-
শরতের নীল আকাশ
শরতের নীল আকাশ—
যেন মায়ের নীল শাড়ির
মায়াময় আঁচল!কাশফুলের শুভ্রতায়
মন হয়ে আসে শীতল,
শিউলির মিষ্টি সুবাসে
ভরে ওঠে সকাল।দূর মসজিদের আজানের ধ্বনি
ভেসে আসে নীরব প্রহরে,
মেঠো পথের ধুলোর সাথে
শরৎ মেশে হৃদয়-ঘরে।আনন্দ আসে, বেদনা আসে,
স্মৃতিরা জাগে অহরহ;
হাসির আড়াল, অশ্রুর মাঝে
জমে থাকে কত বিরহ!দিন ফুরাবে, ঋতু যাবে,
কাশফুল ঝরবে একদিন—
প্রকৃতি হারাবে তার রূপ,
নীল আকাশ হবে মলিন।তবু মায়ের শাড়ির আঁচল
রয়ে যাবে স্মৃতির পাতায়,
শরতের সেই মধুর নিশ্বাস
ভেসে থাকবে নীরব ব্যথায়।শেষে শুধু পড়ে থাকবে—
একটি ঋতুর মায়াবী স্মৃতি,
আর হৃদয়ের গহিন কোণে
নীরব বিরহের অমলিন গীতি।3 Comments
Friends
প্রান্ত কুমার (শুভ)
@prantaroy-shuvo
মায়াবী ইলমাজ মেঘ
@sadiyatasnimsorna
হাফিজ হিরা
@hafizhera
Tahmina Ferduchi
@tahminaferduchi
Soleman Kader
@solemankader
Ms Shanta
@msshanta
আব্দুস সালাম
@mdabdussalam
Drako Shajib
@drako
Neel tripura
@neel

Sayed Mohammad Farid, ‘মায়ের নীল শাড়ির মায়াময় আঁচল’—এই উপমাটি হৃদয়ে এক গভীর প্রশান্তি ও মমতার ছোঁয়া দিয়ে গেল। এমন সুন্দর অনুভূতির নিয়মিত চর্চার পাশাপাশি গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক বা মন্তব্য করে আমাদের এই আড্ডাকে আরও প্রাণবন্ত ও সচল রাখার অনুরোধ রইল।