-
যে মেয়েটি ছিলো
-সাখাওয়াত হোসেনআমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী যে মেয়েটি ছিলো
গোপনে আমরা তিন বন্ধুই তার প্রেমে পড়েছিলাম।একদিন রাস্তায় চিঠি দিয়ে ,
সবার আগে প্রেম নিবেদেন করেছিলো,
আমাদের যে চালাক বন্ধুটি
সেই প্রত্যাখাত হলো সবার আগে।শুধু প্রত্যাখাত হলে হয়তো প্রেমের আবেগটা থাকত, অপমান আর ক্ষমা প্রার্থনায় দিয়ে
সেই প্রেম চিরশায়িত হলে
আমরা বাকি দুই বন্ধু উপরে উপরে ব্যথিত হলেও
খুশি হয়েছিলাম তার চেয়ে ঢেড় বেশি।তারপর কত দিন চোখে চোখ পড়লো আমার,
সাহসের বাতি তো পূর্বেই নিভানো ছিলো
তবুও কেবল ভালবাসতে বাসতে
সত্যিকারের প্রেম পেয়েছিলাম কেবল আমিই।
সারা স্কুল জুড়ে সেই প্রেম
কানাকানি হতে হতে একদিন
কানামাছির মতো ধরা পড়ে গেলাম
তার পর কত বিরহ,
কান্না আর চোখের জল জড়েছে
কোন কবিতায় সেটা লিখে শেষ করা যাবে নাআমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী যে মেয়েটি ছিলো
গোপনে আমরা তিন বন্ধুই যার প্রেমে পড়েছিলাম
শুধু একটা নিস্পাপ প্রেমের অপরাধে
স্কুল না পেরুতেই সেই মেয়েটির বিয়ে হয়ে গেলো4 Comments
Friends
kabir suhel
@kabirsuhel
Nazeeb Alam
@nazeebalam
মেঘ
@megh
কামরুজ্জামান লিটু
@litujhe
বিধান চন্দ্র খান
@bidhanchandrakhan
মো.এনামুল হক
@enam3626
কাব্য
@farvez
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
আরমান হাসান
@md-armanhasan


কৈশোরের স্মৃতিগুলো এত আন্তরিকভাবে তুলে ধরেছেন যে মন ছুঁয়ে যায়।