-
মহাগান
– শাহাদাৎ হোসেন ভূঁইয়াহে মহান নেতা, তুমি বাংলার মুক্ত আকাশ,
শোকে ও শ্রদ্ধায় স্তব্ধ আজ মহাবিশ্বের বাতাস।
বুকে অম্লান প্রাণ, সাথে অবিনাশী চেতনা,
এনেছ মুক্তি, সয়ে মহাকালের বেদনা।অন্নদাশঙ্কর রায়ের সেই শেখ মুজিবুর রহমান,
তোমার অবদান বাঙালির মুক্তির মহাগান।
ইতিহাস স্মরণে রাখে সেই মহাশক্তিমান,
যতদিন রবে চন্দ্র-সূর্য, রবে বাংলার মান।রবীন্দ্রনাথের দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ,
ইতিহাস জাগে আজো সেই ত্যাগের সুপ্রকাশ।
পদ্মা মেঘনা যমুনার কূলে কূলে সেই সুর,
তোমারি ত্যাগে কেটেছে আঁধার, ফুটেছে যে রোদ্দুর।বুকের রক্তে লিখেছ তুমি যে বিজয়ের মহাকাব্য,
ভবিষ্যৎ প্রজন্ম জানে তুমি কতটা সভ্য।
শত জুলুমের শিকল ভেঙেছ দুর্জয় সাহসে,
তোমারি আদর্শ আজও জাগে বাঙালির মানসে।তুমি হিমালয়, তুমি অপরাজেয় এক প্রাচীর,
তোমারি চরণে নত হয় এই বাংলার বীর।
মহাকালের পাতায় তুমি রবে চির ভাস্বর,
বাঙালির হৃদয়ে তুমি অক্ষয়, হে মহান অবিনশ্বর।1 Comment
Friends
আসাদুজ্জামান মানিক
@asadujjamanmanik
shamsul haque howlader
@shamsulhaquehowlader
Dr Kazi Anowar Hossain Baghabaro
@drkazianowarhossainbaghabaro
এস এম সামিউল ইসলাম রাতুল
@ratulsamiulislamgmail-com
Syed Farah
@syedfarah
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon

আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো, অনেক সুন্দর আবেগের প্রকাশ ঘটেছে। স্বাধীনতার এই ইতিহাস আমাদের সবার হৃদয়ে সবসময়ই স্পন্দিত হয়। এমন চমৎকার একটি বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।