Profile Photo

Sayed MahmudOffline

  • Sayed-Mahmud
  • Profile picture of Sayed Mahmud

    Sayed Mahmud

    5 years, 1 month ago

    আমাকে খুজিস
    সাইদ মাহমুদ

    গোধুলীর আভায় সূর্যটা লুকিয়ে পড়ে
    চন্দ্রীমার আলোয় খুজে ফিরি তোমার পথচলা
    ঝরা পাতার দিনে
    মমতার ঋণে নিজেকে সাজাই।
    সকাল বেলার ভেজা চুলের
    গন্ধে নিজেকে হারাই।
    চুপ করে থাকবিনা
    ভেবে ভেবে কাঁদবিনা
    আমি পাশে নেই বলে
    চিন্তিত মন নিয়ে রাঁধবিনা।
    সকাল-বিকেলে পাখিদের মতো
    মুক্ত বাতাসে শ্বাস নিস।
    মাঝে মাঝে কান্নার স্বাদ নিতে বৃষ্টিতে ভিজিস।
    রাতের বেলায় তারার মেলায়
    জোনাকি পোকার ডাকে
    আমাকে খুজিস।
    কোন এক পড়ন্ত বিকেলে
    স্রোতহীন নদীর তটে বসে
    আনমনে আমাকে খুজিস।
    শত সময়ের মাঝে
    একটু সময় নিয়ে, একটু হাসিস।
    সবুজের মাঝে শিশিরওতো হাসে
    খুব ভোরে জানালাটা খুলে
    আলতো করে ছুঁয়ে নিস।

    6
    12 Comments
    • দূর থেকে কাছে; অতি নিকটে। অভিমান ঝরা কবিতা। অনেক শুভকামনা।

    • “ঝরা পাতার দিনে
      মমতার ঋণে নিজেকে সাজাই।
      সকাল বেলার ভেজা চুলের
      গন্ধে নিজেকে হারাই।” অজস্র ভালবাসা রইল।

    • গভীর মায়া পুরো কবিতা জুড়ে ।। অনেক ভালো লেগেছে । ধন্যবাদ ।।

    • সব খোঁজ হবে অবসান

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 25 May 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 13 August 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 16 May 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভকামনা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 25 November 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 19 November 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Skip to toolbar