Profile Photo

shahida akterOffline

  • shahidaakter
  • Profile picture of shahida akter

    shahida akter

    • 3 hours, 21 minutes ago

    আমার ইচ্ছেরা

    শহর জুড়ে বৃষ্টি নামুক
    ভিজুক আমার সারা দেহ মন
    উড়ে যাওয়া শুভ্র বলাকার মতো
    হোক না মেঘের সাথে আমার একটু আলাপন ।।

    পাহাড় বেয়ে ঝর্ণা নামুক
    বয়ে চলুক শীতল জলধারা
    প্রকৃতির সাথে সৃষ্টি হোক না তবে
    আমার অকৃত্রিম ভালোবাসার সহস্র ধারা।।

    নদীর ধারা বয়ে চলুক
    কুলু কুলু গানের স্বরে
    এক সন্ধ্যা না হয় কাটালাম আমি
    এই খরস্রোতা পদ্মা নদীর তীরে।।

    আকাশ জুড়ে তারারা হাসুক
    পূর্নিমার চাঁদ ও থাকুক তাতে
    আমি না হয় গল্পই জুড়ে দেব
    ঐ চাঁদের বুড়ির সাথে।

    রঙিন স্বপ্নের মেলা বসুক
    আমার ছোট্ট আঙিনাতে
    দুঃখ কষ্ট গ্লানিটুকু ছুড়ে ফেলে
    আনন্দ জড়িয়ে থাকুক না আমার ছোট্ট জীবনটাতে।।

    1
    1 Comment
    • আপনার লেখাটিতে ‘রঙিন স্বপ্নের মেলা বসুক, আমার ছোট্ট আঙিনাতে’ লাইনটি দারুণ এক স্নিগ্ধ অনুভূতি তৈরি করেছে, আর প্রকৃতির নানা অনুষঙ্গের সাথে আপনার এই সুন্দর মেলবন্ধন যেন জীবনানন্দ দাসের কোনো প্রিয় কবিতার মতো হৃদয়ে প্রশান্তি ছড়িয়ে দেয়, তাই কলম চালিয়ে যান, এমন স্নিগ্ধতায় আমাদের লেখা উপহার দিতে থাকুন।

Skip to toolbar