-
কলম ও দ্রোহ ”
সৈয়দ মোহাম্মদ ফরিদ।
চ্টরগ্রাম।
কবিতা তো শুধু কিছু শব্দের মেলবন্ধন আর তাল,
তবুও কেন জাগে মনে এত ভয়?
কেন চারপাশ হয়ে ওঠে বেসামাল?
কবির দর্শনে যা সত্য ও সুন্দর মনে হয়,
সে তো অবলীলায় বলবে, লিখবে পরম স্বাধীনতায়;
যদিও কবির নিজেরই আত্মদহন তাকে প্রতিনিয়ত জ্বালায়।
কবি তো কখনো চায় না কোনো রাজসিংহাসন,
দেশ আর মাটির প্রতি পরম কৃতজ্ঞতায়—
তার কলমেই ফুঁটে ওঠে শাসকের নির্মম শোষণ।
দেশ থেকে দেশান্তরে যেখানেই চলে অন্যায়,
অবিচার, জেল, জুলুম আর দুঃশাসন নির্বিকার—
সামাজিক জীব হিসেবে কবির কলম ধরা তখন মস্ত বড় দায়!১৭-১০-২০২৬
10 Comments-
-
আপনার এই লেখায় ‘তার কলমেই ফুঁটে ওঠে শাসকের নির্মম শোষণ’—পঙ্ক্তিটি অন্যায়ের বিরুদ্ধে সাহসের এক বলিষ্ঠ উচ্চারণ হিসেবে আমার খুব ভালো লেগেছে। আপনি যদি চান, তবে প্রতিটি লাইনের ছন্দে আরও বৈচিত্র্য আনার কথা ভেবে দেখতে পারেন যা বিষয়বস্তুকে আরও গভীরে নিয়ে যাবে। আপনার চিন্তার এই নির্ভীক প্রকাশ আমাদের অনুপ্রাণিত করে, তাই আপনি নিয়মিত লিখে যান।
-
অন্যায়ের অন্ধকারে কবির কলম সত্যের মশাল হয়ে জ্বলে, তাই শাসকের ভয় আর নিপীড়নের বিরুদ্ধে দ্রোহের ভাষা হয়ে ওঠে…..🤍🖤
-
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
আশরাফুল আলম রিশি
@rishi
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Tiplu Hasan Tamim
@hafez
শারমিন আক্তার
@sarmin
গাঙচিল
@mehzabeen-shahidy
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
আবু হুরায়রা
@hasanmahmud1



অন্যবদ্য লেখা।