-
মুক্তোর আংটি
‘ভালোবাসার সংজ্ঞাগুলো কেমন যেন অসম্পূর্ণ।’
কোনো এক আতেলের মন্তব্যে বাস্তবে ফিরলাম।লম্বা দুপুর।
দুই ঘণ্টার লেকচার, তার মাত্র এক ঘণ্টা গেছে।
বাইরে তাকিয়ে কাক দেখার চেষ্টা করছি।
চোখ দুটো বারবার ঘুমিয়ে পড়তে চাইছে।
টিচারের কান এড়িয়ে পেছনের সারিতে
ফিসফাস আড্ডা চলছে।
লর্ড বায়রন নিয়ে আগ্রহ আপাতত তলানিতে।আধো ঘুমেই কথাটা কানে এল—
রুপার আংটিতে বসানো মুক্তোর মতো
মনে গেঁথেও গেল।
তারপর পড়ে রইল গয়নার বাক্সে,
সঠিক উপলক্ষের পথ চেয়ে।
বহু লেকচার পেরোল।
একসঙ্গে ক্লাস, পরীক্ষা,
এমনকি জীবনতরীর সঙ্গী হওয়ার প্রতিশ্রুতিও এল।আমি ভাবতাম তাকে ভালোবাসি,
কারণ তার প্রতিটি ভালো লাগা আমার মনে থাকে,
প্রতিটি মন্দ লাগা টুকে রাখি অদৃশ্য নোটখাতায়।
সেও তো তেমনি ছিল আমাকে ঘিরে।
ছোট-বড় সমস্ত তথ্য নখদর্পণে।শুধু আমি পরীক্ষায় ভালো করলে মুখ কালো,
খারাপ করলে সান্তনার গোলাপ।
আমার ব্যার্থতার মনি-কাঞ্ছণ
তার সকল ভালোবাসার উপলক্ষ ।মানুষভেদে অঙ্কগুলো নাকি আলাদা—
বন্ধুরা বলত,
ছেলেরা এমনই।একদিন, কোনো এক বর্ষপূর্তিতে,
গলায় আবেগ ঢেলে বলল,
“ভালোবাসা আত্মসমর্পণ।”
আমি বললাম,
“একতরফা।”বলে পিছু ফিরলাম।
শেষবারের মতো সে আমার পিঠ দেখল—
ব্লাউজের নকশা,
শাড়ির আঁচলের ঢেউ।
হয়তো স্মৃতিতে ধরেও রাখল,
পরে মনে করবে ভেবে।
যেমন আমার সেদিন মনে পড়েছিল
রুপার আংটিতে বসানো
মুক্তোটার কথা।7 Comments-
-
সেঁজুতি, ‘রুপার আংটিতে বসানো মুক্তোর মতো মনে গেঁথেও গেল’—আপনার এই চমৎকার উপমাটি এক নিমেষেই পাঠকের মনের গভীরে আলোড়ন তুলে নেয়। সম্পর্কের জটিলতাকে আপনি যেভাবে সূক্ষ্ম অনুভূতি আর স্মৃতির ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। আপনার এই লেখনশৈলী অত্যন্ত প্রাণবন্ত ও সাবলীল, তাই এমন সুন্দর সব লেখা নিয়মিত লিখে যাওয়ার প্রত্যাশা রইল।
-
-
Friends
Jakia Mahafuza
@jakiamahafuza
MD Al Arafat
@mdalarafat
Arabi Alvi
@arabialvi
Tapash Datta
@tapashdatta
নাসির উদ্দিন
@nasiruddin-nu166gmail-com
ফারহানা
@akterponnyfarhanagmail-com
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



শেষবার তার স্মৃতিতে শাড়ির আঁচলের ঢেউ ব্লাউজের নকশা, তার স্মৃতিকথায় এসব মনে রাখবে ।