Profile Photo

Rokeya KhanamOffline

  • rokeyakhanam
  • Profile picture of Rokeya Khanam

    Rokeya Khanam

    • 3 days, 2 hours ago

    খোকা-খুকী
    রোকেয়া খানম
    ———————————-
    বর্ষার জল করে টলমল,
    খোকা-খুকি চল চল।
    আম কুড়াব অনেক ঝুড়ি,
    কদম ফুলের মালা পরি।
    রঙিন জালে মাছ ধরব,
    হাওয়ায় দুলে বৃষ্টি আসবে।
    সবাই মিলে স্নান করবে,
    মাঝি-মাল্লা পাল তুলে
    ঝড়-তুফানে দিবে পাড়ি।
    হাওয়ায় ভেসে খোকা-খুকি
    নতুন দিনের স্বপ্ন দেখে।

    4
    4 Comments
    • বর্ষার আনন্দ, প্রকৃতির খেলাঘর আর খোকা-খুকির কল্পনায় শৈশবের দিনগুলো রঙিন স্বপ্নে ভেসে ওঠে…..🤍🖤

    • লেখাটা পড়ে ছোটবেলার বৃষ্টির দিনের কথা খুব মনে পড়ে গেল। “হাওয়ায় ভেসে খোকা-খুকি নতুন দিনের স্বপ্ন দেখে”- আপনার এই লাইনটা একদম দারুণ লেগেছে।

    • আপনার ছন্দে ফুটে ওঠা বৃষ্টির দিনের এই সহজ-সরল শৈশবের ছবিগুলো মন ভালো করে দেওয়ার মতো, যেন বর্ষার কদম ফুলের মতোই স্নিগ্ধ এক অনুভূতির স্পর্শ পেলাম। এমন সুন্দর অনুভূতির আদান-প্রদানে গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক বা কমেন্ট করে আমাদের এই ছোট পরিবারটিকে আরও প্রাণবন্ত রাখতে আপনি অগ্রণী ভূমিকা রাখতে পারেন।

    • পড়তে পড়তে নিজের শৈশবের কথা মনে পড়ে গেলো।

Skip to toolbar