-
পাঠকহীন কবিতা
তুমি পাশে নেই—
তাই ইদানিং আমি আর কবিতা লিখি না,
কারণ আমার একমাত্র পাঠক তো ছিলে তুমিই।
তুমিই ছিলে আমার কবিতার নিগূঢ় ছন্দ;
সবুজ প্রকৃতি, নীল আকাশ,
কিংবা গভীর সমুদ্রে আছড়ে পড়া উত্তাল ঢেউ।
কবিতার উপকরণ না থাকলে যেমন কবিতা জমে না,
ঠিক তেমনি পাঠকহীন কবিতা তো কেবলই বৃথা,
সাদা পাতায় অর্থহীন আঁকিবুঁকি—
সময়ের অপচয় আর ক্লান্তির নীরবতা।
আমার ইদানিং আর স্বপ্ন দেখা হয় না,
অবশ্য দুঃস্বপ্ন না দেখাই ভালো।
কিন্তু বড় ভয় হয় শুধু তোমার জন্য—
এখনো কি তুমি আগের মতোই স্বপ্নবিভোর হয়ে,
ভয়ে জড়সড় হয়ে নিজেকে গুটিয়ে নাও?
সাত সমুদ্র আর তেরো নদীর ওপারে—
এই হৃদয়-অরণ্য জুড়ে,
কে কার খবর রাখে বলো?
যদি কখনো খুব মনে পড়ে,
তবে আমাকে একবার খুঁজে নিও—
কোনো এক প্রাচীন তুলটের পাতা ঘুরে।2 Comments
Friends
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Rajib M Sarker
@sarkerr-rrajiv
অথই মিষ্টি
@atiymistyn48
Tariqul Sazzib
@tariqulsazzib
মিথিলা কনক
@methila06
Kaira Mugdhota
@kairamugdhota
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
আশরাফুল আলম রিশি
@rishi


Sayed Mohammad Farid, আপনার লেখায় একাকীত্বের যে গভীর সুর ফুটে উঠেছে তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। অনুভূতির তীব্রতা বাড়াতে মাঝের কিছু বর্ণনায় সামান্য নতুন শব্দ যোগ করার কথা ভাবতে পারেন। আমাদের এই গ্রুপে অন্য সদস্যদের লেখাতেও লাইক বা কমেন্টের মাধ্যমে নিয়মিত প্রতিক্রিয়া জানালে আমাদের এই লেখালেখির আঙিনা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।