Profile Photo

Howlader Muhammad SakibOffline

  • sakib24
  • Profile picture of Howlader Muhammad Sakib

    Howlader Muhammad Sakib

    • 5 months, 3 weeks ago

    জানো, তুমি চলে যাওয়ার পরে আর কাউকে ভালোবাসতে পারিনি।
    সত্যি বলছি, তুমি চলে যাওয়ার পরে আর কাউকে ভালোবাসতে পারিনি।
    হয়তো তুমি বা অন্য কেউ বিশ্বাস করবে না, কেনই বা করবে?
    দশ বছর পেরিয়ে গেল, এখনো কাউকে ভালোবাসতে পারিনি;
    এ আবার হয় নাকি?
    এখন কি আর সে যুগ আছে? বা সে যুগেও কি ছিল এমন অপেক্ষা?
    দশ বছর অপেক্ষা করেও নতুন করে কারো প্রতি ভালোবাসা জন্মায়নি।
    ঠিক বলেছ, আমি এখন পাঁচজনের সঙ্গে কথা বলি।
    সকলেই সুন্দরী, আবার তাদের মধ্যে দুজন আমাকে প্রচণ্ড ভালোবাসে পাগলের মতো।
    আমাকে প্রচণ্ড চায়, নানা রকম স্বপ্ন দেখে;
    আমিও দেখাই, ভালোবাসার কথাও বলি।
    কিন্তু জানো? তুমি চলে যাওয়ার পরে আর কাউকে সত্যিই ভালোবাসতে পারিনি।
    কী ভাবছো? মিথ্যা বলছি?
    এই তো বলছিলাম পাঁচজনের সঙ্গে কথা বলি, দুজন আমাকে প্রচণ্ড ভালোবাসে;
    হুট করে আবার মিথ্যা বলতে শুরু করলাম?
    না, মিথ্যা বলছি না। সত্যি, তুমি চলে যাওয়ার পরে আর কাউকে ভালোবাসতে পারিনি।
    পাঁচজনের মধ্যে যে দুজন আমাকে প্রচণ্ড ভালোবাসে,
    তাদের মধ্যে হয়তো আমাকে একজনকে বেছে নিতে হবে।
    আবার হয়তো কাউকেই না. অন্য কোনো অপরিচিত কেউ হবে আমার জীবনসঙ্গিনী।
    হয়তো তাকে নিয়েই কাটিয়ে দিতে হবে সারাটি জীবন।
    প্রিয়সীর হাত ধরে বলতে হবে “তোমাকে ভালোবাসি”,
    কত স্বপ্ন দেখাতে হবে, সংসার হবে, কেটে যাবে বহু বছর।
    কিন্তু জানো? তুমি চলে যাওয়ার পরে আর কাউকে ভালোবাসতে পারিনি, পারবও না।
    হয়তো তোমারও এমনটি করতে হয়েছিল।
    হয়তো আমি অপশন ছিলাম, যাকে তোমার বাদ দিতে হয়েছিল।
    আমি যেমন দুজনের মধ্যে একজনকে বেছে নিতে চাইছি,
    অথচ দুজনই আমাকে প্রচণ্ড ভালোবাসে ঠিক আমার মতো।
    তোমার হয়তো এমনটাই হয়েছিল;
    তুমি হয়তো তাকেই বেছে নিয়েছিলে, যে এখন তোমার সঙ্গী হয়েছে।
    অথবা অন্য কেউ।
    হয়তো তুমিও ভালোবাসতে অন্য কাউকে, যাকে তুমি পাওনি।
    হয়তো এখন যার সঙ্গে তুমি রয়েছো, সারা জীবন যার সঙ্গে থাকবে।
    সে হয়তো তোমার ভালোবাসার মানুষ নয়।
    হয়তো তুমি আমার মতোই তাকে হারিয়ে আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারোনি।
    সত্যি বলছি, তুমি চলে যাওয়ার পরে আর কাউকে ভালোবাসতে পারিনি।
    তোমাকে ঘিরে আমার কত স্বপ্ন, ভালোবাসা,
    তোমার প্রতি আমার সেই মোহ, কত কথা, কত অপেক্ষা!
    সত্যি বলছি, জানো।
    তুমি চলে যাওয়ার পরে আর কাউকে এভাবে ভালোবাসতে পারিনি, পারবও না।

    হাওলাদার মোহাম্মদ সাকিব©

    6
    4 Comments
    • নাপাওয়ার বেদনাই কবিতার মূল সুর।

    • এ শুধু একজনের গল্প নয়
      এ আমাদের সবার নীরব কষ্টের কথা।

    • সুন্দর, বিষাদমাখা কাব্যগাথা!

    • সত্যিই তো, জীবন থেমে থাকে না, মানুষ আসে, নতুন সম্পর্ক হয়—কিন্তু ওই যে নির্দিষ্ট একজনের পর আর কাউকে সেভাবে ভালোবাসা যায় না। এই সত্যিটা খুব সাহস করে বলেছেন।

Skip to toolbar