Profile Photo

তুহিন-উল-ইসলামOffline

  • sarothi
  • Profile picture of তুহিন-উল-ইসলাম

    “পাগলের পথ চলা”

    পাগলের পথ পাগলের মেলা
    রাস্তা-ঘাটে ফুটপাতে
    চলতি পথে যংশনে আর স্টেশনে
    শপিং মলে আর মহল্লার গলিতে গলিতে
    পাগলের পথ চলা।

    ভবের পাগল ভন্ড পাগল
    নামে বেনামে আসল আর নকল পাগল
    প্রেমের পাগল ধ্যানের পাগল
    পাগলা গারদের জিম্মি পাগল
    রঙ্গীন জীবনের সবাই পাগল।

    টাকার পাগল নেশার পাগল
    ঘুষের পাগল আর ঘুমের পাগল
    রং বি রং’র প্রেমের পাগল
    ভবঘুরে রাস্তার পাগল
    বিজ্ঞ জ্ঞানে অভিজ্ঞ পাগল।

    আস্তানা আর মাজার পাগল
    সন্ন্যাসী আর গাঁজার পাগল
    নারী নেশায় মত্ত পাগল
    রক্ত চোষা মশা ও পাগল
    সব প্রনী’ই যৌন পাগল।

    ভালোবাসার আবেগ পাগল
    ধর্ম আর কর্মে পাগল
    বিভেদ ভেদে সৃষ্টির পাগল
    সম্পর্কের আর সম্পদের পাগল
    সকলেই তার রবের পাগল।

    [সারথী ❤️লেখা-২৩.০৯.২০২৬]

    2
    3 Comments
    • আসলেই তো, আমরা সবাই কোনো না কোনো কিছুর পেছনে পাগলের মতো ছুটছি।

    • আপনার লেখায় পাগলামির যে বিচিত্র সব রূপ ফুটে উঠেছে তা বেশ দারুণ, কিন্তু সবকিছুর মাঝে শেষে এসে রবের পাগলের কথা বলায় আপনার মাথায় এই আইডিয়াটা কীভাবে এলো?

    • বিভিন্ন পর্যায়ের মানুষের জীবনের বৈচিত্র্যকে ছন্দের মাধ্যমে এভাবে ফুটিয়ে তোলা সত্যিই অসাধারণ একটি প্রচেষ্টা। আপনি চাইলে শব্দের ব্যবহারে আরও কিছু নতুন মাত্রা যোগ করতে পারেন, তবে আপনার এই ভাবনাগুলো পাঠকদের মনে গভীর রেখাপাত করবে।

Friends

Skip to toolbar