-
চেতনা জ্বালো, দিগন্ত বদলাবে
– শাহ্ আলম আল মুজাহিদতুমি যদি চাও জাগরণ,
তবে ডাক দিও না কেবল—“ওরে জাতি জাগো!”
প্রত্যেক হৃদয়ে আলো জ্বালো,
প্রত্যেক প্রাণে ধরো হাতে আগুনের ফাগো।একটি জাতি গড়ে ওঠে,
একটি মানুষ জেগে উঠলে।
পল্লীর প্রান্তিক পায়ের ছাপেই
ভবিষ্যতের কাহিনী গলে।বললেই হয় না—”বড় হও”,
তোমার ভাষায় চাই স্পর্শের তাপ,
জীবনের গহনে ঢুকে পড়ো তুমি,
দাও তার বুকে আস্থার চাপ।সেই যে লোকটি তুরস্কের খাতে
হাজার টাকা দিল সাড়া হয়ে,
সেইই প্রতিবেশীর খড়কুটো কাড়ে—
সহানুভূতি তবে যায় কই পড়ে?জাগরণ শব্দে নয়, মননে,
প্রত্যেক মানুষের নিজের বোধে,
আলোকিত হৃদয়, সাহসী করুণায়
তবেই জাতি উঠে দীপ্ত স্রোতে।মানুষকে বানাতে চাই প্রেমিক—
সত্যের সাধক, ন্যায়ের দাস,
তবেই সে গড়বে দেশের মন্দির,
পৃথিবী দেবে তাকে শ্রেষ্ঠ আশ্বাস।পথে পড়ে থাকে বাল্য পিতৃহীন,
কারও বই নাই, কারও শখ নষ্ট,
বিদ্যাহীন তারে বলি কী করে—
“তুমি তো জাতির আশা রত্ন!”তাহাদের পানে না চাইলে চাওয়া,
না দিলে তাদের হৃদয়ে আলো,
তবে কেমন করে জাগবে তারা—
বলো জাতি পাবে কোন ভালো?জ্ঞানহীন প্রাণ নয় আলোকদাতা,
শিক্ষার আলোই পথিক বানায়,
মৃত হৃদয়ে ঢেলে দাও কথা,
সাহিত্যের ছায়ায় জীবন গড়ায়।📖
সাহিত্য নয় কেবল কাব্যকলা,
সাহিত্য এক জীবনের মন্ত্র,
কথা যখন কাগজে ওঠে,
তবেই জাতি পায় নব কান্তার।গল্পে, গানে, প্রবন্ধ, দর্শনে
উজল হয় জনতার পথ,
তোমার জাতি তখন সত্যি মানুষ,
অন্ধ নয়, নয় নিষ্প্রভ রথ।দেখো ইতিহাস: গ্রীক, রোমান,
ইউরোপ আজ যে শ্রেষ্ঠতর,
সাহিত্যের দীপ্তি নিয়ে
তারা পাড়ি দিয়েছে অনন্ত ভোর।যারা অবহেলায় হারায় কলম,
তাদের ইতিহাস রচে না কেউ,
শক্তির শিকড় যেখানে শুকায়,
জাতির প্রাণ সেখানে ঢেউ?🕯️
তুমি যদি জাতিকে গড়তে চাও,
লেখকের হাত ধরো গভীর শ্রদ্ধায়,
পুস্তকে দাও প্রাণের মন্ত্র,
মাটির ঘরে পৌঁছে দাও ছায়া।মাতৃভাষায় জাগাও সাহিত্যের ধারা,
বিদেশী ভাষা নয় আত্মার বাহক,
নিজের ভাষায় মানুষ বুঝে—
সে কেমন প্রভাতের প্রত্যাশার ঢাক।সাহিত্য হল জাতির আত্মা,
লেখক হল তার ব্যাকরণ,
তাদের অপমান করে জাতি
নিজেই করে নিজের ক্ষরণ।🔥
তাই আবার বলি—
জাগাতে চাও যদি জাতির মন,
তবে সাহিত্যের শিখা জ্বালো,
আলোকিত হোক প্রতিটি জন1 Comment
"কবি শাহ্ আলম আল মুজাহিদের ব্যক্তিগত কাব্যসংগ্রহ। সমসাময়িক কবিতা, সামাজিক সচেতনতা এবং সাহিত্যের নানা রঙে সাজানো আমার এই ব্লগটি আপনার অপেক্ষায়।"
rmshahalam570-pibht.wordpress.com/
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”
শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ
কবি ও লেখক
"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"
Friends
Antor Bosu Antu
@antu
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মেহেদী মারুফ
@maruf1
Faridul Islam
@faridulislam
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Alamgir Job
@alamgirjob
tamim yeasin
@tamimyeasin
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Nusrat jahan Sadia
@nusratjahansadia


রাজনৈতিক বা অর্থনৈতিক স্লোগানের চেয়ে নৈতিকতা, শিক্ষা এবং সাহিত্য-মননের গুরুত্ব অনেক বেশি