Profile Photo

Shahadat Hossain BhuiyanOffline

  • shahadathossainbhuiyan
  • Profile picture of Shahadat Hossain Bhuiyan

    Shahadat Hossain Bhuiyan

    • 1 month, 2 weeks ago

    জাতিসত্তার কবি
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    কবিতায় খোঁজে যিনি ভাষার গভীরতা,
    কোলাহলে পুষে রাখেন আপন নিরবতা।
    ভাষা চিন্তা ভাষা জ্ঞানে গভীর পরিপক্ক,
    সখ্যতা রাখেন তাই কবি সাহিত্যিক।
    তিনিই তো আমাদের নুরুল হুদা কবি,
    জাতিসত্তার ফ্রেমে আঁকেন দেশের ছবি।

    শুধু কবি পরিচয়ে চেনা না হয়,
    বহুমাত্রিক লেখায় করেছেন দেশ জয়।
    কবি বলে চেনো শুধু সাধারণ চোখেতে,
    হাঁটেন তিনি একা চেনা এই শহরেতে।
    তিনিই তো আমাদের নুরুল হুদা কবি,
    জাতিসত্তার ফ্রেমে আঁকেন দেশের ছবি।

    ব্যক্তিত্বে মিশে আছে নিজস্ব স্বকীয়তা,
    কথায় ছড়ায় তাঁর মধুর নাটকীয়তা।
    উপন্যাসে এঁকে যান জীবনের রূপরেখা,
    কর্মশালায় চলে ভাষা বিন্যাস শেখা।
    তিনিই তো আমাদের নুরুল হুদা কবি,
    জাতিসত্তার ফ্রেমে আঁকেন দেশের ছবি।

    ‘যত দূর বাংলা ভাষা, ততদূর বাংলাদেশ’,
    দরিয়ানগরে জন্ম, বিশ্বেই তাঁর স্বদেশ।
    শান্তির এই ধরায়, বঙ্গবন্ধুর দেশ চাই,
    আন্তর্জাতিক লেখক দিবসের মান চাই।
    তিনিই তো আমাদের নুরুল হুদা কবি,
    জাতিসত্তার ফ্রেমে আঁকেন দেশের ছবি।

    5
    3 Comments
    • কবিতায় খোঁজে যিনি ভাষার গভীরতা,
      কোলাহলে পুষে রাখেন আপন নিরবতা।

    • শাহাদাৎ হোসেন ভূঁইয়া, কবিতাটা পড়ে খুব ভালো লাগল। নুরুল হুদা কবির প্রতি আপনার এই শ্রদ্ধা আর সুন্দর উপস্থাপনা মন ছুঁয়ে গেল। এমন চমৎকার একটা লেখা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • একজন গুণী মানুষের প্রতি আপনার এই শ্রদ্ধার্ঘ্য ও মুগ্ধতার বহিঃপ্রকাশ আমাদের হৃদয়ে এক গভীর দেশাত্মবোধের অনুরণন তৈরি করে। নুরুল হুদা সাহেবের কর্মময় জীবনের নানাদিক যেভাবে ছন্দে ফুটিয়ে তুলেছেন, তা পড়ে যে কারোই তাঁর সাহিত্য সাধনার প্রতি গভীর সম্মান জেগে উঠবে—আপনার লিখনী এভাবেই শব্দের জাদুতে আমাদের বারবার আন্দোলিত করুক।

Friends

Profile Photo
kabir suhel
@kabirsuhel
Profile Photo
Mahiya Islam
@mahiyaislam
Profile Photo
Poettry Chadney
@poettrychadney
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Rumi Shah
@rumishah
Profile Photo
dip das
@dipdas
Profile Photo
saburahmed akil
@saburahmedakil
Profile Photo
Mohammad Abul Hosein
@mohammadabulhosein
Profile Photo
fazle hasib
@fazlehasib
Skip to toolbar