-
একদিন আর কোনো দুঃখই থাকবে না
সাখাওয়াত হোসেনএকদিন আর কোনো দুঃখই থাকবেনা
বলেছিলো আমার বাবা, আমার মাকে
দেখো, আমাদের ছেলে বড় হলে,
এই ঘরে আলো আসবেই।আমি কেবল শুনেছিলাম, কেবল শুনেছি
অনুভব করতে বড় সময় লেগেছে,
সময়ের স্রোতে কেবল ভেসে ভেসে গেলে
কে কবে পেরেছে পৌচ্ছাতে কাংখিত গন্তব্যে।আমি এখন একটা গার্মেন্টস এ কাজ করি
প্রতিদিন বার ঘন্টা ডিউটি করে
মাসে শেষ বার হাজার মাইনে পাই।
বাবা এখন অসুস্থ, মায়ের চোখে ছানি,
তাই হয়তো মা আফসোস করেনা
তার ঘরে আলো না আসলেও।আর আমি, এখন আমার সন্তানের দিকে তাকিয়ে
একই স্বপ্ন দেখি ,
আমার বাবার মতোই-
একদিন আর কোনো দুঃখই থাকবে না4 Comments
Friends
kabir suhel
@kabirsuhel
Nazeeb Alam
@nazeebalam
মেঘ
@megh
কামরুজ্জামান লিটু
@litujhe
বিধান চন্দ্র খান
@bidhanchandrakhan
মো.এনামুল হক
@enam3626
কাব্য
@farvez
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
আরমান হাসান
@md-armanhasan

লেখাটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, আপনার এই স্বপ্নের দিনটা কি সত্যিই আসবে বলে মনে হয়? আপনারা যারা এমন চমৎকার লিখছেন, অন্যদের লেখাতেও একটু লাইক-কমেন্ট করে সক্রিয় থাকবেন যাতে আমাদের গ্রুপটা আরও প্রাণবন্ত থাকে।