Profile Photo

Howlader Muhammad SakibOffline

  • sakib24
  • Profile picture of Howlader Muhammad Sakib

    Howlader Muhammad Sakib

    • 4 years, 2 months ago

    ”একদিন হারিয়ে যাবো”
    হাওলাদার মোহাম্মদ সাকিব

    একদিন হারিয়ে যাবো, বৃষ্টিতে।
    একদিন হারিয়ে যাবো, এই অপরূপ সৃষ্টিতে।

    একদিন হারিয়ে যাবো, হিমালয়ের কোনে অথবা গহীন অরণ্যে।

    একদিন হারিয়ে যাবো, নীল সাগরে অথবা রাঙা পাহাড়ে।
    একদিন হারিয়ে যাবো, প্রাচীন কোন শহরে!

    একদিন হারিয়ে যাবো, এই শহর এই দেশে।
    একদিন হারিয়ে যাবো, চাঁদনী রাতে হিমুর বেশে।

    একদিন হারিয়ে যাবো, হরেক নদীর বাঁকে।
    একদিন হারিয়ে যাবো, বটতলার হাটে।

    একদিন হারিয়ে যাবো, রঙিন কোন দেশে।
    একদিন হারিয়ে যাবো, যাযাবর এর বেশে।

    একদিন হারিয়ে যাবো, পৃথিবী ছেড়ে দূর গ্রহে পাড়ি জমাবো।

    একদিন হারিয়ে যাবো, রয়েছে এখনো যোশ।
    একদিন হারিয়ে যাবো, ছেড়ে এই মানুষরূপী খোলস।

    3
    2 Comments
Skip to toolbar