তুলট | Howlader Muhammad Sakib | Activity
জানো, তুমি চলে যাওয়ার পরে আর কাউকে ভালোবাসতে পারিনি।
সত্যি বলছি, তুমি চলে যাওয়ার পরে আর কাউকে ভালোবাসতে পারিনি।
হয়তো তুমি বা অন্য কেউ বিশ্বাস করবে না, কেনই বা করবে?
দশ বছর পেরিয়ে গেল, এখনো কাউকে ভালোবাসতে পারিনি;
এ আবার হয় নাকি?
এখন কি আর সে যুগ আছে? বা সে যুগেও কি ছিল এমন অপেক্ষা?
দশ বছর অপেক্ষা করেও নতুন করে কারো প্রতি ভালোবাসা জন্মায়নি।
ঠিক বলেছ, আমি এখন পাঁচজনের সঙ্গে কথা বলি।
সকলেই সুন্দরী, আবার তাদের মধ্যে দুজন আমাকে প্রচণ্ড ভালোবাসে পাগলের মতো।
আমাকে প্রচণ্ড চায়, নানা রকম স্বপ্ন দেখে;
আমিও দেখাই, ভালোবাসার কথাও বলি।
কিন্তু জানো? তুমি চলে যাওয়ার পরে আর কাউকে সত্যিই ভালোবাসতে পারিনি।
কী ভাবছো? মিথ্যা বলছি?
এই তো বলছিলাম পাঁচজনের সঙ্গে কথা বলি, দুজন আমাকে প্রচণ্ড ভালোবাসে;
হুট করে আবার মিথ্যা বলতে শুরু করলাম?
না, মিথ্যা বলছি না। সত্যি, তুমি চলে যাওয়ার পরে আর কাউকে ভালোবাসতে পারিনি।
পাঁচজনের মধ্যে যে দুজন আমাকে প্রচণ্ড ভালোবাসে,
তাদের মধ্যে হয়তো আমাকে একজনকে বেছে নিতে হবে।
আবার হয়তো কাউকেই না. অন্য কোনো অপরিচিত কেউ হবে আমার জীবনসঙ্গিনী।
হয়তো তাকে নিয়েই কাটিয়ে দিতে হবে সারাটি জীবন।
প্রিয়সীর হাত ধরে বলতে হবে "তোমাকে ভালোবাসি",
কত স্বপ্ন দেখাতে হবে, সংসার হবে, কেটে যাবে বহু বছর।
কিন্তু জানো? তুমি চলে যাওয়ার পরে আর কাউকে ভালোবাসতে পারিনি, পারবও না।
হয়তো তোমারও এমনটি করতে হয়েছিল।
হয়তো আমি অপশন ছিলাম, যাকে তোমার বাদ দিতে হয়েছিল।
আমি যেমন দুজনের মধ্যে একজনকে বেছে নিতে চাইছি,
অথচ দুজনই আমাকে প্রচণ্ড ভালোবাসে ঠিক আমার মতো।
তোমার হয়তো এমনটাই হয়েছিল;
তুমি হয়তো তাকেই বেছে নিয়েছিলে, যে এখন তোমার সঙ্গী হয়েছে।
অথবা অন্য কেউ।
হয়তো তুমিও ভালোবাসতে অন্য কাউকে, যাকে তুমি পাওনি।
হয়তো এখন যার সঙ্গে তুমি রয়েছো, সারা জীবন যার সঙ্গে থাকবে।
সে হয়তো তোমার ভালোবাসার মানুষ নয়।
হয়তো তুমি আমার মতোই তাকে হারিয়ে আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারোনি।
সত্যি বলছি, তুমি চলে যাওয়ার পরে আর কাউকে ভালোবাসতে পারিনি।
তোমাকে ঘিরে আমার কত স্বপ্ন, ভালোবাসা,
তোমার প্রতি আমার সেই মোহ, কত কথা, কত অপেক্ষা!
সত্যি বলছি, জানো।
তুমি চলে যাওয়ার পরে আর কাউকে এভাবে ভালোবাসতে পারিনি, পারবও না।
হাওলাদার মোহাম্মদ সাকিব©
জানো, তুমি চলে যাওয়ার পরে আর কাউকে ভালোবাসতে পারিনি।
সত্যি বলছি, তুমি চলে যাওয়ার পরে আর কাউকে ভালোবাসতে পারিনি।
হয়তো তুমি বা অন্য কেউ বিশ্বাস করবে না, কেনই বা করবে?
দশ বছর পেরিয়ে গেল, এখনো কাউকে ভালোবাসতে পারিনি;
এ আবার হয় নাকি?
এখন কি আর সে যুগ আছে? বা সে যুগেও কি ছিল এমন অপেক্ষা?
দশ বছর অপেক্ষা করেও নতুন করে কারো প্রতি ভালোবাসা জন্মা…Read More
অমীমাংসিত প্রশ্ন
হাওলাদার মোহাম্মদ সাকিব
কি কেমন আছো? 
এইতো ভালো আছি। আর তুমি? 
আমিও ভালো আছি। 
কি করো? 
শুয়ে আছি। তুমি?
রিলস দেখছি। 
এভাবেই কথা চলছে প্রতিরাতের মতো।
শব্দগুলো খুবই পরিচিত আমাদের। 
তবে আমার কাছে এই কথা গুলোই স্পেশাল।  
ওর কথা শুনতে আমার ভালোলাগে।
ওরসাথে কথা বলতেও আমার ভালোলাগে।
তাইতো রাত জেগে কথা বলি। তবে ওর কেমন লাগে জানিনা।
ভালোই লাগে হয়তো। নাহয় আমার সাথে কথা কেন বলবে! 
ওর কি সত্যি ভালোলাগে?
নিজের কাছে এমন প্রশ্ন করেছি বহুবার। তবে উত্তর একটাই। 
নইলে কথা কেন বলবে?
এমন অমীমাংসিত প্রশ্ন নিয়েই ঘুমিয়ে যাই প্রতিদিন।
অমীমাংসিত প্রশ্ন
হাওলাদার মোহাম্মদ সাকিব
কি কেমন আছো?
এইতো ভালো আছি। আর তুমি?
আমিও ভালো আছি।
কি করো?
শুয়ে আছি। তুমি?
রিলস দেখছি।
এভাবেই কথা চলছে প্রতিরাতের মতো।
শব্দগুলো খুবই পরিচিত আমাদের।
তবে আমার কাছে এই কথা গুলোই স্পেশাল।
ওর কথা শুনতে আমার ভালোলাগে।
ওরসাথে কথা বলতেও আমার ভালোলাগে।
তাইতো রাত জেগে কথা বলি। তবে ওর কেমন…Read More
”একদিন হারিয়ে যাবো"
হাওলাদার মোহাম্মদ সাকিব
একদিন হারিয়ে যাবো, বৃষ্টিতে।
 একদিন হারিয়ে যাবো, এই অপরূপ সৃষ্টিতে।
একদিন হারিয়ে যাবো, হিমালয়ের কোনে অথবা গহীন অরণ্যে।
একদিন হারিয়ে যাবো, নীল সাগরে অথবা রাঙা পাহাড়ে।
একদিন হারিয়ে যাবো, প্রাচীন কোন শহরে!
একদিন হারিয়ে যাবো, এই শহর এই দেশে।
একদিন হারিয়ে যাবো, চাঁদনী রাতে হিমুর বেশে।
একদিন হারিয়ে যাবো, হরেক নদীর বাঁকে। 
একদিন হারিয়ে যাবো, বটতলার হাটে।
একদিন হারিয়ে যাবো, রঙিন কোন দেশে।
একদিন হারিয়ে যাবো, যাযাবর এর বেশে।
একদিন হারিয়ে যাবো, পৃথিবী ছেড়ে দূর গ্রহে পাড়ি জমাবো।
একদিন হারিয়ে যাবো, রয়েছে এখনো যোশ।
একদিন হারিয়ে যাবো, ছেড়ে এই মানুষরূপী খোলস।
”একদিন হারিয়ে যাবো”
হাওলাদার মোহাম্মদ সাকিব
একদিন হারিয়ে যাবো, বৃষ্টিতে।
 একদিন হারিয়ে যাবো, এই অপরূপ সৃষ্টিতে।
একদিন হারিয়ে যাবো, হিমালয়ের কোনে অথবা গহীন অরণ্যে।
একদিন হারিয়ে যাবো, নীল সাগরে অথবা রাঙা পাহাড়ে।
একদিন হারিয়ে যাবো, প্রাচীন কোন শহরে!
একদিন হারিয়ে যাবো, এই শহর এই দেশে।
একদিন হারিয়ে যাবো, চ…Read More
Howlader Muhammad Sakib changed their profile picture
গোলাপ জল!
হাওলাদার মোহাম্মদ সাকিব
গোলাপ না বন্ধু। আজ রজনী গন্ধা নে?
না গোলাপ লাগবে।
প্রতিদিন একই কাজ করতে তোর খারাপ লাগে না?
না! 
অনতত আজ রজনী গন্ধা নে। 
না গোলাপ। 
আর কতোদিন এভাবে চলবে ভাই?
যতোদিন তুই দেখবি। 
আমি না দেখলে বন্ধ হবে?
না অন্য কেউ দেখবে।
মজা করিস না।
আচ্ছা। 
প্রত্যেক দিন সকাল বিকাল ফুল দিস।
এখন তোর আর সেই বয়স নেই আঙ্কেল আন্টির কথা একটু ভাব।
কি বলছি শুনতে পাচ্ছিস?
আমি বয়রা না।
আচ্ছা বন্ধু পৃথিবীতে কি অন্য কোনো মেয়ে নেই?
আমি কখনো বলেছি নেই।
তাহলে তুই এমন কেন করিস?
আমাকে পর্যন্ত সময় দিস না।
যাকে কোন দিন পাবিনা তার জন্য এতো করে কি লাভ?
সব কিছুতে লাভ লস খুঁজবি না।
এর থেকে একটা চাকরি কর, এমন সময়ানুবর্তিতা আর কঠোর পরিশ্রম করলে অল্প-সময়ে   অনেক ভালো কিছু করতে পারবি।
চুপ করবি?
আর কতো দিন চুপ করে থাকবো?
ওই মেয়েটার জন্য তুই শেষ হয়ে যবি।
এখনো বলছি এসব বাদদে।
নইলে পাগল হয়ে যাবি।
কেন তুই কি পাগল হইছিস? তুই তো রোয়াকে ভালোবাসিস। 
রেগুলার ওরে ফুল দিস, দেখা করিস, কথা বলিস এমন কি রাত জেগে মুঠোফোনে ম্যাসেজ করিস।
কোই তুইতো পাগল হয়ে যাসনি।
আমি কেন হবো?
কারন আমর ভালোবাসা আর তোর ভালোবাসা এক নয়।
কেন নয়? 
কারন কবরের সাথে প্রেম হয়না,কেন বুঝতেছিস না মেয়েটি বেঁচে নেই।
কোন দিন তোর কাছে ফিরে আসবে না।
তারপরও কেন তুই রেগুলার এই কবর স্থানে ফুল নিয়ে আসিস বল আমাকে বল?
গোলাপ জল!
হাওলাদার মোহাম্মদ সাকিব
গোলাপ না বন্ধু। আজ রজনী গন্ধা নে?
না গোলাপ লাগবে।
প্রতিদিন একই কাজ করতে তোর খারাপ লাগে না?
না!
অনতত আজ রজনী গন্ধা নে।
না গোলাপ।
আর কতোদিন এভাবে চলবে ভাই?
যতোদিন তুই দেখবি।
আমি না দেখলে বন্ধ হবে?
না অন্য কেউ দেখবে।
মজা করিস না।
আচ্ছা।
প্রত্যেক দিন সকাল…Read More