-
সহধর্মিনী
– শাহাদাৎ হোসেন ভূঁইয়াসারাটা দিবস আমি হাত ধরে চলি,
মনের গহীনে গানের সুরেরা যে কলি।
প্রেমের লগনে করো কত অভিনয়,
তুমি ছাড়া এ ভুবনে কেউ আমার নয়।সুর ছন্দে আমার কাটে সারা বেলা,
কবিতায় জুড়ায় প্রাণের এই মেলা।
রূপের ছলেতে কভু হয় না প্রণয়,
তুমি হীনা এই বুকে কেউ সুন্দর নয়।তোমার বিরহে কাটে উদাসীন দিন,
তুমি ছাড়া বেঁচে থাকা বড় প্রাণহীন।
তুমি জীবনের আলোক-ঝরণা,
তুমি ছাড়া কেউ মনে তো ধরে না।সুখের মোহনায় দুজনের ভেলা,
পরিবার ঘিরে জমে স্মৃতির এই মেলা।
তুমি আঁধারে আশারই প্রদীপ,
হৃদয় জুড়ে শান্ত সে দ্বীপ।দুঃখের ঝড়ে হলে না তুমি সাহসের গান,
তোমার ছোঁয়ায় জুড়ায় ব্যাকুল এই প্রাণ।
জনমে জনমে যাকে আমি চাই,
দশ দিক খুঁজে যেন তাকে পাই।4 Comments
Friends
kabir suhel
@kabirsuhel
Mahiya Islam
@mahiyaislam
Poettry Chadney
@poettrychadney
Fayes Hasan
@fayeshasan
Rumi Shah
@rumishah
dip das
@dipdas
saburahmed akil
@saburahmedakil
Mohammad Abul Hosein
@mohammadabulhosein
fazle hasib
@fazlehasib


সারাটা দিবস আমি হাত ধরে চলি,
মনের গহীনে গানের সুরেরা যে কলি।