-
বন্ধু
।। সাজু কবীর ।।বন্ধু-সে তো টবের তলে ঢেউখেলানো খোলামকুচি,
পরের সুখে আগুন-তেলে সাঁতার কাটা মজার লুচি।বন্ধু-সে তো রোদচশমা রোদ-বারিতে
বাঁচার ছাতা,
তালপাখা ও শীতলপাটি হৃদয়-গাথা
লেখার খাতা।বন্ধু-সে তো ছাদবাগানে জীবন জাগা
ঝারি’র জল,
কালবোশেখে নীড় হারা সে সর্বহারা
পাখির বল।বন্ধু-সে তো জলবিহারি পথ হারানো
হাঁসের দিশা,
মেঘঢাকা সে বাদল রাতে আঁধারনাশী
চাঁদের তিশা।বন্ধু-সে তো মরুর সাথী হঠাত্ জোটা গুপ্তধন,
দুই শরীরে একই মন মৌচাকেরই
অভয় বন।বন্ধু-সে তো ঘর-ছাউনি মস্ত বড়
নীল আকাশ,
শীত বিনাশী সূর্য-হাসি খুশবুদায়ী গুলাবপাশ।বন্ধু-সে তো হিরার হাসি বাঁশের বাঁশি স্বেতকমল,
নৌকা মাঝি যোগ্য কাজি ফুলের সাজি
ডুমুর ফল।বন্ধু-সে তো মোমের বাতি চোখের জ্যোতি খোশ আলাপ,
মন মাতানো নয়নতারা মন কাড়ে যে
লাল গোলাপ।বন্ধু-সে তো থাকবে পাশে হাত বাড়াবে আপত্কালে,
বন্ধু তুমি, বন্ধু হবে? ফুটবো চলো
একই ডালে!———————————————————-
বাহার কাছনা, রংপুর2 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
__ariyan__
@ariyan


চমৎকার কবিতা। অভিনন্দন।