Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • ধূসর পৃথিবী
    – শাহ্ আলম আল মুজাহিদ

    এ কঠোর মহী, বিষাদময়,
    সবখানে ভেজাল মাখা।
    স্বার্থের কোঠরিতে বন্দি সবাই,
    মিথ্যা সুখের ভানে — যায় কি ব্যথারে ঢাকা?

    স্বপ্নের রঙ ধনু পাওয়ার আশে,
    সকলেই অশ্রুস্রোতে ভাসে।
    বিনিময়ে পায় শুধু হাহাকার,
    নির্ঘুম রাতগুলো পোহাবার।

    বিত্ত-সুখের দুর্ভাবনা,
    মনুষ্যত্বকে করে অবমাননা।
    সংসার হয় বিভীষিকাময়।

    যে আমায় করেছে সৃজন,
    ভুলে গেছি তারে এখন।
    মানুষে মানুষে বিভেদ লেগে থাকা, শুধু —

    এক মুঠো ভালোবাসা
    পুরায় মনের আশা।
    মিছে ঠেলাঠেলি — সব ধনের কামনায়,
    পুরো এ সংসার পড়ে থাক ধু-ধু।

    —
    This harsh earth, steeped in sorrow,
    Everywhere — a touch of false tomorrow.
    All are trapped in selfish desire,
    Can pain be hidden by pleasure’s attire?

    Chasing dreams in rainbow hue,
    Each heart sinks in tears anew.
    All they gain is a haunting cry,
    And sleepless nights that pass them by.

    The worry for wealth and fleeting delight
    Strips humanity of all its right.
    Life turns into a tale of dread.

    The One who breathed life into me,
    Now forgotten so easily.
    Divisions fester, man against man — only…

    A handful of love, sincere and true,
    Can fulfill the soul’s longing too.
    All this struggle for riches and fame,
    Leaves the world in dust and shame.

    1
    2 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, সত্যি খুব চমৎকার লিখেছেন। আজকালকার ব্যস্ত আর স্বার্থপর পৃথিবীতে এই উপলব্ধিগুলো খুব বেশি প্রাসঙ্গিক। আপনার এই সুন্দর লেখনী আরও পড়তে চাই, শুভকামনা রইল।

    • শাহ্ আলম আল মুজাহিদ, আপনার এই লেখাটিতে ‘মিথ্যা সুখের ভানে — যায় কি ব্যথারে ঢাকা?’ পঙক্তিটি যেমন গভীর ভাবনার উদ্রেক করে, তেমনি আপনার লেখনীর এই আবেগী সুর আমাদের চিরকাল মুগ্ধ করুক, এই প্রত্যাশা রইল।

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar