Profile Photo

Salman AzadOffline

  • Salmanazad
  • Profile picture of Salman Azad

    Salman Azad

    • 4 years, 10 months ago

    ভ্রান্তির সাজা

    বুকে বেদনার বান ডেকে যায়,
    সমুদ্রও হার মেনে যায়
    বেদনাতুর বদনে আখি-অশ্রুর কাছে।
    ব্যাথার পাহাড় বুক চাপা দিয়ে,
    অশ্রু-সাগরে বৈঠা হাতে নিয়ে
    মোর নাও ভেড়ানোর ব্যার্থ চেষ্টা সাঝে।
    এ তরী মাঝপথে থেমেছে তো থেমেছেই
    উল্টো বাতাস বইছে তো বইছেই
    মোর বৃথা চেষ্টার সমাপ্তি খুব কাছে।
    সব চেষ্টা আমি ছেড়েছি,
    ব্যাথার ঝুলি কলিজা ভরেছি
    বেদনার গীত হৃদয় গহীনে বাঁজে।
    এর শুরুটা ছিল দু’চোখ জোড়া স্বপ্ন
    ছিলাম আমি শান্তির খোঁজে মগ্ন
    এ কঠিন ছিল খুবই সোজা মোর কাছে।
    মন বলেছিল এ পথ সোজা
    ভুবনে শান্তি তাড়াতাড়ি সাজা
    আজ মনে হয় সে পথই খুব বাজে।
    এ পথেই পাবি মহা-সুখ সন্ধান
    হবে হৃদয়-আত্নার বন্ধন
    মিছা কথাগুলো আজও যে কানে বাজে।
    নবচেতনায় চেতনা হারিয়ে
    শিমুল ভেবে কাঁটায় পা দিয়ে
    শিমুল কাঁটাই বিধলো পায়ের খাঁজে।
    আজ সে বুঝি কোন পথ সোজা
    জীবনের রঙ কোথায় তাজা
    কী সব কর্ম আসবে নিজের কাজে।

    4
    2 Comments
Skip to toolbar