-
মহাবিশ্ব
– শাহাদাৎ হোসেন ভূঁইয়াশান্ত মহাবিশ্বরে তোমরাই করেছ উত্তাল,
সাধুরে বানিয়ে আজ ছেড়েছ যে উন্মাদ মাতাল।
চাঁদ-সূর্য গ্রহ-তারা খেলে যায় নিয়মের খেলা,
মাটির ওপরে শুধু জমে ওঠে বোকাদের মেলা।সাম্রাজ্যবাদ আর ধর্মকে এক পাত্রে গুলে,
মানবতার রক্ত ঝরাও তোমরা নদীকূলে।
জেঁকে বসে আছ আজ মিছেমিছি বিধাতা সেজে তো,
হাজার বছরের মানবতা আজ বন্ধ যে ক্ষত।একবার তুমি ওই নীল-নীল আকাশকে দেখো,
চির চেনা রূপ নিয়ে জাগা ওই প্রকৃতিকে শেখো।
জগতের মূল মহা-শক্তির আঁধারকে খোঁজো,
মরিচিকার ঐ বালুকনা দেখে কী-ই বা তা বোঝো?সৃষ্টির মাঝে ঠিক স্রষ্টাকে পেয়ে যাবে তবে,
অনন্তকাল পরে মাটির এ দেহ মাটি হবে।
খোঁজ যদি হৃদয়ের গভীরে ও পরম অনুরাগে,
জ্ঞানের সিংহদ্বারে তবেই তো দিব্য চোখ জাগে।যার অপেক্ষায় কেটে গেল কত সুদীর্ঘ কাল,
কবে এসে ধরবে সে অশান্ত জগতের হাল।
ঘুচবে কি তবে আজ আমাদের হৃদয়ের আঁধার?
দেখা কি মিলবে শেষাবধি সেই বিশ্ব নেতার?সুনীল প্রকৃতির মাঝে তুমি একবার তাকাও,
মানুষকে ভালোবেসে হৃদয়ের ডানা দু’টি পাকাও।4 Comments
Friends
kabir suhel
@kabirsuhel
Mahiya Islam
@mahiyaislam
Poettry Chadney
@poettrychadney
Fayes Hasan
@fayeshasan
Rumi Shah
@rumishah
dip das
@dipdas
saburahmed akil
@saburahmedakil
Mohammad Abul Hosein
@mohammadabulhosein
fazle hasib
@fazlehasib



আপনার লেখা “সুনীল প্রকৃতির মাঝে তুমি একবার তাকাও” লাইনটা আমার দারুণ লেগেছে, সত্যি খুব সুন্দর একটা বার্তা। এমন অস্থির সময়ে এমন গভীর ও চমৎকার একটি কবিতা পড়ে মনটা অনেক ভালো হয়ে গেল।