাটির চিহ্ন বুকে বয়ে বেড়ানো মেঠো পথ,
দূর থেকে দেখে যে পথ স্বপ্ন দেখায়-
সাপের মতো এঁকেবেঁকে বয়ে চলা 
সাবলীল সবুজ তার দু'পাশে...
ছুটে আসছে যান্ত্রিকতার সাইক্লোন 
তুমি কি প্রস্তুত হে বিষণ্ণ সবুজ প্রেমিক
গুল্মলতার ভালোবাসা উপেক্ষা করে..?
জায়া পুত্র পরিবার সকলি চেয়ে 
তোমার মুখোপানে-
সুখ কুড়াবো স্বপ্ন ছিঁড়ে;
বাস্তবতার যাঁতাকলে যত ছিঁড়ে যাক 
অকৃত্রিম অসাড় অনুভবগুলো, 
চোখ খুলে মন খুলে দেখবার 
তুমি ছাড়া আর কে আছে তোমার..!?
  #সচল_অচলায়তন...
২০১৯
অলস অবসরে ভুলে যাই
যান্ত্রিকতা ধেয়ে আসছে
নিষ্পলক অভিযাত্রীর মতো,
কাঙাল বাসনার ইতি নেই,
তবু কি থাকা যায় অনাড়ম্বর সবুজ আগলে
পাতায় পাতায় বাতাসের দোলা দেখে
কিংবা উন্মুক্ত শরীর ছুঁয়ে যাওয়া শীতল পরশ..?
যান্ত্রিকতা অপেক্ষারত জীবন-সঞ্চারী দাসত্বের
নিদারুণ রীতির পথে পথে
রোজকার বেঁচে থাকা সচল অচলায়তন নিয়ে
ছুটে আসে রুটিনের আহ্বান।
কী ক্ষিপ…Read More
স্রোতের পালে পালে সাগর জলে নদীবক্ষে 
ভেসে যাবে আর কতকাল, 
অভিনয়ের মহড়া শেষে রূপোলী পর্দায় অভিনীত 
জীবন নাটক নাম দিয়ে একের পর এক ঘটনার নদী প্রবাহ সাজিয়ে রাখা আছে
তুমি ভাসছো, গান গাইছো সেই সূরে, 
তোমার মগজময় আচ্ছাদিত বেষ্টনীর পরিধি 
দখলে আছে অন্য কারো..
তুমি দেখোনা, বোঝো না, 
যেদিকে ঝুলটানা, তুমি বয়ে যাও তোমার সর্বস্ব নিয়ে সেই একই পথে...
দু'চোখে নেশাতুর মায়া 
রঙিন স্বপ্নে ছেয়ে গেছে সম্পূর্ণ দৃষ্টি, 
তোমার দৃষ্টি জীবন দেখেনা,
দেখে- জীবন বিহীন প্রেম
কামোত্তেজনার ক্ষণস্থায়ী মোহ তোমায় রেখেছে ঘিরে।
তুমি তাই দেখো, দেখতে চাও-
চলচ্চিত্রের পরিচালক তোমায় যা দেখায়।
তুমি বুঁদ হয়ে থাকো ছোট-বড় পর্দায় দৃশ্যায়িত 
নতুন গল্পের খোঁজে।
তারপর জীবন বিনাশী নতুন গল্পের অবতারণা হলে,
ঢেলে দাও নিজেকে সেই গল্পের মূল থেকে পাতা পর্যন্ত শাখা-প্রশাখার বিশ্লেষণে।
ভুলে যাও- এভাবে জীবন চলেনা, 
এভাবে চলাকে জীবন বলেনা...
#ভ্রম__
(২০২০)
স্রোতের পালে পালে সাগর জলে নদীবক্ষে
ভেসে যাবে আর কতকাল,
অভিনয়ের মহড়া শেষে রূপোলী পর্দায় অভিনীত
জীবন নাটক নাম দিয়ে একের পর এক ঘটনার নদী প্রবাহ সাজিয়ে রাখা আছে
তুমি ভাসছো, গান গাইছো সেই সূরে,
তোমার মগজময় আচ্ছাদিত বেষ্টনীর পরিধি
দখলে আছে অন্য কারো..
তুমি দেখোনা, বোঝো না,
যেদিকে ঝুলটানা, তুমি বয়ে যাও তোমার সর্বস্ব নিয়ে সেই একই পথে…
দ…Read More
সত্যের উন্মোচন দেখে সুদূর মিত্রতা
সন্নিকটে সংকট দেখে শত্রু শত্রু খেলা
হিংসে বিদ্বেষ দু'দিনের দোলাচল
তবু কে জেতে কার উপর এ-ই মৌন মেলা... 
বাতাসের আশ্রমে মুক্ত সব প্রাণ
ভুলে যায় আজ অথবা কাল সবটা হবে ম্লান...
চিন্তার তলানিতে অগভীর স্থুলতা 
লাল রং বয়ে যায় সহসা এ বেলা...
সফলতার অহংকারে ক্ষিপ্র ধনুকের তীর 
স্বার্থপরতায় অবশিষ্টের হৃদয় চৌচির...
 #বৈপরীত্য...
২০১৭
সত্যের উন্মোচন দেখে সুদূর মিত্রতা
সন্নিকটে সংকট দেখে শত্রু শত্রু খেলা
হিংসে বিদ্বেষ দু’দিনের দোলাচল
তবু কে জেতে কার উপর এ-ই মৌন মেলা… 
বাতাসের আশ্রমে মুক্ত সব প্রাণ
ভুলে যায় আজ অথবা কাল সবটা হবে ম্লান…
চিন্তার তলানিতে অগভীর স্থুলতা
লাল রং বয়ে যায় সহসা এ বেলা…
সফলতার অহংকারে ক্ষিপ্র ধনুকের তীর
স্বার্থপরতায় অবশিষ্টে…Read More
#আশ্বাস...
সময় আর স্থিতি কেনো এমন হয়,
জানিনা কেউ কেউ,
হয়তো জানে ঐ যারা মন নিয়ে গবেষণা মত্ত, মনস্তত্ত্ববিদ, 
ভালোবাসা আর প্রেমের দু'টো অদেখা সূত্র ধরে
পথচলা শুরু হয় মানুষের, 
কখনো ভালোবাসা ক্ষয়ে যায়
পড়ে থাকে শুধু প্রেমের কামনা চতুর বাঁধন, 
আবার প্রেম থাকেনা কখনো হৃদয়ে কিংবা কায়ায়
শুধু ভালোবাসার অদেখা মায়ায় 
জড়িয়ে থাকে মন ও মনন।
অথচ কসম ছিলো, থাকে;
থাকে প্রতিজ্ঞা আর হারানোর অযাচিত আশংকা। 
ক্ষণে-কালে, অবস্থানে, কাজের হাজারো ছুঁতোর অলিগলে ধরে
প্রেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ভালোবাসা
অথবা  ভালোবাসা থেকে প্রেম।
কী নিদারুণ কষ্ট এই বিচ্ছিন্নতা, 
কতটা কঠোর হতে হয় নিজের প্রতি,
কতখানি দয়াহীন হয়ে দিনাতিপাত করতে হয় তখন,
কেউ জানেনা, বোঝেনা আপন করে..
যারা বুঝবার, যারা কাছের, 
তারাই যখন অবুঝ, তখন অদেখা এ আকাঙ্ক্ষা 
অযাচিত এই অসামঞ্জস্য অন্য কেউ বুঝবে কেনো..
তবু তো পথ চেয়ে থাকা থামেনা 
থামেনা স্ফুলিঙ্গের হৃদয় কুড়ে খাওয়া...
ভেবে ভেবেই শান্তি কামনা- 
একদিন সব অসঙ্গতি মিশে গিয়ে
কেউ তো বলবে,
দেখো আমার দু'হাত ভরে এনেছি
শুধু তোমার জন্য, একহাতে প্রেম আর অন্য হাতে ভালোবাসা, 
কপোলযুগলে ছোঁয়াও আমার করকোমল যুগল
একান্ত তোমার করে...
২০১৯
#আশ্বাস…
সময় আর স্থিতি কেনো এমন হয়,
জানিনা কেউ কেউ,
হয়তো জানে ঐ যারা মন নিয়ে গবেষণা মত্ত, মনস্তত্ত্ববিদ,
ভালোবাসা আর প্রেমের দু’টো অদেখা সূত্র ধরে
পথচলা শুরু হয় মানুষের,
কখনো ভালোবাসা ক্ষয়ে যায়
পড়ে থাকে শুধু প্রেমের কামনা চতুর বাঁধন,
আবার প্রেম থাকেনা কখনো হৃদয়ে কিংবা কায়ায়
শুধু ভালোবাসার অদেখা মায়ায়
জড়িয়ে থাকে মন ও মনন।…Read More