Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    2 years ago

    “শেষাংশে শূণ্য”
    রুবা

    প্রেমের বর্ণে সুখের সরোবর,
    কুসুমের মতো স্নিগ্ধ কমল।
    ছন্দেরা করে মিষ্টি শোরগোল,
    ধরনীর বুকে সুমধুর কোলাহল।
    সে মূর্ছনায় মজে অবুঝ মন,
    থরে থরে স্বপ্নে সাজে জীবন।
    পিয়াসী প্রেম বর্ণে নেই আবহ,
    নেই তার প্রেম অসুখের বিরহ।
    দাঁড় বেয়ে যায় সখা সপ্ত সমুদ্র,
    আসমান-জমিনে বিলীন সে চিত্ত।
    প্রেম পূজিবে মোরে কোথায় সে প্রিয়!
    রক্ত বরন হৃদয় তব হোক প্রেমে পুর্ণ।
    প্রিয় সে মুখছবি আগলে রাখুক স্বপ্ন,
    কান্না ভেজা প্রেমডোরে শেষাংশে শূণ্য।

    7
    6 Comments
Skip to toolbar