-
বিদায়ের দ্বারে
আমি হেরে গেছি; আর আগের মতো নেই। অদৃশ্য এক শক্তি আমাকে ঘায়েল করেছে। আমার উল্লাস, উদ্ভাস সবকিছু কেড়ে নিয়ে বিনিময়ে দিয়েছে–নিশ্চুপ,নিঝঝুম, নিঃসীম রাত্রি , যার প্রভাতের আশা করা বোকামী বৈ কিছুই না। আমার হৃদয় সঙ্কীর্ণ করে কোথায় যেন হারিয়ে গেছে। চারিদিকে আধকালো মেঘ আমাকে অদৃশ্য শক্তিতে আবদ্ধ করে রেখেছে। সঙ্কীর্ণতা হৃদয়ে আসন গেড়ে বসেছে। সদা তুলনীয় অপরুপ চাঁদটা কী বিদঘুটে আকার নিয়েছে!! আমাবস্যার মনোরম তারকারাজি চন্দ্রকিরণের অভাব ঘুচাতে ব্যর্থ হয়েছে। বনের লতাগুল্মের অবস্থা খুব করুণ; ঠিক আমার মতো দুমড়ে, মুচড়ে কুঁকড়ে গিয়েছে। পাখিগুলো আর মনের প্রশান্তি নিয়ে উড়ে বেড়ায় না। কারো মাঝে কেমন যেন আত্মশক্তি নেই। নিজের অভ্যাস, ইচ্ছাগুলো হারিয়ে ভবঘুরে হয়ে পড়েছি। সবখানে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। ভোরের আকাঙ্খাই মিষ্টি প্রভাতের কথা ভুলিয়ে দিয়েছে। এখানে আর বেশি বাঁচা যাবে না; আমার কথা না এটা, ঝাপসা চোখের লালচা আলো বলেছে। শত বাধা এড়িয়ে স্পষ্ট কিছু শোনার চেষ্টা করছি। কিন্তু নিস্তব্ধতার মাঝেও কী বিদঘুটে আওয়াজ কানে ভেসে বেড়াচ্ছে!! জীবন বাঁচানোর একমাত্র সম্বল আশাই হয়েছে দুরাশা। জেগে থাকার একমাত্র উপায় ঘুম ছাড়া হয়েছি বিনিদ্র। এভাবে অশুভ শক্তি আমাকে গুছিয়ে এনেছে বিদায়ের দ্বারে।
Friends
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
Nurita Nusrat Khandoker
@nurita-nusrat-khandoker
Farhan Louis
@farhan-louis
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
Al mamun abdullah
@almamunabdullah

