-
আমি তরুণ! আমি দুরন্ত ঝড়!
– শাহ্ আলম আল মুজাহিদআমি তরুণ! আমি দুরন্ত ঝড়—
শিখা জ্বালায় বুকের মাঝে জাগে বিদ্রোহী জ্বর!
পথ চলি একা, ভয় পাই না কভু,
দুনিয়ার জ্ঞানী জনে রাখি না শির নত কবু!কে বলে করিস না, কে দেয় পরামর্শ?
আমি শুনি না কাহারো মুখ— আমার আছে আলোর স্পর্শ!
জন্মেছি আমি জাগাতে প্রাণ,
জ্বালাতে মরণে মুক্তির গান!পিতার পায়ে রাখি মাথা,
তবু কারো দাসত্ব নয়, আত্মমর্যাদায় আমি নিঃসীম পথিক,
করি আপন হৃদয়েই আশ্রয়!আমি চলি মরুর বুকে,
ঘরে বসে নয় গৌরব!
বিদেশে যাই, ঝড়ে যাই,
আমি তরুণ— পাথর গলায় তরল হই।ভয়? সে কী জিনিস? আমি তা জানি না!
সত্য আর আল্লাহ ছাড়া—আমি কাউরে মানি না!
আমি বিদ্রোহী, আমি তুফান!
আমি রক্তে লিখি নিজের ইতিহাস, গড়ি জীবন-প্রমাণ!শ্রদ্ধা করি গুরুজনেরে,
তবু শয়তানে দিই ধিক্কার—
আমি শৃঙ্খল ভাঙা আগুন-পুরুষ,
আমি চরণপথে বজ্রের ঝঙ্কার!বলো না আমায়—“থেমে যা তরুণ!”
আমার কর্মই আমার তপস্যা,
যতই বলো, যতই বাধা—
আমি আল্লাহর নামে চলি, দুর্বিনীত আশা।সংসার রচি শক্ত হাতে,
যুবকের শ্রমেই গড়ে স্বর্গ,
যে জীবনে বসে শুধু ভাবনা করে,
সে ব্যর্থ, সে গরল-পার।জয় নয় মুখ্য—আমি যোদ্ধা!
হারলেও হাসি, কারণ আমি চালিয়েছি তরবার!
আমি আলোর পুত্র—পৃথিবীর পথে,
তরুণ! চল, জাগো! গাও মুক্তির জয়গাথা!I am the youth! I am the raging storm—
A fever of rebellion burns, a fire within is born!
I walk alone, I never fear,
I bow to none, no wise man near!“Don’t do this”—they say, with care and concern,
But I heed no voice—my own light I discern!
Born to awaken the soul’s deep flame,
To sing of freedom, even in death’s name!At my father’s feet, I rest my head,
But not as a slave—by dignity I’m led.
My heart’s my haven, bold and free,
I walk a path no chains can see!Across deserts I tread, not in comfort or pride,
I go abroad, I brave the tide.
I am youth—I melt stone with heat,
Unstoppable spirit, lightning fleet!Fear? What is that? I’ve never known!
I bow to none but Truth and the One alone!
I am rebellion, I am storm-born flame!
I write my story in blood, and carve my name!I honor my elders with reverent care,
But scorn the devil’s wicked stare.
I’m fire unchained, a thunderous might,
I strike with justice, blazing bright!Tell me not—“Slow down, young man!”
My work is prayer, my striving a plan.
Say what you will, place hurdles in the way—
I march in Allah’s name, with hope none can sway.I build the world with my own hand,
In youth’s labor, heavens stand.
But those who sit and dream alone,
Are poisoned souls, to greatness unknown.Victory isn’t all—I am a fighter!
I smile in defeat, my sword still brighter.
I am the son of light, forging my fate—
O youth, arise! March on! Let freedom resonate!—
"কবি শাহ্ আলম আল মুজাহিদের ব্যক্তিগত কাব্যসংগ্রহ। সমসাময়িক কবিতা, সামাজিক সচেতনতা এবং সাহিত্যের নানা রঙে সাজানো আমার এই ব্লগটি আপনার অপেক্ষায়।"
rmshahalam570-pibht.wordpress.com/
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”
শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ
কবি ও লেখক
"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"
Friends
Md. Ziaur Rahman
@md-ziaurrahman
মুহাম্মদ মুক্তারুজ্জামান খান মুক্তি
@mdmukti768gmail-com
MD Redoan
@mdredoan
রুনা জাহান
@runajahan
wajibad
@wajibad
ashraf ali
@ashrafali1
বান্টি দেব
@bantideb
মেহেদী হাসান আইয়ুশ
@kobimahadihasanaayush
শুভ তাম্বুলী
@shuvokumar
