Profile Photo

Sayed Mohammad FaridOffline

  • sayedmohammadfarid
  • Profile picture of Sayed Mohammad Farid

    Sayed Mohammad Farid

    • 3 weeks, 4 days ago

    মালিহীন ফুটন্ত গোলাপ

    – সৈয়দ মোহাম্মদ ফরিদ
    চট্রগ্রাম ।

    নাম পরিচয়হীন স্টেশনে আর
    ফুটপাতে শুয়ে থাকে যে শিশুটি—
    আমরা তাকেই ডাকি পথশিশু!
    অযত্ন আর অবহেলায় শুকিয়ে যাওয়া
    কঙ্কাল শরীরের ওই নিষ্পাপ চেহারা
    বলে দেয়— সে যেন মালিহীন কোনো
    বাগানের এক ফুটন্ত গোলাপ;
    যে শুধু খুঁজছে একটু আদর, একটুখানি ছোঁয়া!
    আমাদের দেশ, সমাজ ও সভ্যতার গায়ে
    কালো দাগ রেখে শুভ্র সাজার এই যে চেষ্টা—
    আমাদের এমন আদিম উৎসব আসলে চরম নির্লজ্জতা।
    আমরা অন্যের অধিকার মাড়িয়ে নিজেদের অধিকারের কথা বলি,
    নিজের স্বার্থ ষোলোআনা বুঝেও
    অপরের বেলায় নিশ্চল দাঁড়িয়ে থাকি!
    নিজেকে মানুষ ভাবি কোন সাহসে? যদি এই
    পথশিশুদের ঠাঁই দিতে না পারি আমাদের ভুবনালয়ে?

    7
    13 Comments
    • অসাধারণ লিখেছেন 👍

    • অসম্ভব বাস্তব মুখী কাব্য

    • আপনার লেখাটা পড়ে একদম মনটা খারাপ হয়ে গেল। একদম বাস্তব আর কড়া একটা সত্যি কথা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এই অসহায় শিশুদের জন্য আমাদের সমাজকে আরও অনেক বেশি সচেতন হওয়া দরকার।

    • অসম্ভব সুন্দর লেখা

    • একটি শিশুর আশ্রয়হীনতা শুধু তার দুর্ভাগ্য নয়, আমাদের সম্মিলিত ব্যর্থতাও।

    • পথশিশুর নিষ্পাপ চোখে আমাদের সভ্যতার বিবেকহীনতার ক্ষত স্পষ্ট হয়ে ওঠে…..🤍🖤

    • ‘মালিহীন কোনো বাগানের এক ফুটন্ত গোলাপ’—এই উপমাটি এক গভীর ও মর্মস্পর্শী অনুভূতির জন্ম দেয়। সমাজের অবহেলিত শিশুদের নিয়ে আপনার এই আবেগপূর্ণ উপস্থাপন আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আপনি এমন চমৎকার লেখনী দিয়ে আমাদের বিবেককে জাগিয়ে তুলেছেন, তাই আপনার হাত থেকে ভবিষ্যতে আরও এমন মানবিক রচনার অপেক্ষায় রইলাম।

    • নিজেকে মানুষ ভাবি কোন সাহসে? যদি এই
      পথশিশুদের ঠাঁই দিতে না পারি আমাদের ভুবনালয়ে? বিবেক বানরা এখানেই মর্মাহত হবে কিন্তু সবাই না বিত্তশালী তো সবাই হয় হৃদয়শীল ক জনই বা হয়!

Skip to toolbar