Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • আর আসব না ফিরে
    – শাহ্ আলম আল মুজাহিদ

    আর আসব না ফিরে
    এই বাংলার সবুজ ঘাসে,
    ধানের শীষে, নদীর জলে,
    শিউলি-ঝরা ভোরের পাশে।

    যে পথ ধরে হেঁটেছি এত,
    যে মাটিতে রেখেছি পায়—
    শেষ বিকেলের রোদ ফুরালে
    সে পথ আমায় আর না চায়।

    আর আসব না ফিরে
    কোনো পাখির ডানায় ভেসে,
    কোনো বৃক্ষের ছায়া হয়ে,
    কোনো নদীর ঢেউয়ের দেশে।

    মানুষ হয়ে জন্মেছি যখন,
    মানুষ হয়েই থাকব আমি;
    মৃত্যু শুধু পথের শেষ নয়—
    তারও পরে আছে গন্তব্য ভূমি।

    এই জীবনের ঋণ শোধ করে
    যেদিন যাব নীরব রাতে,
    ফিরব না আর মাটির বুকে
    নতুন কোনো জন্মসাথে।

    যারা ভাবে—জীবন শেষে
    ইতর প্রাণী হয়ে ফিরি,
    তাদের সেই দীর্ঘশ্বাসের
    অন্ধকারে পথ না ধরি।

    আমার বিশ্বাস—
    একটি জীবন, একটি মৃত্যু,
    তারপর অনন্ত বিচার;
    এই ক্ষণিকের মাটির জীবন
    নয় তো জীবনের শেষ অধ্যায়।

    তাই যদি কোনো ভোরে দেখি
    ঘাসের পরে শিশির হাসে,
    মনে হবে—আমি নেই সেখানে,
    স্মৃতি শুধু রয়ে গেছে ঘাসে।

    কোনো সন্ধ্যা নদীর বুকে
    লাল আভা মেখে গেলে,
    আমার কথা মনে পড়বে—
    আমি থাকব অন্য মেলে।

    আর আসব না ফিরে
    এই পৃথিবীর চেনা ঘরে;
    মানুষ হয়ে এসেছি একবার,
    মানুষ রব পরপারে।

    3
    6 Comments
    • মাটির জীবন ফুরালেও, মানুষ হয়েই থেকে যায় অনন্ত বিচারের সেই গন্তব্যে…..🤍🖤

    • পুনর্জন্ম নিয়ে একটা গভীর ধর্মীয়-দার্শনিক বিশ্বাসের কথা জানলাম😀

    • শাহ্ আলম আল মুজাহিদ, আপনার লেখাটি পড়ে খুব গভীর এক অনুভূতি হলো, শেষ বিকেলের রোদ আর মাটির মায়ার এই উপলব্ধিগুলো সত্যিই দারুণ।

    • শাহ্ আলম আল মুজাহিদ, আপনার লেখাটিতে পৃথিবীর মায়া আর পরপারের চিরন্তন সত্যের যে এক গভীর মিলন ঘটেছে তা এক কথায় অপূর্ব, বিশেষ করে শেষ বিকেলের রোদে হারানো পথের বর্ণনাগুলো মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দেয়, তাই কলম এভাবেই সচল রাখুন।

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar