Profile Photo

Howlader Muhammad SakibOffline

  • sakib24
  • Profile picture of Howlader Muhammad Sakib

    Howlader Muhammad Sakib

    • 4 years, 11 months ago

    গোলাপ জল!
    হাওলাদার মোহাম্মদ সাকিব
    ________________________________
    গোলাপ না বন্ধু। আজ রজনী গন্ধা নে?
    না গোলাপ লাগবে।
    প্রতিদিন একই কাজ করতে তোর খারাপ লাগে না?
    না!
    অনতত আজ রজনী গন্ধা নে।
    না গোলাপ।
    আর কতোদিন এভাবে চলবে ভাই?
    যতোদিন তুই দেখবি।
    আমি না দেখলে বন্ধ হবে?
    না অন্য কেউ দেখবে।
    মজা করিস না।
    আচ্ছা।
    প্রত্যেক দিন সকাল বিকাল ফুল দিস।
    এখন তোর আর সেই বয়স নেই আঙ্কেল আন্টির কথা একটু ভাব।
    কি বলছি শুনতে পাচ্ছিস?
    আমি বয়রা না।
    আচ্ছা বন্ধু পৃথিবীতে কি অন্য কোনো মেয়ে নেই?
    আমি কখনো বলেছি নেই।
    তাহলে তুই এমন কেন করিস?
    আমাকে পর্যন্ত সময় দিস না।
    যাকে কোন দিন পাবিনা তার জন্য এতো করে কি লাভ?
    সব কিছুতে লাভ লস খুঁজবি না।
    এর থেকে একটা চাকরি কর, এমন সময়ানুবর্তিতা আর কঠোর পরিশ্রম করলে অল্প-সময়ে অনেক ভালো কিছু করতে পারবি।
    চুপ করবি?
    আর কতো দিন চুপ করে থাকবো?
    ওই মেয়েটার জন্য তুই শেষ হয়ে যবি।
    এখনো বলছি এসব বাদদে।
    নইলে পাগল হয়ে যাবি।
    কেন তুই কি পাগল হইছিস? তুই তো রোয়াকে ভালোবাসিস।
    রেগুলার ওরে ফুল দিস, দেখা করিস, কথা বলিস এমন কি রাত জেগে মুঠোফোনে ম্যাসেজ করিস।
    কোই তুইতো পাগল হয়ে যাসনি।
    আমি কেন হবো?
    কারন আমর ভালোবাসা আর তোর ভালোবাসা এক নয়।
    কেন নয়?
    কারন কবরের সাথে প্রেম হয়না,কেন বুঝতেছিস না মেয়েটি বেঁচে নেই।
    কোন দিন তোর কাছে ফিরে আসবে না।
    তারপরও কেন তুই রেগুলার এই কবর স্থানে ফুল নিয়ে আসিস বল আমাকে বল?

    10
    8 Comments
Skip to toolbar