Profile Photo

Romen MundaOffline

  • Profile picture of Romen Munda

    Romen Munda is with ভাস্কর and 2 others

    4 years ago

    কবিতা:
    ভাষা
    লেখক: রমেন মুন্ডা
    বয়স:২০ বছর

    কবির ছন্দে মনের আনন্দে
    অল্প কিছু লেখা,
    লেখার মাঝে মনের ভাষা
    একটু খানি দেখা।

    বাংলা ভাষী মানুষ আমরা
    ভুলবো না সেই আত্মদান ,
    কারন ছাড়াই জীবন-যাত্রায়
    করেছি তার অপমান।

    জিবন এক চলমান নদী
    চলে আঁকা-বাঁকা,
    মানুষ মাত্রই ভুল করে
    ভুল থেকেই কিছু শেখা।

    মায়ের কোলে শিশুর যেন
    কথা বলার আশা,
    সেই আশাতেই পাওয়া আমার
    বাংলা মাতৃভাষা।

    ভাষার যেন হয়না কভু
    অবমাননার দেখা,
    তার থেকে যে সুখময়
    হয় বোবা হয়ে বাঁচা।

    4
    4 Comments
Skip to toolbar