-
আমি কি হয়েছি?
এই সুবজ মাঠে
সুদর্শন উঁচু দালানগুলোতে
সবুজ ঘেরা চায়ের স্টলগুলোতে
প্রতিনিয়ত মিথ্যে শিখেছি।
আমি ভীতুকে সাহসী বলতে শিখেছি
আমি সাহসীকে লুকিয়ে থাকতে দেখেছি
আমি মিথ্যেবাদীকে অকপটে সত্য বলতে দেখেছি
আমি সত্যবাদী যুধিষ্ঠিরকে মিথ্যে বলতে দেখেছি
আমি আগুনের মত জলন্ত মানুষের চোখে ভয় দেখেছি
আমি নিভন্ত ছাইকে ধূমকেতুর মত জ্বলতে দেখেছি
আমি বিশ্বাসি মানুষকে ধোঁকা দিতে দেখেছি
আমি পরকে স্বার্থের জন্য নিজের করে নিতে দেখেছি
আমি আগুন খেলাকে ছায়া দিতে দেখেছি
আমি শিখেছি আমি শিখেছি আমি শিখেছি
আমি এসব কিছু শিখেছি
আমি তপ্ত আগুনে নিভু ছাই হতে শিখেছি
আমি স্বার্থের সম্পর্ক করতে শিখেছি
আমি ধোঁকা দিতে শিখেছি
আমি প্রহর গুনতে শিখেছি
আমি ধৈর্য্য ধরতে শিখেছি
আমি ভয় পেতে শিখেছি
আমি মিথ্যে বলতে শিখেছি
আমি সত্য লুকাতে শিখেছি
আমি যা শিখেছি মিথ্যে শিখেছি
আমি শিখেছি আমি অভিনয় শিখেছি
আমি হয়েছি, আমি কিছু একটা হয়েছি
আমি মিথ্যে আমি দাম্ভিক আমি অসুর হয়েছি
আমি জেনেছি একটাই সত্য
আমি নাকি ছাত্র হয়েছি।5 Comments
Friends
মালিক ফাহাদ
@m-m-fahad
Drako Shajib
@drako
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোখলেসুর রহমান
@mokhles
Nipun Chandra
@nipunch
Arisha Chakraborty
@arisha-chakraborty
M.N. Hasan
@m-n-hasan
Mostafizur Rahman
@proloy
Mahim Masum
@mahim-masum


খুব সুন্দর। খুব ভাল লাগল কবিতাটি পড়ে। শুভেচ্ছা নেবেন।