Profile Photo

রকেট মণ্ডলOffline

  • RocketMondol
  • Profile picture of রকেট মণ্ডল

    রকেট মণ্ডল is with Prithula Zaman and 7 others

    • 6 days, 21 hours ago

    #নিত্যদিন_একই_রকম___

    জীবন তরঙ্গ আর তার স্রোতধারার গতিপথ
    যে দিক-নির্দেশনা দেয় আমাকে,
    সমগ্র মানুষ জাতের অন্তরাত্মার বাসনার মতন,
    সেপথেই স্বপ্ন দেখি।
    এক একটি রাতের সমাপ্তিতে ভাবি-
    এই বুঝি সবগুলো শুভাশীষ আমাকে ঘিরে নেবে,
    যা চাওয়া, যা না চাওয়া সবটা তার নিজস্ব তরণী বেয়ে
    খুঁজে পাবে কাঙ্ক্ষিত গন্তব্য।

    জীবন সহজ কঠিন কোনোটিই নয় শুনেছিলাম,
    জেনেছিলাম জীবন তার আপন রূপের মতো,
    তবু তো জীবন পোড়ায়, হ্যাঁ আমরাই পোড়াই তাকে,
    কখনো প্রত্যক্ষ ইচ্ছার পথ ধরে কৃত্য সাধন করে,
    কখনোবা পরোক্ষ।
    তাই বলে কি বলা যায়, জীবন আমার ইচ্ছেতে চলে,
    যেমন করে আঁকতে চাই তার সাদা ক্যানভাস জুড়ে,
    জীবনের কাঙ্ক্ষিত সবটা কি অনুরূপ ছবি আঁকে.?

    পুরনো দিনের চাষীকূল এখন আর চেয়ে থাকেনা
    বৃষ্টিজলের অপেক্ষা করে আকাশের দিকে,
    আমাদের তবু অপেক্ষার অন্ত আসেনা,
    আমরা চেয়ে থাকি দূর গগনের ভালুক রঙা মেঘের দিকে,
    বৃষ্টি নামবে জুড়োবে পরাণ,
    পূর্ণ হবে প্রতিরাত শেষে নতুন আশাগুলো…

    নিরাশার ভেতর মানুষ বাঁচে বোধহয়,
    অভ্যস্ত জীবনের প্রতি সূর্যোদয় আর অস্ত রীতিতে
    সয়ে যায় সবটুকু।

    ২০১৯

    3
    7 Comments
    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে। জীবনের এই জটিল সমীকরণগুলো আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন।

    • অভ্যস্ত জীবনের ক্লান্ত স্রোতেও মানুষ প্রতিদিন নতুন আশার বৃষ্টির অপেক্ষায় বেঁচে থাকে…..🤍🖤

    • সব চাওয়া পূর্ণ হয় না, সব অপেক্ষা শেষও হয় না—তবু জীবন থেমে থাকে না। বাস্তবতার সুন্দর প্রকাশ।

    • সোহেল রানা, জীবন ও স্বপ্নের টানাপোড়েন নিয়ে আপনার গভীর উপলব্ধিগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে এবং মেঘেদের সাথে অপেক্ষার যে চিত্র আপনি এঁকেছেন, তা আপনার লেখায় এক চমৎকার বিষাদমাখা প্রশান্তি নিয়ে এসেছে, তাই আপনার সুন্দর এই লেখনী অব্যাহত থাকুক।

চেতনার উদ্রেকবিহীন চিন্তার কোন অর্থ নেই।
যে চিন্তা অভ্যন্তরীণ মনুষ্যবোধকে জাগিয়ে তোলেনা, অনর্থক সে ভাবনা।

রকেট মণ্ডল

Skip to toolbar