-
আমি গিয়েছিলাম সান বাঁধানো
পদ্ম পুকুর পাড়ে।
যেখানে চাঁদের আলো ফিনকি দিয়ে
ঝির ঝিরিয়ে পড়ে!
পানি গুলো সব নিবিড় হয়ে
চুপটি করে আছে,
পদ্ম গুলো তাই কুয়াশা -আলোয়
মিট মিটিয়ে হাসে!
জোনাকি পোকা আলো জ্বালিয়ে করে
নিভু নিভু খেলা!
সবে মিলে ছিলাম সেই নিশীথে
করেছি বন্ধু মেলা!
পলক ভুলে দেখি তারে
চাঁদের পাশা পাশি,
হাত বাড়িয়ে ছুঁয়ে দেখিতেই
মিলায় পানি রাশি!
ছোট ছোট ঢেউ উঠিয়েছে কেউ
দেখিনি তারে তবে,
মনেতে আমি আঁকিয়েছি যা
সেই জনটিই হবে!
কি জানি কি এক অনুভবে
শরীর জড়ায়ে লয়,
সাজিয়ে বেড়াই আপন মনে
সে কি মায়াময়!
পেয়েছি তারে সেই পুকুর পাড়ে
ফিসফিস কথা কয়,
ভ্রান্ত আমি, সজাগে দেখি সে তো
আমার মাঝেই রয়!
……….যখন মনে কোন সাজানো জগৎ থাকে।
………কমল✍6 Comments
Friends
সজীব জমশের আলি
@sajeeb7
Drako Shajib
@drako
মাসরাফি হোসেন অন্তু
@mashrafiantu
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
Rana Zaman
@ranazaman
Vibranium Sara Khan
@vibranium-sara-khan
নন্দিনী
@nandini-chowdhuri
নিশাত আনজুম
@nishathunzom
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar



কবিমনের জগতটা মুগ্ধ হয়ে দেখলাম। বেশ সাজানো, নির্মল, মায়াবী রূপ। শুভেচ্ছা নেবেন।