Profile Photo

রকেট মণ্ডলOffline

  • RocketMondol
  • Profile picture of রকেট মণ্ডল

    রকেট মণ্ডল

    • 6 days, 23 hours ago

    #প্রণয়_প্রত্যাশা___

    হারালে হারাবে,
    আফসোস করিনা আর,
    যতটুকু চাওয়ায় হৃদয় যায় নিংড়ে,
    যতটুকু প্রার্থনায় ঈশ্বর দৃষ্টি ম্যালে,
    মেনে নেয় চাওয়াগুলো,
    রূপ দেয় পাওয়ায়,
    ততটা চাওয়ায় পূর্ণ করেছি তোমার করতল,
    তবু যদি ফিরে যাও,
    পিছু ফিরে না তাকাও,
    চাইবার কী থাকে আর..?

    তারপর যদি কখনো
    বিবেকের রুদ্ধ কপাট খুলে যায়,
    দ্বিধা করোনা যেনো,
    এপথ, এ দুয়ার খোলা পড়ে আছে
    তোমার পদযুগল স্পর্শ করবে বলে…

    জানোই তো সব নদী সাগরে মেলেনা,
    থেমে যায় মাঝ পথে,
    অন্য কোনো নদী গ্রাস করে তার সর্বস্ব।
    দিনপঞ্জির সবগুলো সকাল
    রৌদ্র দেখেনা কখনো কখনো,
    হারিয়ে যায় কালোকেশী মেঘে,
    সমগ্র দিনে হারায় বাদল আস্থা করে।

    সব চাওয়া তো পাওয়া ধারণ করেনা জীবনে,
    এভাবেই ভাববো,
    তবু আক্ষেপ অথবা আকুতি
    পুষে রাখবো না ভেতরে কোথাও,
    তিলে তিলে নিজেকে শেষ করবার
    কোনো মানে নেই,

    ভালোবাসি তোমায়,
    তাই ভালোবাসি নিজেকে…

    ২০১৯

    2
    7 Comments
    • কবিতাটায় একটা চাপা কষ্ট আছে, তবে সেই কষ্টের চেয়েও বেশি আছে নিজেকে সামলে নেওয়ার দৃঢ়তা।

    • সোহেল রানা, “সব চাওয়া তো পাওয়া ধারণ করেনা জীবনে” – এই পঙক্তিটি আমাদের মনের গভীরে জমে থাকা এক চিরন্তন সত্যকে খুব মায়াময় করে তুলে ধরেছে। আপনার লেখনীর এই বিষাদ আর ভালোবাসার মেলবন্ধন পাঠকদের হৃদয় ছুঁয়ে যায়, তাই আপনার কলম আরও অনেক সুন্দর সৃষ্টি উপহার দিক, এই প্রত্যাশা রইল।

    • অপূর্ণ ভালোবাসার বেদনাতেও আত্মমর্যাদা জেগে থাকে, কারণ সত্যিকারের প্রেম নিজেকেও ভালোবাসতে শেখায়…..🤍🖤

    • আপনার লেখাটির “সব চাওয়া তো পাওয়া ধারণ করেনা জীবনে” লাইনটা খুব সত্যি কথা বলেছে। এমন বাস্তবধর্মী কথাগুলো পড়ে মনটা সত্যিই শান্ত হয়ে গেল।

    • নিজেকে ভালবাসার মধ্যেই আসল ভালবাসা।

চেতনার উদ্রেকবিহীন চিন্তার কোন অর্থ নেই।
যে চিন্তা অভ্যন্তরীণ মনুষ্যবোধকে জাগিয়ে তোলেনা, অনর্থক সে ভাবনা।

রকেট মণ্ডল

Skip to toolbar