Profile Photo

Shahadat Hossain BhuiyanOffline

  • shahadathossainbhuiyan
  • Profile picture of Shahadat Hossain Bhuiyan

    Shahadat Hossain Bhuiyan

    • 1 month, 2 weeks ago

    মুক্তির বিজয় চাই
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    হে বিজয়-
    এবার মুক্তির বিজয় চাই,
    খুঁজেই তোদের না পাই ভাই!
    মুক্তিসেনারা আজ তবে কোথায়?
    বীরদের নাম কেন রাজাকারের তালিকায়?
    সন্তানেরা অন্ধকারের কুঠিরে হারায়?

    হে গুনীজন-
    এবার জ্ঞানের মুক্তি চাই,
    সত্যের জ্ঞান হারিয়েছে আজ লোভের ছাই।
    জ্ঞানের আলোয় কেন দুর্নীতির মহোৎসব?
    কোথায় হারিয়ে গেলো সেদিনের বৈভব?
    কলম আজ বিকোচ্ছে অর্থের কাছেই।

    হে সমাজ-
    তুমি এবার বদলে যাও,
    অন্ধকারের গলা টিপে নিমিষেই মেরে দাও।
    সুরভিত করো সভ্যতার আলো,
    চারিপাশে সুভাস ছড়াক আরও ভালো।
    আবর্জনাকে দাও দূরে উপড়ে ফেলে,
    সমুদ্রে জোয়ার তোলো বুক টান করে।

    হে অতীত-
    তুমি রবীঠাকুরকে এনে দাও,
    বিদ্রোহী নজরুলকে ফিরিয়ে দাও।
    ইতিহাসের সত্যকে রাখো ধরে,
    মিথ্যা জঞ্জাল মিটাও একতরে।

    হে বর্তমান-
    তুমি এক কাতারে এসে দাঁড়াও,
    দীপ্ত প্রদীপ শিখাটি জ্বেলে দাও।
    মাটির শত্রুকে করো সমূলে বিনাশ,
    মুক্ত হোক সমালোচকের বুদ্ধির আকাশ।

    হে ভবিষ্যৎ-
    আমি তোমাকে যে দেখতে চাই,
    ভাষা সৈনিকের বীরত্বের গল্প শোনাই।
    বীরাঙ্গনারা জাগুক প্রদীপ্ত চেতনায়,
    চলুক লড়াই আজ সেই পুরোনো প্রেরণায়।

    আজকের দিনে-
    আমরা তো ভাই সাতজনা,
    বন্ধু-সহযোদ্ধারা একই পথের চেনা।
    ওদের কুদৃষ্টির বাধায় হারিয়ে যেতে মানা,
    জানি তুমি কভু থামবে না বীর,
    জানি তুমি কভু থামবে না।

    5
    4 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, খুব গভীর একটা আকুতি ফুটে উঠেছে প্রতিটি লাইনে। আমাদের চারপাশের এই অস্থির সময়ের কথাগুলো আপনি কত সুন্দর করে তুলে ধরেছেন। আশা করি আপনার এই আহ্বান সবার কানে পৌঁছে যাবে এবং সমাজ বদলের সাহস জোগাবে।

    • ভোরের শুভ্র আলোর মত একরাশ আশা জাগিয়ে দিলেন মঞ্চবন্ধু, শুভ হোক!

    • মুক্তি শুধু ভূখণ্ডের নয়—মুক্তি হোক চিন্তার, জ্ঞানের, বিবেকের।

    • Shahadat Hossain Bhuiyan, আপনার এই লেখাটিতে সমাজের অসংগতি নিয়ে যে গভীর আকুতি ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয়ে সত্যিই এক জোরালো নাড়া দেয়। পরিবর্তনের এই তীব্র আকাঙ্ক্ষাকে শব্দের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, এমন চমৎকার সব ভাবনা আপনার কলমে নিয়মিত উঠে আসুক।

Friends

Profile Photo
kabir suhel
@kabirsuhel
Profile Photo
Mahiya Islam
@mahiyaislam
Profile Photo
Poettry Chadney
@poettrychadney
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Rumi Shah
@rumishah
Profile Photo
dip das
@dipdas
Profile Photo
saburahmed akil
@saburahmedakil
Profile Photo
Mohammad Abul Hosein
@mohammadabulhosein
Profile Photo
fazle hasib
@fazlehasib
Skip to toolbar